Vegetable Market Price Today: শীত বিদায় নিতেই কমল সবজির দাম, আলু ৫ টাকা, ফুলকপি ২০! মধ্যবিত্তের মুখে হাসি! কোন সবজির দর কত নামল? দেখুন এক ঝলকে
- Reported by:SUROJIT DEY
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Vegetable Market Price Today: আজকের সবজির বাজার দর জেনে নিন। আলু, পেঁয়াজ, টমেটো, ফুলকপি, বাঁধাকপি সহ নিত্যপ্রয়োজনীয় শাকসবজির সর্বশেষ দাম এক নজরে দেখুন
advertisement
1/5

শীত তো বিদায়ের পথে, তবে অগ্নিমূল্য বাজার দর কি বিদায় নিয়েছে? কেমন রয়েছে জলপাইগুড়ির বাজার। এদিন খোঁজ নিয়ে দেখা গেল শীতের বিদায়ের সঙ্গে সঙ্গেই স্বস্তি ফিরেছে বাজারে। সবজির দামে বড়সড় পতন জলপাইগুড়িতে।
advertisement
2/5
কয়েক সপ্তাহ আগেও যেখানে নিত্যপ্রয়োজনীয় সবজির চড়া দামে নাজেহাল হতে হচ্ছিল সাধারণ মানুষকে, সেখানে এখন বাজারে ঢুকলেই মিলছে কিছুটা আরাম। বিক্রেতা ও ক্রেতা—দু’পক্ষেরই দাবি, শাকসবজি ও ফলমূলের দাম আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। বাজার ঘুরে দেখা যাচ্ছে, বর্তমানে অধিকাংশ সবজির দাম ৫০ টাকার মধ্যেই ঘোরাফেরা করছে।
advertisement
3/5
কাজেই এবার খুশি মনে থলে ভরে বাজার করতে পেরে মুখে হাসি ফুটেছে আম জনতার। জেনে নিন সবজির দাম এক ঝলকে। ফুলকপি বিক্রি হচ্ছে কেজি প্রতি ২০ থেকে ২৫ টাকায়, বাঁধাকপি ১০ থেকে ১৫ টাকায়। মটরশুঁটি ও টমেটোর দাম নেমে এসেছে ৩০ টাকা কেজিতে।
advertisement
4/5
উত্তরবঙ্গের বিশেষ সবজি স্কোয়াশ মিলছে ২০ টাকায়, বেগুনও বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। পেঁয়াজকলির দাম ৩০ থেকে ৪০ টাকার মধ্যে। সবচেয়ে বড় স্বস্তি আলুর দামে—নতুন আলু ৫ থেকে ১০ টাকা এবং লাল আলু মিলছে ১৫ টাকা কেজিতে।তবে এই স্বস্তির মধ্যেও খানিক ব্যতিক্রম রয়েছে। কাঁচালঙ্কার দাম কেজি প্রতি প্রায় ১০০ টাকা এবং করলার দাম ১২০ টাকা ছুঁয়েছে, যা মধ্যবিত্ত ক্রেতাদের কপালে ভাঁজ ফেলছে।
advertisement
5/5
বাজারে আসা এক ক্রেতার কথায়, “দাম অনেকটাই কমেছে ঠিকই, তবে সব সবজির দাম আর একটু কমলে সংসার চালানো আরও সহজ হতো।”অন্যদিকে বিক্রেতারা জানাচ্ছেন, পরিবহণ খরচ ও শ্রমিকের পারিশ্রমিক বেড়ে যাওয়ায় সবজি বাজারে তুলতে খরচও বেড়েছে। ফলে খুব কম দামে বিক্রি করলে লাভের মুখ দেখা কঠিন। তবু বর্তমানে বাজারদর মোটের উপর স্থিতিশীল এবং বিকিকিনি ভালই চলছে।শীতের শেষে এই স্বস্তির বাজার কতদিন স্থায়ী হয়, সেদিকেই এখন তাকিয়ে সকলে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Vegetable Market Price Today: শীত বিদায় নিতেই কমল সবজির দাম, আলু ৫ টাকা, ফুলকপি ২০! মধ্যবিত্তের মুখে হাসি! কোন সবজির দর কত নামল? দেখুন এক ঝলকে