TRENDING:

ATM Money Stuck: ATM মেশিন থেকে টাকা তোলার সময় বিদ্যুৎ চলে গেলে কী হবে? কেটে নেওয়া টাকা কি ফেরত দেওয়া হবে?

Last Updated:
এটিএম থেকে টাকা তুলতে গিয়ে বিদ্যুৎ বিভ্রাট হলে এবং অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেলে চিন্তার কারণ নেই। নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংক টাকা ফেরত দিতে বাধ্য—জেনে নিন নিয়ম।
advertisement
1/5
ATM মেশিন থেকে টাকা তোলার সময় বিদ্যুৎ চলে গেলে কী হবে? কেটে নেওয়া টাকা কি ফেরত দেওয়া হবে?
এটিএম মেশিন আজকাল একটি অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এগুলো আমাদের ২৪ ঘণ্টা টাকা তোলার সুযোগ করে দেয় মেশিন বিভ্রাট না হলে! এখন আর ব্যাঙ্কে লম্বা লাইনে দাঁড়িয়ে টাকা তোলার জন্য অপেক্ষা করতে হয় না। কিন্তু কেউ কি কখনও ভেবে দেখেছেন যে এটিএম থেকে টাকা তোলার সময় বিদ্যুৎ চলে গেলে কী হবে? যদি টাকা বের না হয় এবং অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়, তাহলে কি আর টাকা ফেরত পাওয়া যাবে?
advertisement
2/5
গ্রাহক কি তাঁর টাকা ফেরত পাবেন?এটিএম মেশিন আমাদের জীবনকে আরও সহজ করে তুলেছে। আজকাল আমরা যখনই প্রয়োজন, তখনই টাকা তুলতে পারি। টাকার জন্য আমাদের ব্যাঙ্কের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয় না। এবার, যদি টাকা তোলার সময় বিদ্যুৎ চলেও যায়, তবুও এটিএম কাজ করে যাবে, কারণ এতে ব্যাকআপ ইনস্টল করা থাকে।
advertisement
3/5
অবশ্য এটাও ঠিক যে কিছু মেশিন পুরনো হয়ে গিয়েছে। এর ফলে সেগুলোতে টাকা আটকে যেতে পারে। খুব স্বাভাবিক ভাবেই এক্ষেত্রে গ্রাহক দিশাহারা হয়ে পড়েন, বুঝতে পারেন না যে কী করা যায়!  আরবিআইয়ের নিয়ম অনুসারে, এই ধরনের পরিস্থিতিতে ব্যাঙ্কগুলিকে ২৪ ঘণ্টার মধ্যে টাকা ফেরত দিতে হবে। কখনও কখনও দুই থেকে চার ঘণ্টার মধ্যে টাকা ফেরত দেওয়া হয়।
advertisement
4/5
২৪ ঘণ্টার মধ্যে যদি এটি না পাওয়া যায় তাহলে কী করতে হবে?যদি ব্যাঙ্ক ২৪ ঘণ্টার মধ্যে টাকা ফেরত না দেয়, তাহলে গ্রাহক ব্যাঙ্কে রিপোর্ট করতে পারেন। তিনি আরবিআই ব্যাঙ্কিং ন্যায়পালের কাছেও রিপোর্ট করতে পারেন। আর হ্যাঁ, ইউপিআই পেমেন্টের অভ্যাস রপ্ত করে নিতে হবে, তাহলে ঘন ঘন এটিএমে যাওয়ার দরকারও পড়বে না।
advertisement
5/5
ব্যাঙ্ক বন্ধ থাকাকালীন গুরুত্বপূর্ণ কাজ কীভাবে সম্পন্ন করা যায়?যদি গ্রাহকের রাজ্যে কোনও নির্দিষ্ট দিনে ব্যাঙ্ক বন্ধ থাকে, কিন্তু তাঁর কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে, তাহলে তিনি বাড়ি থেকেও তা করতে পারেন। শুধু গ্রাহকের একটি ল্যাপটপ বা মোবাইল ফোন এবং ইন্টারনেট পরিষেবার প্রয়োজন হবে। তিনি অনলাইন ব্যাঙ্কিং এবং এটিএম ব্যবহার করে অনেক গুরুত্বপূর্ণ ব্যাঙ্কিং কাজ করতে পারেন, যেমন নগদ টাকা তোলা, টাকা স্থানান্তর করা ইত্যাদি। তবে, কিছু কাজ কেবল ব্যাঙ্কে গিয়েই সম্পন্ন করা যায়, সেগুলো অনলাইন ব্যাঙ্কিংয়ে হবে না।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ATM Money Stuck: ATM মেশিন থেকে টাকা তোলার সময় বিদ্যুৎ চলে গেলে কী হবে? কেটে নেওয়া টাকা কি ফেরত দেওয়া হবে?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল