TRENDING:

মনের মত সুদ পেতে বেছে নিন এই সেভিংস অ্যাকাউন্ট, সিদ্ধান্ত আপনার

Last Updated:
advertisement
1/6
মনের মত সুদ পেতে বেছে নিন এই সেভিংস অ্যাকাউন্ট, সিদ্ধান্ত আপনার
সম্প্রতি পোস্ট অফিসে চালু হয়েছে পেমেন্টস ব্যাঙ্ক যাতে কোনও ব্যালান্স রাখার প্রয়োজন হয় না। জিরো ব্যালান্স সেভিংস অ্যাকাউন্টের সুবিধা স্টেট ব্যাঙ্কও দেয় । এই ধরনের অ্যাকাউন্টে কোনও ন্যূনতম ব্যালান্স রাখার প্রয়োজন হয় না। পেমেন্টস ব্যাঙ্ক ও SBI সেভিংস অ্যাকাউন্টে সুদের হারও একই । (Photo: Collected)
advertisement
2/6
তবে SBI ও ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কস সেভিংস অ্যাকাউন্টের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে । এক নজরে জেনে নিন ও সেই বুঝে খুলে ফেলুন অ্যাকাউন্ট।(Photo: Collected)
advertisement
3/6
SBI সেভিংস অ্যাকাউন্ট যে কেউ খুলতে পারেন, পেমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য ১০ বছরের উপর বয়স হতে হবে । উভয় ক্ষেত্রেই বৈধ নথিপত্র ও KYC জমা দিতে হবে । (Photo:REUTERS)
advertisement
4/6
SBI সেভিংস অ্যাকাউন্টে আপনি কত টাকা রাখতে পারবেন তার কোনও সর্বোচ্চ সীমা নেই, কিন্তু পেমেন্টস ব্যাঙ্কে আপনি সর্বমোট ১লক্ষ টাকা রাখতে পারবেন । (Photo:REUTERS)
advertisement
5/6
পোস্ট অফিসের পেমেন্টস ব্যাঙ্কে ৩টি কিস্তিতে আপনি ৪ শতাংশ হারে সুদ পাবেন । SBI সেভিংস অ্যাকাউন্টে বার্ষিক ৩.৫ শতাংশ সুদ দেওয়া হয় ১ কোটি টাকা পর্যন্ত । ১ কোটির উপরে সুদের হার বার্ষিক ৪ শতাংশ । (Photo:REUTERS)
advertisement
6/6
আপনি টাকা তোলার রসিদের সাহায্যে অথবা এটিএম থেকে SBI সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন । এছাড়াও RuPayডেবিট কার্ডের সাহায্যেও টাকা তুলতে পারেন । তবে পেমেন্টস ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টে আপনি এই মুহূর্তে ATM-এর সুবিধা পাবেন না । (Photo: Collected)
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
মনের মত সুদ পেতে বেছে নিন এই সেভিংস অ্যাকাউন্ট, সিদ্ধান্ত আপনার
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল