TRENDING:

আধারের সঙ্গে লিঙ্ক করা কোন মোবাইল নম্বর? UIDAI-এর নতুন ফিচারে এবার যাচাই হবে সহজে!

Last Updated:
এর মাধ্যমে ভারতীয় নাগরিকরা সহজেই জেনে নিতে পারবেন, তাঁদের আধার কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে কোন মোবাইল ফোন নম্বর এবং ই-মেল অ্যাড্রেস।
advertisement
1/5
আধারের সঙ্গে লিঙ্ক করা কোন মোবাইল নম্বর?UIDAI-এর নতুন ফিচারে এবার যাচাই হবে সহজে
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI-এর তরফে মঙ্গলবার তাদের নিজস্ব ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে একটি নতুন ফিচার উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে ভারতীয় নাগরিকরা সহজেই জেনে নিতে পারবেন, তাঁদের আধার কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে কোন মোবাইল ফোন নম্বর এবং ই-মেল অ্যাড্রেস। বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় যে উপভোক্তারা জানেনই না তাঁদের আধার নম্বরের সঙ্গে কোন কোন সেল নম্বর লিঙ্ক করা রয়েছে।
advertisement
2/5
UIDAI-এর তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, অনেকেই যথেষ্ট উদ্বিগ্ন যে তাঁদের আধার OTP অন্য কোনও মোবাইল নম্বরে চলে গেলে তাঁরা জানবেন কী করে! এবার এই নতুন ফিচারের সাহায্যে, গ্রাহকরা দ্রুত নির্ধারণ করতে পারবেন কোন মোবাইল নম্বর বা ই-মেল অ্যাড্রেস তাঁদের আধারের সঙ্গে যুক্ত রয়েছে। এই ফিচারটি অফিসিয়াল ওয়েবসাইট বা m-Aadhaar অ্যাপের মাধ্যমে ব্যবহার করা যেতে পারে। m-Aadhaar অ্যাপে গিয়ে নিজের মোবাইল নম্বর বা ই-মেল অ্যাড্রেস নিশ্চিত করতে পারেন যে কোনও আধার কার্ড-ধারক। ফোন নম্বর যাচাই করেই নিশ্চিত করা যাবে যে তিনি যে ফোন নম্বরটি OTP-র জন্য ব্যবহার করছেন সেটি অন্য কেউ ব্যবহার করছে না।
advertisement
3/5
আধারের সঙ্গে কোনও মোবাইল নম্বর যুক্ত না থাকলেও তা এই ফিচারের মাধ্যমে জানা যাবে। বিবৃতিতে জানানো হয়েছে, যদি মোবাইল নম্বর যাচাই করা থাকে তবে তা স্ক্রিনে দেখিয়ে দেওয়া হবে। নির্দিষ্ট বার্তায় বলা হবে নম্বরটি ইতিমধ্যেই UIDAI রেকর্ডে নিবন্ধিত রয়েছে।
advertisement
4/5
অনেক সময়ই দেখা যায় আধার কার্ডের জন্য আবেদন করার সময় যে নম্বর গ্রাহক দিয়েছিলেন পরবর্তীকালে তা আর মনেই করতে পারেন না তিনি। 'My Aadhaar' পোর্টাল বা m-Aadhaar অ্যাপে এই ফিচারটি এই বিষয়ে বিশেষ সাহায্য করবে। সেক্ষেত্রে ব্যবহারকারীকে তাঁর মোবাইল নম্বরের শেষ তিনটি সংখ্যা জানাতে বলা হবে। তবে UIDAI-এর নিয়ম অনুসারে আধারের সঙ্গে ই-মেল এবং মোবাইল নম্বর লিঙ্ক করতে, নিকটতম আধার কেন্দ্রে যেতে হবে।
advertisement
5/5
ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রক এই সিদ্ধান্তের প্রশংসা করেছে। মন্ত্রক বলেছে, এই প্রক্রিয়া আধার তথ্যের উপর নাগরিকের নিয়ন্ত্রণ বাড়াবে এবং ব্যক্তিগত তথ্যের সম্ভাব্য অপব্যবহার রোধে সহায়তা করবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
আধারের সঙ্গে লিঙ্ক করা কোন মোবাইল নম্বর? UIDAI-এর নতুন ফিচারে এবার যাচাই হবে সহজে!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল