Gold Jewellery Cost: বর্তমানে ১০ গ্রাম সোনার হার বানাতে কত টাকা খরচ হবে ? দোকানে যাওয়ার আগে বুঝে নিন হিসেব
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Gold Jewellery Cost: ১০ গ্রাম সোনার হার বানানোর পরিকল্পনা করছেন? সোনার বর্তমান দাম, মেকিং চার্জ এবং GST-সহ মোট কত খরচ হবে তা আগে থেকেই জেনে নিন।
advertisement
1/6

আপনি যদি বিয়ের মরশুমে সোনার হার বা আংটি বানানোর কথা ভাবছেন, তাহলে শুধু সোনার দাম দেখলেই হবে না। আসল খরচ সামনে আসে তখনই, যখন এর সঙ্গে মেকিং চার্জ এবং GST যোগ হয়।
advertisement
2/6
অনেক সময় মানুষ শোরুমে গিয়ে অবাক হয়ে যান, কারণ চূড়ান্ত বিল প্রত্যাশার চেয়ে অনেক বেশি হয়। চলুন বর্তমান সোনার দামের ভিত্তিতে বুঝে নেওয়া যাক—১০ গ্রাম একটি হার এবং ৫ গ্রাম একটি আংটি বানাতে আসলে কত খরচ পড়তে পারে।
advertisement
3/6
এই মুহূর্তে কলকাতাতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৫৫,৩০০ টাকা । ২৪ ক্যারেটকে সবচেয়ে বিশুদ্ধ সোনা বলা হয়, তবে সাধারণত এটি দিয়ে গয়না তৈরি করা হয় না। এই সোনা খুবই নরম হওয়ায় এর তৈরি গয়না সহজেই বেঁকে যেতে পারে, আঁচড় পড়তে পারে বা আকার নষ্ট হতে পারে।হার ও আংটির মতো গয়না যাতে প্রতিদিন ব্যবহারে টেকসই থাকে, সেই কারণে সোনার সঙ্গে তামা, রূপা বা অন্যান্য ধাতু মেশানো হয়।
advertisement
4/6
এর ফলে ২২ ক্যারেট বা ১৮ ক্যারেট সোনা দিয়ে গয়না তৈরি হয়। এই কারণেই ২৪ ক্যারেট সোনা বিনিয়োগের জন্য বেশি উপযুক্ত বলে মনে করা হয়। অন্যদিকে, গয়না তৈরির জন্য ২২ এবং ১৮ ক্যারেট সোনাই বেশি ব্যবহৃত হয়।
advertisement
5/6
১০ গ্রাম হার বানাতে কত খরচ পড়বে?২২ ক্যারেটে হার তৈরির মোট খরচ:২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৪৭,৫৫০ টাকা । অর্থাৎ ১০ গ্রাম হারের সোনার মূল্য সরাসরি ১,৪৭,৫৫০ টাকা । এবার এর সঙ্গে গড়ে ১২ শতাংশ মেকিং চার্জ যোগ করলে প্রায় ১৭৭০৬ টাকা হয়। ফলে হারের মোট দাম দাঁড়ায় ১৬৫২৫৬ টাকা ।
advertisement
6/6
এখন এই টাকার উপর ৩ শতাংশ GST যোগ করলে প্রায় ৪৯৫৭ টাকা কর দিতে হবে। অর্থাৎ ২২ ক্যারেটে ১০ গ্রাম একটি হার বানানোর মোট আনুমানিক খরচ হবে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা হবে ।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Gold Jewellery Cost: বর্তমানে ১০ গ্রাম সোনার হার বানাতে কত টাকা খরচ হবে ? দোকানে যাওয়ার আগে বুঝে নিন হিসেব