TRENDING:

Money Making Idea: গাজর কেটে সহজ 'এই' ব্যবসা, হাজার হাজার টাকা আয়, দেগঙ্গায় কর্মসংস্থানের নতুন দিশা

Last Updated:
Money Making Idea: এলাকায় প্রচুর গাজর উৎপাদন হয়। কিন্তু বাজারদর কম থাকলে অনেক সময় কৃষকদের লোকসানের মুখে পড়তে হয়। সেই সমস্যা কাটাতেই কিছু উদ্যোগী কৃষক গাজর সংরক্ষণের অভিনব পদ্ধতি গ্রহণ করেছেন স্থানীয় কৃষকরা।
advertisement
1/6
গাজর কেটে সহজ 'এই' ব্যবসা, হাজার হাজার টাকা আয়, দেগঙ্গায় কর্মসংস্থানের নতুন দিশা
*উত্তর ২৪ পরগনার দেগঙ্গা এলাকায় কৃষিকে ঘিরে শুরু হয়েছে এক নতুন সম্ভাবনার দিগন্ত। বিস্তীর্ণ জমিতে গাজর চাষের জন্য পরিচিত এই অঞ্চল এখন গাজর সংরক্ষণ ও ফুড প্রসেসিং শিল্পের মাধ্যমে কর্মসংস্থানের এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠছে। চাষ থেকে প্রক্রিয়াকরণ—পুরো ব্যবস্থাই এখন স্থানীয় মানুষের হাতে গড়ে উঠছে ধীরে ধীরে।
advertisement
2/6
*এলাকায় প্রচুর পরিমাণে গাজর উৎপাদন হয়। কিন্তু বাজারদর কম থাকলে অনেক সময় কৃষকদের লোকসানের মুখে পড়তে হয়। সেই সমস্যা কাটাতেই কিছু উদ্যোগী কৃষক গাজর সংরক্ষণের অভিনব পদ্ধতি গ্রহণ করেছেন। কাঁচা নুন দিয়ে বড় বড় ড্রামে গাজর সংরক্ষণ করা হয়, যাতে দীর্ঘদিন ভাল থাকে এবং নষ্ট না হয়।
advertisement
3/6
*প্রতিটি ড্রামে প্রায় চার বস্তা করে গাজর মজুত করা হয়। পরে যখন বাজারে গাজরের দাম বৃদ্ধি পায়, তখন সেই সংরক্ষিত গাজর বড় ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়। এর ফলে কৃষকরা যেমন ন্যায্য দাম পাচ্ছেন, তেমনই ফসল নষ্ট হওয়ার আশঙ্কাও কমছে অনেকটাই।
advertisement
4/6
*এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন এলাকার বহু মহিলা। প্রতিদিন তারা ৩-৪ বস্তা পর্যন্ত গাজর কাটার কাজ করেন। প্রতি বস্তা গাজর কাটার জন্য মজুরি হিসেবে পান ৪৫ টাকা। ফলে একজন মহিলা দৈনিক প্রায় ১৫০-২০০ টাকা পর্যন্ত উপার্জন করতে সক্ষম হচ্ছেন, যা তাদের পরিবারের আর্থিক অবস্থার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে।
advertisement
5/6
*শুধু মহিলারাই নন, এলাকার বহু যুবকও এই সংরক্ষণ ও বিপণন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছেন। কেউ ড্রাম প্রস্তুত করছেন, কেউ পরিবহণের দায়িত্ব নিচ্ছেন, আবার কেউ ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। ফলে গ্রামীণ এলাকায় এক নতুন কর্মসংস্থানের পরিবেশ তৈরি হয়েছে।
advertisement
6/6
*সংরক্ষণের পর এই গাজর বিভিন্ন কোলকাতায় কোম্পানিতে পাঠানো হয়, যেখানে তা ফুড প্রসেসিংয়ের মাধ্যমে নানা খাদ্যপণ্য হিসেবে বাজারে আসে। দেগঙ্গার এই উদ্যোগ প্রমাণ করে দিয়েছে—সঠিক পরিকল্পনা ও উদ্যোগ থাকলে কৃষিকে কেন্দ্র করেই গড়ে উঠতে পারে টেকসই অর্থনীতি ও গ্রামীণ উন্নয়নের শক্ত ভিত।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Making Idea: গাজর কেটে সহজ 'এই' ব্যবসা, হাজার হাজার টাকা আয়, দেগঙ্গায় কর্মসংস্থানের নতুন দিশা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল