সোনা না কি হিরে - কিনে তো নিচ্ছেন, জানেন কী কোনটার রিসেল ভ্যালু বেশি?
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
বহু বিনিয়োগকারীর মতে, সোনা আর হিরে অত্যন্ত নিরাপদ এবং দুর্দান্ত বিনিয়োগের বিকল্প। আসলে উভয়ই ভাল রিটার্ন এনে দিতে পারে।
advertisement
1/9

সোনা এবং হিরে উভয়ই মূল্যবান। বহু বিনিয়োগকারীর মতে, সোনা আর হিরে অত্যন্ত নিরাপদ এবং দুর্দান্ত বিনিয়োগের বিকল্প। আসলে উভয়ই ভাল রিটার্ন এনে দিতে পারে। তবে বেশির ভাগ গ্রাহক কিন্তু সোনাতেই বিনিয়োগ করেন। স্ত্রীধন হিসেবে মূলত সোনার গয়নাকেই গণ্য করা হয়।
advertisement
2/9
কারণ বিপদের দিনে সেই সোনার গয়নাই ভাঙিয়ে টাকার প্রয়োজন মেটানো যায়। এই রীতি যুগের পর যুগ ধরে চলে আসছে। এদিকে হিরেও তো আবার মহামূল্যবান পাথর। কিন্তু হিরের উপর কি বিনিয়োগ করা নিরাপদ? সোনা না কি হিরে কার রিসেল ভ্যালুই বা বেশি? সেটাই দেখে নেওয়া যাক।
advertisement
3/9
হিরের উপর বিনিয়োগ করলে কয়েকটি বিষয় মাথায় রাখা উচিত: হিরের মান: বিনিয়োগ করতে চাইলে উচ্চ মানের হিরে কিনতে হবে। হিরের রঙ, স্বচ্ছতা, কাট এবং ক্যারাট ঠিকঠাক যাচাই করে নেওয়া আবশ্যক।
advertisement
4/9
হিরে সংক্রান্ত কিছু বিষয়: হিরে কেনার আগে কিংবা হিরের উপর বিনিয়োগ করার আগে এই সংক্রান্ত ধারণা পরিষ্কার রাখতে হবে। এই বিষয়ে পড়াশোনা করতে হবে। খাঁটি হিরের রঙ, স্বচ্ছতা, কাট এবং ক্যারাট বোঝার জন্য যথেষ্ট পড়াশোনা করা উচিত। এমনকী অন্য রঙের হিরের মূল্যও জানা উচিত।
advertisement
5/9
হিরের ধরন: ট্রেন্ড বদলানোর সঙ্গে সঙ্গে বাজারে বিভিন্ন ধরনের হিরে এসেছে। উচ্চ রিসেল ভ্যালু পাওয়ার জন্য অন্য ধরনের হিরের উপরেও বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ।
advertisement
6/9
সার্টিফিকেশন: হিরে কেনার সময় বৈধ সার্টিফিকেশনের বিষয়টা বুঝে নিতে হবে। এটাই সম্পদের ন্যায্য মূল্য নিশ্চিত করে।
advertisement
7/9
মাউন্টিং: হিরে বিক্রি করার সময় মাউন্টিং (যদি প্রযোজ্য হয়)-এর উপর কোনও রকম রিটার্ন না-ও পাওয়া যেতে পারে। তবে হিরে যদি উচ্চ মানের সোনার আঙটিতে মাউন্ট করা থাকে, তাহলে সোনার উপর ভাল রিটার্ন পাওয়া যাবে।
advertisement
8/9
সোনা না কি হিরে? কোনটির মূল্য বেশি? সোনা বা হীরার মূল্য বেশি কিনা তা বিভিন্ন কারণের উপর নির্ভর করে। এই ধরনের সম্পদের নির্ধারিত কোনও মূল্য থাকে না। কারণ উভয়ের মূল্যই অবিরাম ওঠা-নামা করে। সোনা মূলত নিরাপদ বিনিয়োগ বিকল্প হিসেবে পরিচিত। আসলে এর মুদ্রাস্ফীতি সহ্য করার ক্ষমতা রয়েছে এবং এটি নির্ভরযোগ্য রিটার্নও দিতে সক্ষম। ফলে বিশেষজ্ঞদের মতে, হিরের তুলনায় সোনায় বিনিয়োগ বেশি মূল্যবান।
advertisement
9/9
তবে অন্য দিকে, কখনও কখনও হিরের ক্ষেত্রেও ভাল রিসেল ভ্যালু পাওয়া যায়। এই ফ্যাক্টরটির জন্যই হিরের মূল্যও অনেক সময় বেড়ে যায়। তাই হিরের উপর বিনিয়োগ করার ক্ষেত্রে হিরের মানের উপর বিশেষ নজর দিতে হবে। এখানেই শেষ নয়, ভরসাযোগ্য ব্যবসায়ীর কাছেই হিরে বিক্রি করতে হবে। যিনি সঠিক ভাবে হিরের মূল্যায়ন করে ন্যায্য মূল্য দিতে সক্ষম।