TRENDING:

Business Ideas: পড়ে থাকা জমিই হবে সোনার খনি! এই চাষে অল্প খরচেই বছরে আয় করুন লক্ষ লক্ষ টাকা

Last Updated:
Business Ideas: কম যত্নে ভাল ফলন দিতে পারে করমচা গাছ। প্রায় সব ধরনের জমিতেই এই ফলের চাষ সম্ভব। একটি পূর্ণবয়স্ক গাছ থেকে বছরে ৪০–৫০ কেজি ফল পাওয়া যায়, তাই করমচা চাষ কৃষকদের জন্য লাভজনক হতে পারে
advertisement
1/6
পড়ে থাকা জমিই হবে সোনার খনি! এই চাষে অল্প খরচেই বছরে আয় করুন লক্ষ লক্ষ টাকা
আপনার নিজের জমিতে অনেক ধরনের চাষ করেছে তবে সেভাবে লাভের মুখ দেখতে পাননি। শুধু আপনার এই পড়ে থাকা কয়েক বিঘা জমিতে করমচা চাষ করে আয়ের দিশা দেখতে পারেন। করমচা একটি টক জাতীয় ফল। ছোট এ ফল টি খুবই জনপ্রিয়। এই গাছ টি খুব ঝোপ যুক্ত হয় এবং এতে বড় বড় কাটা থাকে। (তথ্য ও ছবি: সুমন সাহা)
advertisement
2/6
করমচা ফুল দেখতে সাদা ও হালকা রঙের হয়ে থাকে। ফুল আকারে বড় হয় এবং খুব মিষ্টি গন্ধ থাকে। এই ফল পাকলে অনেকটা জামের মতো দেখা যায়। ফল পাকলে এর স্বাদ কিছুটা টক মিষ্টি থাকে। আর সবুজ অবস্থায় ফল টক হয়। কিভাবে চাষ করবেন তা জেনে নিন প্রায় সব জায়গায় ই করমচা চাষ করা যায়।
advertisement
3/6
জমি সমতল হতে হবে এবং উচু হতে হবে। জমিতে জল নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে।তবে নিচু জমিতে ও করমচা চাষ করা যায়, সেক্ষেত্রে জমিতে যেন জল জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। করমচা গাছ রোপন করার সবচেয়ে উপযুক্ত সময় হলো বর্ষাকাল। চারা রোপন করার আগে জমিতে গর্ত তৈরি করতে হবে।
advertisement
4/6
গাছ লাগানোর ১৫-২০ দিন আগে গর্ত প্রস্তুত করে নিতে হবে। গর্ত তৈরির আগে জমি ভালো করে চাষ দিয়ে নিতে হবে।৩০ সেমি গভীর করে গর্ত তৈরি করতে হবে। গর্ত তৈরি করার পর গর্তে প্রয়োজনীয় সার মিশিয়ে দিতে হবে। এরপর গর্তে চারা রোপন করতে হবে। চারা রোপন করার সময় খেয়াল রাখতে হবে চারার গোড়া যেন সোজা থাকে।
advertisement
5/6
চারা টি যেন গর্তের ঠিক মাঝখানে বসে। চারা রোপন করার পর গোড়ায় মাটি চেপে দিতে হবে। গাছ যেন হেলে না পড়ে সে জন্য চারার সাথে খুটি পুতে দিতে হবে। প্রয়োজনে জল সেচ দিতে হবে। ভালো ফলন পেতে হলে জমিতে প্রয়োজনীয় সেচ প্রয়োগ করতে হবে। চারা যখন ছোট থাকবে তখন সেচ দিতে হবে যখন গাছে ফুল আসে তখন।
advertisement
6/6
গাছ বড় হয়ে গেলে সেচ দেওয়ার প্রয়োজন নেই।বীজ থেকে যে গাছ লাগানো হয়ে থাকে তাতে ফল আসতে তিন থেকে চার বছর সময় লাগে। একটি পূর্ণ বয়স্ক করমচা গাছ থেকে প্রায় ৪০-৫০ কেজি ফল পাওয়া যায়। অনেক সময় এই গাছটি সারা বছর ধরে কম বেশি ফলন দিতে থাকে। তাই ব্যবসার ক্ষেত্রে এই করমচা চাষ ভীষণ উপকারী। (তথ্য ও ছবি: সুমন সাহা)
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Business Ideas: পড়ে থাকা জমিই হবে সোনার খনি! এই চাষে অল্প খরচেই বছরে আয় করুন লক্ষ লক্ষ টাকা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল