TRENDING:

Business Ideas For Women: মহিলারা এই ব্যবসা শুরু করতে পারেন, ঘরে বসে প্রচুর অর্থ উপার্জন হবে সহজেই

Last Updated:
New Business Ideas For Women: সব দিক মাথায় রেখে আমরা বিশেষ করে নারীদের জন্য উপযুক্ত এমন কিছু ব্যবসায়িক আইডিয়া নিয়ে এসেছি, যা কম বাজেটে ঘরে বসেই শুরু করে মোটা টাকা আয় করা যায়।
advertisement
1/8
মহিলারা এই ব্যবসা শুরু করতে পারেন, ঘরে বসে প্রচুর অর্থ উপার্জন হবে সহজেই
পারিবারিক দাবি মেটানোর চাপ একজন কর্মরত নারীর উপরে যেরকম ভাবে এসে পড়ে, একজন কর্মরত পুরুষের উপরে কিন্তু ততটাও থাকে না। ঘর গুছিয়ে রাখা, রান্না করা, বাড়ির আরও টুকিটাকি কাজ- এ সব তো রয়েছেই। এর সঙ্গে যে ভূমিকার চাপ সবচেয়ে বেশি, তা হল মায়ের। যে কারণে সন্তান মানুষ করার জন্য অনেক মহিলাই চাকরি ছেড়ে দিতে বাধ্য হন। সন্তান একটু বড় হলে আবার যদি চাকরিতে ফিরে যাওয়ার মতো অবসর তৈরিও হয়, সব সময়ে চাকরি তখন পাওয়া যায় না।
advertisement
2/8
অথচ, এটা তো আর অস্বীকার করার উপায় নেই যে টাকা দরকার, সে চাহিদা কখনই মেটার নয়। সেক্ষেত্রে নারী নিজে উপার্জন করতে পারলে আর টাকার জন্য কারও উপরে নির্ভর করে থাকতে হয় না। একই সঙ্গে, সেই টাকা দিয়ে সংসারের সুরাহাও হয়। একার রোজগারে আজকাল আর সংসার চলে না, বর্তমান অর্থনৈতিক যুগে সবাই তাই কেবলই টাকার পেছনে ছুটছে। যাদের চাকরি থেকে আয় কমছে, তারাও কোনও না কোনও ছোট ব্যবসা শুরু করে বেশি আয়ের সন্ধান করছে। এটা ঠিক যে কেরিয়ারের ক্ষেত্রে নারীদের জন্য এমন কোনও জায়গা নেই, যেখানে তাঁরা ভাল কাজ করতে পারেন না, তবে এমন কিছু ক্ষেত্রও রয়েছে যেখানে তাঁরা ব্যস্ত জীবনযাপন থেকে সময় বের করেও কাজ করতে পারেন, অঢেল উপার্জন করতে পারেন। এই সব দিক মাথায় রেখে আমরা বিশেষ করে নারীদের জন্য উপযুক্ত এমন কিছু ব্যবসায়িক আইডিয়া নিয়ে এসেছি, যা কম বাজেটে ঘরে বসেই শুরু করে মোটা টাকা আয় করা যায়।
advertisement
3/8
যে মহিলারা পরিবার বা সন্তানের কারণে তাঁদের কর্মজীবন ছেড়েছেন এবং আবার নিজের পায়ে দাঁড়াতে চান, তাঁদের জন্য এরকম অনেক ব্যবসার আইডিয়া আছে। যা তাঁরা ঘরে বসেই পরিকল্পনা করতে পারেন। এতে নিজেদের সঞ্চয়ের একটা সামান্য অংশ বিনিয়োগ করে একটি ব্যবসার সেট আপ তৈরি করা যেতে পারে। এই ধরনের কিছু ব্যবসা নারীরা যে কোনও জায়গা থেকে শুরু করে নিজের পায়ে দাঁড়াতে পারেন।
advertisement
4/8
