Petrol Price Hike: সাধারণের জন্য বড় ধাক্কা, বাড়ল পেট্রোলের দাম !
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Petrol Price Hike: পেট্রোলের দাম বাড়ায় সাধারণ মানুষের উপর নতুন চাপ তৈরি হয়েছে। নতুন রেট, বাড়ার কারণ এবং আপনার খরচে এর প্রভাব জেনে নিন।
advertisement
1/5

সাধারণের জন্য বড় ধাক্কা ৷ সোনা-রুপোর পর এবার ঊর্ধ্বমুখী পেট্রোলের দাম ৷ শুক্রবার ২০ মার্চ লিটার প্রতি পেট্রোলের দাম ২.৩০ টাকা বৃদ্ধি করা হয়েছে ৷ CNBC-Awaaz-এর প্রতিবেদনের মতে, তেল সংস্থাগুলির পক্ষ থেকে এই দাম বাড়ানো হয়েছে। নতুন দাম অবিলম্বে কার্যকর হয়েছে। পেট্রোল পাম্পে মেশিনে সংস্থাগুলি নিজেরাই দাম আপডেট করে দেয়। ১৯ মার্চ ২০২৬ সন্ধ্যায় পাম্প মালিকদের কাছে এই তথ্য পৌঁছায় এবং ২০ মার্চ ২০২৬ সকাল থেকে নতুন দাম কার্যকর করা হয়।
advertisement
2/5
এই মূল্যবৃদ্ধি বিশেষভাবে সেইসব গ্রাহকদের প্রভাবিত করবে যারা হাই-অকটেন বা প্রিমিয়াম পেট্রোল ব্যবহার করেন। প্রিমিয়াম পেট্রোল সাধারণত ভাল ইঞ্জিন পারফরম্যান্স এবং বেশি মাইলেজের জন্য ব্যবহার করা হয়।
advertisement
3/5
কেন বাড়ল দাম?এই মূল্যবৃদ্ধির পিছনে সরকারি ভাবে কোনও স্পষ্ট কারণ জানানো হয়নি। তবে বিশেষজ্ঞদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে ওঠানামা এবং পরিবহন (লজিস্টিক্স) খরচের পরিবর্তন এর অন্যতম কারণ হতে পারে।
advertisement
4/5
এর আগে শুক্রবার ভিয়েতনামে পেট্রোলের দাম ২০ শতাংশেরও বেশি বেড়ে যায়। পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধের কারণে তেল ও গ্যাসের ঘাটতির আশঙ্কার মধ্যে সরকার রাতারাতি দামের এই বৃদ্ধির ঘোষণা করেছিল। মধ্যপ্রাচ্যে চলতে থাকা অশান্তির জেরে ডিজেলের ক্রমবর্ধমান দামের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির উপর।
advertisement
5/5
বৃহস্পতিবার মধ্যরাতের ঠিক আগে ভিয়েতনাম সরকার ঘোষণা করে যে উইকেন্ড থেকে ৯৫-অকটেন গ্যাসোলিনের দামে ২০% বৃদ্ধি করা হবে। এর ফলে প্রতি লিটার গ্যাসোলিনের দাম বেড়ে দাঁড়ায় ৩০,৬৯০ ভিয়েতনামি ডং (প্রায় $১.২০)।অন্যদিকে, ডিজেলের দাম প্রায় ৩৪% বাড়ানো হয়েছে, যার ফলে এর দাম বেড়ে হয়েছে ৩৩,৪২০ ডং প্রতি লিটার।