TRENDING:

লকডাউনে বাড়িতে বসে মাসে ১ লক্ষ টাকা পর্যন্ত এই সহজ ব্যবসায়, জেনে নিন

Last Updated:
লকডাউনের জেরে বহু মানুষ কর্মহীন৷ পুরোপুরি আয় বন্ধ হয়ে গিয়েছে দেশের কয়েক কোটি মানুষের৷ কিন্তু পেটের দায় বড় দায়৷ ফলে বিকল্প আয়ের রাস্তা খুঁজছেন বহু মানুষ৷ কেউ কেউ সাফল্যও পাচ্ছেন৷ তেমনই রইল ঘরে বসে একটি সহজ ব্যবসার সন্ধান৷ এই ব্যবসায় আপনি বাড়িতে বসে লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন৷
advertisement
1/5

2/5
মধু উত্‍পাদনে ভারত এখন বিশ্বের প্রথম ৫টি দেশের তালিকায় ঢুকে পড়েছে৷ ২০০৫-০৬-এর তুলনায় বর্তমানে ভারতের মধু উত্‍পাদন ২৪২ শতাংশ বেড়ে গিয়েছে৷ কেন্দ্রীয় কৃষি কল্যাণ ও গ্রামীণ বিকাশ মন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানাচ্ছেন, কৃষকদের আয় বাড়াতে মৌমাছি চাষে বিশেষ জোর দিচ্ছে কেন্দ্র৷ যাতে কৃষকরা আত্মনির্ভর হয়ে ওঠেন৷
advertisement
3/5
মৌমাছি পালনে ৫০০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্র৷ এই সময় যদি ব্যবসা শুরু কথা ভাবেন, তা হলে কিন্তু লাভবান হবেন৷ মধু প্রসেসিং প্ল্যান্ট করতে পারেন৷ এ ক্ষেত্রে সরকারই আপনাকে সাহায্য করবে৷ মধু প্রসেসিং প্ল্যান্ট লাগাতে আর্থিক ভাবে সহায়তা পাবেন খাদি গ্রাম উদ্যোগ আয়োগ থেকে৷ ৬৫ শতাংশ ঋণের ব্যবস্থা হয়ে যাবে৷ ২৫ শতাংশ আপনি সরকারি ভর্তুকি পাবেন৷ অর্থাত্‍ মাত্র ১০ শতাংশ টাকা আপনাকে জোগাড় করতে হবে মূলধনের জন্য৷
advertisement
4/5
২০ হাজার কিলোগ্রাম মধু উত্‍পাদন করার প্ল্যান্ট কিনতে খরচ পড়বে ১৪.৫০ লক্ষ টাকা৷ এর মধ্যে ১৬ লক্ষ টাকা সরকারি ঋণ পেয়ে যাচ্ছেন৷ ৬.১৫ লক্ষ টাকা ভর্তুকি৷ অর্থাত্‍ আপনার খরচ মাত্র ২.৩৫ লক্ষ টাকার মতো৷
advertisement
5/5
কী রকম আয় হয়? ২০ হাজার কিলো মধু উত্‍পাদন করলে, প্রতি কিলো মধু ২৫০ টাকা৷ অর্থাত্‍ প্রায় ৪৮ লক্ষ টাকার বিক্রি৷ ব্যাঙ্কের লোন-সহ যাবতীয় খরচ ৩৪.১৫ লক্ষ টাকা৷ অর্থাত্‍ আপনার আয় বছরে ১৩.৮৫ লক্ষ টাকা৷ অর্থাত্‍ গড়ে মাসে ১ লক্ষ টাকা৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
লকডাউনে বাড়িতে বসে মাসে ১ লক্ষ টাকা পর্যন্ত এই সহজ ব্যবসায়, জেনে নিন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল