'আফগানিস্তানে' ভারতীয় ৫০০ টাকার 'মূল্য' কত হবে জানেন...? চমকাবেন শুনলেই 'উত্তর'!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Indian Rupee Vs Afghanistani Afghan: আকাশসীমা পেরিয়ে আফগানিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তান। শনিবার তারা আরও এক বার দাবি করেছে, হামলায় ৩০০ আফগান তালিবানের মৃত্যু হয়েছে। এরইমধ্যে পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ পরিস্থিতিতে ফের একবার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ভারতের এই প্রতিবেশী দেশটি। প্রশ্ন উঠছে এই দেশের আর্থিক পরিস্থিতি ভারতের তুলনায় কেমন? সেখানে ভারতের একটা ৫০০ টাকার নোটের ভ্যালু কত? চলুন জেনে নিন আজই!
advertisement
1/8

পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতি অব্যাহত। শুক্রবার সকাল থেকেই পুরোদস্তুর যুদ্ধ শুরু হয়ে গিয়েছে দুই দেশের মধ্যে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে দাবি করা হয়েছে তাঁরা পাকিস্তানের ভিতরে বেশ কিছু সেনা ছাউনিতে আঘাত হেনেছে। একইসঙ্গে, তাঁদের দাবি স্থানীয় সময়ে শুক্রবার সকাল ১১টা নাগাদ পাক রাজধানী ইসলামাবাদের পার্শ্ববর্তী অঞ্চল ফৈজাবাদ, নৌশেরা, জামরুদ অ্যাবটোবাদ-সহ একাধিক জায়গায় বিমান হামলা চালানো হয়েছে।
advertisement
2/8
সংঘর্ষ থামাতে ইরান, রাশিয়া এবং চিন মধ্যস্থতার প্রস্তাব দিলেও পাকিস্তান এবং আফগানিস্তান— দু’দেশের মধ্যে কিন্তু সংঘর্ষ অব্যাহত। শুক্রবারই আফগানিস্তান ইঙ্গিত দিয়েছে, আলোচনার মাধ্যমে এই সমস্যা মেটানো যেতে পারে। কিন্তু তার পরেও দেখা গিয়েছে আকাশসীমা পেরিয়ে আফগানিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তান। শনিবার তারা আরও এক বার দাবি করেছে, হামলায় ৩০০ আফগান তালিবানের মৃত্যু হয়েছে।
advertisement
3/8
দুই দেশের মধ্যে এই সংঘর্ষ পরিস্থিতিতে ফের একবার আলোচনায় উঠে এসেছে দুই দেশের বর্তমান অর্থ-সামাজিক পরিস্থিতি। পাকিস্তানের মতোই আফগানিস্থান নিয়ে, মানুষ এই মুহূর্তে ইন্টারনেটে নানা তথ্য অনুসন্ধান করছেন। এই প্রসঙ্গে অনেকেরই মনে প্রশ্ন উঠছে আফগানিস্থান দেশটি এই মুহূর্তে বিশ্বের নিরিখে কোথায় অবস্থান করছে?
advertisement
4/8
এর উত্তর বুঝতে চলুন সহজ একটি জিনিস জেনে নেওয়া যাক আজ এই প্রতিবেদনে। আচ্ছা বলুন তো আফগানিস্তানে ৫০০ ভারতীয় টাকার মূল্য কত হবে। চলুন জেনে নেওয়া যাক সহজ হিসেবে। কোন দেশের মুদ্রা বেশি শক্তিশালী ভারত নাকি আফগানিস্তান?
advertisement
5/8
কেউ যদি বলেন, আচ্ছা আফগানিস্তানে এক ভারতীয় টাকার দাম কত? আপনিও নিশ্চই মাথা চুলকাবেন! আজ জেনে নিন বিশদে এই প্রশ্নের উত্তরটি। আসলে আফগানিস্তানের মুদ্রা হল আফগান আফগানি। এটিকে AFN হিসেবে চিহ্নিত করা হয়।
advertisement
6/8
এখন আগে দেখে নেওয়া যাক আফগানিস্তানে এক ভারতীয় টাকার দাম কত। আজ, ২৮ ফেব্রুয়ারি ২০২৬-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ ভারতীয় রুপি (INR) = প্রায় ০.৬৮৬ আফগান আফগানি।
advertisement
7/8
আর এই হিসেব অনুযায়ী, ১০০ ভারতীয় রুপির (INR) বিনিময়ে আফগানিস্তানে প্রায় ৬৮.৬৪ আফগান আফগানি (AFN) পাওয়া যাবে।
advertisement
8/8
একইসঙ্গে আফগানিস্তানে ৫০০ ভারতীয় টাকার বর্তমান মান প্রায় ৩৪৩.২০ আফগান আফগানি। তবে মনে রাখবেন যে এই বিনিময় হার প্রতিদিন পরিবর্তিত হয়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
'আফগানিস্তানে' ভারতীয় ৫০০ টাকার 'মূল্য' কত হবে জানেন...? চমকাবেন শুনলেই 'উত্তর'!