ইন্টিরিয়র ডিজাইনিং -কেউ যদি ইন্টিরিয়র ডিজাইনিং-এর একটি কোর্স করে নেন, তাহলে এটি মহিলাদের জন্য একটি ভাল আয়ের উৎস হতে পারে। আজকাল বড় বড় নির্মাতাদের সঙ্গে মিলে এই কাজটি করছেন নারীরা। এছাড়াও যে কেউ বাড়ি, দোকান, হোটেল, রেস্তোরাঁ ইত্যাদি জায়গা ডিজাইন করতে পারেন।
advertisement
5/8
ফ্রিল্যান্সিং কনটেন্ট লেখা -কেউ যদি টাইপিং জানেন এবং লেখার প্রতিভা থাকে, তাহলে ঘরে বসেই ফ্রিল্যান্সিং কনটেন্ট রাইটিংয়ের কাজ শুরু করা যেতে পারে। কনটেন্ট লেখার কাজ থেকে ভাল টাকা আয় করা যায়। অনেক ওয়েবসাইট এবং নিউজ এজেন্সি রয়েছে, যেখানে কনটেন্ট রাইটারদের ব্যাপক চাহিদা রয়েছে।
advertisement
6/8
ব্লগ থেকে আয় -কারও যদি লেখালেখির শখ থাকে, তাহলে ব্লগিং-এর মাধ্যমেও ভাল অর্থ উপার্জন করতে পারে। যদি বড় পরিসরে ব্লগিং করা হয়, তাহলে নিজের ওয়েবসাইট তৈরি করা যেতে পারে। এর জন্যও অনেক প্ল্যাটফর্ম রয়েছে। যেটিতে আয় শুরু হবে কয়েক মাসের মধ্যে। যে বিষয়ে ব্লগ লেখা হবে, সেই বিষয়ে নিজেদের ভাল দখল থাকা উচিত। এর ফলে সেই ব্লগ পড়ার লোকের সংখ্যা বাড়তে থাকবে। এরপর নিজেদের ব্লগে বিজ্ঞাপন দিয়ে ভাল টাকা উপার্জন করা যেতে পারে।
advertisement
7/8
ইউটিউবের মাধ্যমে অর্থ উপার্জন -ইউটিউব চ্যানেলের মাধ্যমেও ভাল আয় করা যেতে পারে। কেউ যদি ক্যামেরা ফ্রেন্ডলি হয় এবং কারও কাছে যদি প্রচুর কনটেন্ট থাকে, তাহলে সেই ভিডিও তৈরি করে ভাল টাকা উপার্জন করা যেতে পারে। এর জন্য ইউটিউবে একটি চ্যানেল তৈরি করতে হবে। তারপর এটিতে ভাল ভাল ভিডিও অর্থাৎ কনটেন্ট আপলোড করতে হবে। দেশে এমন অনেক চ্যানেল আছে যেগুলো মোটা অঙ্কের টাকা আয় করছে। নিজেদের চ্যানেলের সেই ভিডিওয় যত বেশি ভিউ হবে, তত বেশি আয় হবে।
advertisement
8/8
শিক্ষকতা -বাড়িতে টিউশন করেও মোটা টাকা আয় করা যায়। যে কেউ বাড়িতে টিউশন করতে পারে। শুরুটা নিজে নিজে হোক, যে বিষয়ে দক্ষতা আছে, তা দিয়ে। এর পর শিক্ষার্থীর সংখ্যা বাড়লে অন্য শিক্ষক নিয়োগ করে তা আরও প্রসারিত করা যেতে পারে। দাঁড় করিয়ে ফেলা যায় এক কোচিং সেন্টার। চাই তো কী, একটা আলাদা জায়গাও ভাড়া নেওয়া যায়। শিক্ষার্থীর সংখ্যা বাড়লে তখন আর টাকা নিয়ে ভাবতে হবে না!
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Business Ideas For Women: মহিলারা এই ব্যবসা শুরু করতে পারেন, ঘরে বসে প্রচুর অর্থ উপার্জন হবে সহজেই
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল