Money Making Tips: বাড়িতেই প্লাস্টিকের গামলায় শুরু করুন ‘এই’ কাজ, দু’হাত ভরে আসবে টাকা
- Reported by:PIYA GUPTA
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Money Making Tips: বাজার থেকে না কিনে বাড়িতেই প্লাস্টিকের গামলায় করুন এই কাজ, রোজগার হবে প্রচুর টাকা ৷
advertisement
1/5

পুষ্টিগুণে সম্পন্ন লাল শাক গ্রামে গঞ্জে বেশ জনপ্রিয় এই শাক । গ্রাম গঞ্জের বিভিন্ন জায়গায় এই লাল শাক চাষ করা হয়।প্রচুর পরিমাণে ভিটামিন থাকে এই শাকে । তবে বাজার থেকে কিনে না নিয়ে এসে বাড়ির পাশে সামান্য জায়গাতে কিংবা প্লাস্টিকের গামলায় করুন লাল শাক চাষ।
advertisement
2/5
মূলত সারা বছর চাষ করা যায় এই লাল শাক । তবে ভাদ্র মাস থেকে পৌষ মাস এই লাল শাক লাগানোর উপযুক্ত সময়। কিভাবে এই লাল শাকের চাষ করবেন কিভাবে এর বীজ বপন করবেন জানেন কি ?
advertisement
3/5
স্বনির্ভর হতে গ্রামে গঞ্জের বহু মহিলারাই এই লাল শাক চাষ করে থাকেন। এই লাল শাকের বীজ বপনের ২০- ২১ দিনের মধ্যে লাল শাক সংগ্রহ করা যায়। কৃষিবিদ গপেশ্বর রায় জানান, এই লাল শাক চাষের জন্য প্রথমে বাজার থেকে রক্ত জবা, বারি লাল শাক, ললিতা, রক্ত রাঙ্গা এর মধ্যে যে কোনও একটি ভাল জাতের লালশাকের বীজ কিনে আনুন।
advertisement
4/5
এরপর যে জমিতে লাল শাক চাষ করবেন সে জমিটি ভালভাবে বপন করে নিন। এরপর শুকনো ছাই মিশিয়ে হালকা ভাবে ছিটিয়ে লালশাকের বীজ বুনতে হয়। উন্নত পদ্ধতিতে লাল শাক চাষ করলে প্রতি বিঘা জমিতে প্রায় ৫০০ কেজি লাল শাক পাওয়া যায়।
advertisement
5/5
এই লাল শাক চাষের ভাল ফলন পেতে মাটিতে গোবর সার, আবর্জনা পচা সার ,ইউরিয়া ইত্যাদির প্রয়োগ করতে হবে। এরপর জমিতে লাল শাক গজানোর পর জমিতে আগাছা পরিষ্কার করতে হবে। প্রায় সব ধরনের মাটি তে লাল শাক চাষ করা যায়। জমি না থাকলেও ছাদ বাগানে যে কোনও বড় বাক্স কিংবা প্লাস্টিকের গামলায় এই লাল শাক চাষ করতে পারেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: বাড়িতেই প্লাস্টিকের গামলায় শুরু করুন ‘এই’ কাজ, দু’হাত ভরে আসবে টাকা