TRENDING:

বাংলার ভোটের বছরে নির্মলার 'ছোট্ট' বাজেটে বড় প্রভাব? কত সময় নিয়ে বাজেট পড়লেন সীতারমণ! নজরে 'সময়'

Last Updated:
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ রবিবার কেন্দ্রীয় বাজেট পেশ করেন। আর এই বাজেটে তিনি ১ ঘণ্টা ২৫ ধরে বক্তব্য রাখেন।
advertisement
1/6
বাংলার ভোটের বছরে নির্মলার 'ছোট্ট' বাজেটে বড় প্রভাব? কত সময় নিয়ে বাজেট পড়লেন সীতারমণ!
১ ঘণ্টা ২৫ মিনিট থেকে ২ ঘণ্টা ৪২ মিনিট! এক ঝলকে নির্মলার সবথেকে লম্বা আর ছোট বাজেট বক্তৃতা।কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ রবিবার কেন্দ্রীয় বাজেট পেশ করেন। আর এই বাজেটে তিনি ১ ঘণ্টা ২৫ ধরে বক্তব্য রাখেন।২০২০ সালে তিনি সবথেকে লম্বা বক্তব্য রাখেন তিনি। ওই সময় তিনি দুই ঘণ্টা ৪২ মিনিট ধরে বক্তব্য রাখেন।
advertisement
2/6
গত বছর অর্থমন্ত্রী ১ ঘণ্টা ১৪ মিনিট ধরে বক্তব্য রাখেন।দেখে নেওয়া যাক, গত বেশ কয়েক বছরের বাজেটে নির্মলা সীতারমনের বক্তব্যের সময়সীমা।
advertisement
3/6
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বক্তব্য এবং সুর বছর বছরে বদলেছে। দেখে নেওয়া যাক কোন কোন বছরে কোন মন্ত্রীর সবথেকে লম্বা এবং ছোট বাজেট ছিল?নির্মলা সীতারমণ ২০২০ সালে সবথেকে লম্বা সময় ধরে বাজেট বক্তব্য রাখেন। ২ ঘণ্টা ৪২ মিনিট ধরে তিনি বক্তব্য রাখেন তিনি। ভারতের সংসদের ইতিহাসে এটাই ছিল সবথেকে লম্বা বাজেটের বক্তব্য।
advertisement
4/6
ওই ভাষণে তিনি বিভিন্ন পলিসি নতুন আয়কর স্তর এবং বিভিন্ন পরিকল্পনার কথা ঘোষণা করেন। এছাড়াও, স্বাস্থ্যবিমা সংক্রান্ত বিষয়েও বিভিন্ন প্রকল্পের কথা ঘোষণা করেন তিনি। ওই বাজেটর সময়েই শেষের দিকে নিজের স্বাস্থ্যের অবনতি ঘটে নির্মলার। ফলে সেই সময় লোকসভার স্পিকার ওম বিড়লা ওই বাজেটের শেষ দুই পাতা পড়ে বাজেট শেষ করেন।২০২০ সালের বাজেটর আগে ২০১৯ সালে ২ ঘণ্টা ১৭ মিনিট ধরে বাজেট পেশ করেন নির্মলা।
advertisement
5/6
অবশ্য তাঁর ছোট সময়ের বাজেটও তিনি পেশ করেছেন। ২০২৪ তিনি অন্তর্বর্তী ৫৬ মিনিটে সবথেকে ছোট বাজেট পেশ করেন।এর আগে ১৯৭৭ থেকে ১৯৭৮ সালের মধ্যে তৎকালীন অর্থমন্ত্রী হিরুভাই এম প্যাটেল মোরারজি দেশাই সরকারের সময় অন্তর্বর্তী বাজেট পেশ করেন। মাত্র ৮০০ শব্দের মধ্যে এই বাজেট পেশ করেন তিনি।
advertisement
6/6
অন্যদিকে সবথেকে লম্বা বক্তব্য গুলি হল ১৯৯১ সালে মনমোহন সিং ১৮ হাজার ৬৩০ শব্দের বক্তব্য রাখেন। ২০১৮ সালে অরুন জেটলি ১৮ হাজার ৬০৪ শব্দের দ্বিতীয় সবথেকে বড় শব্দের দিক থেকে বড় বাজেট পেশ করেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
বাংলার ভোটের বছরে নির্মলার 'ছোট্ট' বাজেটে বড় প্রভাব? কত সময় নিয়ে বাজেট পড়লেন সীতারমণ! নজরে 'সময়'
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল