TRENDING:

চাকরি পাচ্ছেন না? টেনশন করার দরকার নেই; এই উপায়ে প্রতি মাসে ১ লক্ষ টাকারও বেশি আয় করতে পারেন

Last Updated:
এই ব্যবসা শুরু করে প্রতি মাসে ১ থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত আয় সম্ভব।
advertisement
1/8
চাকরি পাচ্ছেন না? এই উপায়ে প্রতি মাসে ১ লক্ষ টাকারও বেশি আয় করতে পারেন
আজকের দিনে চাকরির বাজারের হাল খুবই খারাপ। একদিকে চাকরি পাওয়াটা যেমন মুশকিলের, আবার তেমনই চাকরি পেলেও তা টিকিয়ে রাখা অত্যন্ত কঠিন হয়ে উঠছে। আসলে বিভিন্ন সংস্থা ব্যাপক হারে কর্মী ছাঁটাই করছে। এই পরিস্থিতিতে ঘর সংসার চালানো মুশকিল হয়ে পড়ে।
advertisement
2/8
এর মধ্যে রয়েছে ইএমআই-এর বোঝাও। এই পরিস্থিতিতে উদ্বেগ বেড়েই চলে। তাহলে কী করণীয়? আসলে খরচ চালানোর জন্য ব্যবসা শুরু করা যেতেই পারে। কিন্তু ব্যবসার জন্য তো প্রচুর পরিমাণ পুঁজির প্রয়োজন হয়। তবে আজ কিছু ব্যবসার বিষয়ে কথা বলা যাক, যা থেকে প্রতি মাসে ১ থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত আয় সম্ভব।
advertisement
3/8
ই-কমার্স প্ল্যাটফর্ম: অনেকটা শপিফাই-এর মতো একটা ই-কমার্স প্ল্যাটফর্ম চালু করা যেতে পারে। যেখানে বিভিন্ন স্টোর নিজস্ব সামগ্রী বিক্রি করবে এবং পেমেন্টের জন্য প্ল্যাটফর্মের পেমেন্ট প্রক্রিয়া ব্যবহার করবে। ফলে বোঝাই যাচ্ছে যে, এটা একটা হাবের মতো কাজ করবে। প্রতিটি বিক্রির জন্য কমিশন পাবে ই-কমার্স প্ল্যাটফর্ম। এই ব্যবসা খুবই লাভজনক হতে পারে।
advertisement
4/8
ফ্রিল্যান্সিং: বিনিয়োগের ক্ষমতা বা পুঁজি তেমন নেই, অথচ কাজের দক্ষতা অসাধারণ। এমনটা হলে বিভিন্ন ওয়েবসাইটে ফ্রিল্যান্সিং করে প্রচুর অর্থ রোজগার করা সম্ভব। এই সব ওয়েবসাইটের তালিকায় রয়েছে Freelancer, Fiverr, Simply Hired, Flexjobs, Guru এবং আরও নানা কিছু।
advertisement
5/8
এর মাধ্যমে লিখে, পড়িয়ে, এডিট কিংবা প্রুফরিড, ডিজাইন এবং কোডিং করে মাসে কম করে ১ লক্ষ টাকা রোজগার করতে পারেন। এক্ষেত্রে নিজেই হতে পারেন নিজের বস। ফুল টাইম কাজ করবেন না কি পার্ট টাইম কাজ করবেন, সেটা নিজেকেই ঠিক করতে হবে।
advertisement
6/8
সোশ্যাল মিডিয়া থেকে আয়: জানেন কি ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া সাইট থেকে উপার্জন করা সম্ভব। কিন্তু কীভাবে। এর জন্য এই ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন ব্র্যান্ডের প্রোমোশনও করে প্রচুর অর্থ উপার্জন করা সম্ভব। সোশ্যাল মিডিয়া হল আনলিমিটেড মার্কেট আর এর ভিউয়ারশিপও প্রচুর।
advertisement
7/8
৯০ শতাংশেরও বেশি মানুষ এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকে। এর জন্য ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে একটা পেজ খুলে সেখানে নিয়মিত পোস্ট করে ফলোয়ারদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যেতে পারে।
advertisement
8/8
ফ্রিল্যান্সার হিসেবে নিজের দক্ষতার প্রচার করা যেতে পারে। এর পাশাপাশি অ্যাফিলিয়েট মার্কেটার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কনসালট্যান্ট প্রভৃতি হিসেবে কাজ করা যায়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
চাকরি পাচ্ছেন না? টেনশন করার দরকার নেই; এই উপায়ে প্রতি মাসে ১ লক্ষ টাকারও বেশি আয় করতে পারেন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল