TRENDING:

ঋণ দেওয়ার নামে জালিয়াতি! সর্বস্বান্ত করা ভুয়ো ‘লোন অ্যাপে’র হাত থেকে কীভাবে বাঁচবেন দেখে নিন

Last Updated:
কিছু অ্যাপ কার্যকর হলেও বেশিরভাগই ভুয়ো। ঋণ দেওয়ার নামে প্রতারণার ফাঁদে ফেলে সর্বস্ব লুটে নেয়।
advertisement
1/6
সর্বস্বান্ত করা ভুয়ো ‘লোন অ্যাপে’র হাত থেকে কীভাবে বাঁচবেন দেখে নিন
মানুষের চাহিদা ক্রমশ বাড়ছে। শুধু গাড়ি, বাড়ি, টাকাতেই তা নিরসন হয় না, সঙ্গে চাই বিদেশ ভ্রমণ, দামি গ্যাজেট, বিলাসবহুল জীবনযাত্রা। এসবের জন্যে বিপুল টাকার প্রয়োজন। এই সব চাহিদা মেটাতে অনেকেই ঋণ নেন। ফোন এবং ই-মেলে সহজ, সস্তা লোনের খবরও আসে প্রতিনিয়ত। কখনও কখনও এই ধরনের মেল ব্যাঙ্ক নিজেও পাঠায়। তাছাড়া জরুরি পরিস্থিতিতে দ্রুত মোটা টাকা সংগ্রহের জন্যে ব্যক্তিগত ঋণ নেন অনেকেই।
advertisement
2/6
বর্তমানে ইন্টারনেটে এমন অনেক অ্যাপ রয়েছে যারা সস্তায় ঋণের প্রতিশ্রুতি দেয়। কিছু অ্যাপ কার্যকর হলেও বেশিরভাগই ভুয়ো। ঋণ দেওয়ার নামে প্রতারণার ফাঁদে ফেলে সর্বস্ব লুটে নেয়। সম্প্রতি এই ধরনের অ্যাপ থেকে প্রতারণার একাধিক ঘটনা জানা গিয়েছে। কোনও অ্যাপ সঠিক, কোনটা ভুয়ো তা সনাক্ত করা যাবে কী করে?
advertisement
3/6
নজর রাখতে হবে: অ্যাপ ডাউনলোড করার আগে দেখে নিতে হবে সেটা কোন ব্যাঙ্ক বা নন ব্যাঙ্কিং আর্থিক কোম্পানির সঙ্গে যুক্ত। গুগল-এর নীতি অনুযায়ী, যে কোনও লোন অ্যাপকে অবশ্যই অন্ততপক্ষে একটি এনবিএফসি-এর সঙ্গে যুক্ত থাকতে হবে। যদি অ্যাপের সঙ্গে কোনও ব্যাঙ্ক যুক্ত না থাকে তাহলে সতর্ক হয়ে যাওয়াই ভাল।
advertisement
4/6
অ্যাপ কোম্পানির ট্র্যাক রেকর্ড: অ্যাপ থেকে ঋণ নেওয়ার আগে জেনে নিতে হবে কোন সংস্থা এটি চালাচ্ছে। কোন সংস্থা এটি তৈরি করেছে, সেই সংস্থার ট্র্যাক রেকর্ডও পরীক্ষা করা উচিত। ওয়েবসাইট, যোগাযোগের বিবরণ, অফিসের ঠিকানা যাচাই করতে হবে। ভারতে কোনও অফিস রয়েছে কি না, কোথায় সেই অফিস— সব দেখে নিতে হবে।
advertisement
5/6
অ্যাপের রেটিং এবং রিভিউ: লোন অ্যাপ ডাউনলোড করার আগে অবশ্যই এর রেটিং এবং রিভিউ পড়তে হবে। অ্যাপ স্টোরে এই সংক্রান্ত সমস্ত বিবরণ পাওয়া যায়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে যে প্রায় ৬০০টি অবৈধ লোন অ্যাপ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের বিভিন্ন অ্যাপ স্টোরে চলছে। অতএব সাবধান।
advertisement
6/6
মনে রাখতে হবে: একটি জিনিস সবসময় মনে রাখা উচিত যে ভুয়া অ্যাপগুলি ব্যবহারকারীর কাছ থেকে বিভিন্ন ধরনের তথ্য চায়। এতে ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ঝুঁকিও বেড়ে যায়। যে সব অ্যাপ সত্যিই ঋণ দেয় তারা মোবাইল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জন্ম তারিখ, নাম ইত্যাদির মতো প্রয়োজনীয় তথ্যই শুধু চায়। এগুলো মাথায় রাখলেই ভুয়ো অ্যাপের হাত থেকে বাঁচা যাবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ঋণ দেওয়ার নামে জালিয়াতি! সর্বস্বান্ত করা ভুয়ো ‘লোন অ্যাপে’র হাত থেকে কীভাবে বাঁচবেন দেখে নিন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল