TRENDING:

লকডাউনের পর ১৫ এপ্রিল থেকে চালু হবে ট্রেন পরিষেবা ?

Last Updated:
করোনা ভাইরাস সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেই জন্যে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সমস্ত ট্রেন চলাচল দেশজুড়ে বন্ধ রয়েছে ৷
advertisement
1/3
লকডাউনের পর ১৫ এপ্রিল থেকে চালু হবে ট্রেন পরিষেবা ?
২১ দিনের লকডাউনের পর ১৫ এপ্রিল থেকে ভারতীয় রেল পরিষেবা চালু করার সমস্ত ব্যবস্থা শুরু করে দিয়েছে ৷ নিউজ এজেন্সি পিটিআই অনুযায়ী, রেল ট্রেন পরিষেবা চালু করার জন্য সমস্ত প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ৷ IRCTC ওয়েবসাইট খোলা রয়েছে, যেখান থেকে যাত্রীরা লকডাউন শেষ হতেই ১৫ এপ্রিল বা তারপরের থেকে ট্রেনের বুকিং করতে পারবেন ৷
advertisement
2/3
রিপোর্টস অনুযায়ী, রেলের তরফে ট্রেনের ড্রাইভার, গার্ড, স্টেশন ম্যানেজর ও অন্য কর্মচারীদের টাইমটেবল ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ রেল বোর্ড সমস্ত ১৭ জোনাল রেলওয়েকে বাতিল ট্রেনগুলি চালানোর প্রস্তুতি শুরু করে দিতে বলেছে ৷ করোনা ভাইরাস সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেই জন্যে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সমস্ত ট্রেন চলাচল দেশজুড়ে বন্ধ রয়েছে ৷
advertisement
3/3
করোনা ভাইরাস মহামারী থেকে দেশবাসীকে বাঁচাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১ দিনের লকডাউনের ঘোষণা করেছিলেন ৷ দেশজুড়ে এই লকডাউন ১৪ এপ্রিল পর্যন্ত লাগু থাকবে ৷ মানুষকে বাড়িতে থাকার আবেদন জানানো হয়েছে ৷ লকডাউনের ঘোষণা সঙ্গেই সমস্ত ট্রেন, মেট্রো, রেল ও বাস চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে ৷
advertisement
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
লকডাউনের পর ১৫ এপ্রিল থেকে চালু হবে ট্রেন পরিষেবা ?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল