TRENDING:

Alcohol Sale: দোলে রেকর্ড মদ বিক্রি দিঘা-মন্দারমণিতে! টাকার অঙ্ক কত? জানলে চমকে যাবে যে কেউ

Last Updated:
Alcohol Sale: দোলের উৎসব আবহে পূর্ব মেদিনীপুর জেলায় মার্চের প্রথম চারদিন বিক্রি হল প্রায় ৩০ কোটি ১১ লক্ষ টাকার মদ। ফলে আবারও একবার জেলায় মদ বিক্রির পরিমাণ রাজ্যের প্রথম সারিতে।
advertisement
1/7
দোলে রেকর্ড মদ বিক্রি দিঘা-মন্দারমণিতে! টাকার অঙ্ক কত? জানলে চমকে যাবে যে কেউ
*উৎসব আর মদ বিক্রি, যেন পূর্ব মেদিনীপুর জেলার সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। প্রতিটা উৎসব আবহে পূর্ব মেদিনীপুর জেলায় মদ বিক্রির রেকর্ড। মদ বিক্রিতে পূর্ব মেদিনীপুর জেলা বারবার নিজের করা রেকর্ডই ভেঙে ফেলছে। রংয়ের খেলা দোলের উৎসব আবহে পূর্ব মেদিনীপুর জেলায় কোটি কোটি টাকার মদ বিক্রি হল।
advertisement
2/7
*দোলের উৎসব আবহে পূর্ব মেদিনীপুর জেলায় মার্চের প্রথম চারদিন বিক্রি হল প্রায় ৩০ কোটি ১১ লক্ষ টাকার মদ। ফলে আবারও একবার জেলা মদ রাজ্যের প্রথম সারিতে। জেলা আবগারি দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ১ তারিখ থেকে ৪ তারিখ পর্যন্ত বাংলা মদ বিক্রি হয়েছে ২ লক্ষ ৭৭ হাজার লিটার। বিদেশি মদ বিক্রি হয়েছে ১ লক্ষ ৮৬ হাজার লিটার। বিয়ার বিক্রি হয়েছে ১ লক্ষ ৮৫ হাজার লিটার। চারদিনই জেলা জুড়ে ২৮৮টি মদ বিক্রয় কেন্দ্র খোলা ছিল।
advertisement
3/7
*আবগারি দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, দোলের আগে রবিবার অর্থাৎ মার্চের ১ তারিখ মোট ৭ কোটি ২১ লক্ষ ৯ হাজার ৭৫২ টাকার মদ বিক্রি হয়েছে। ওইদিন জেলা জুড়ে ২৮৮টি দোকান খোলা ছিল। দোলের আগে রবিবার হওয়ায় এই পরিমান মদ বিক্রি হয়েছে বলে জানা যায় আবগারি দফতর সূত্রে।
advertisement
4/7
*দোলের রঙে রঙিন হওয়ার চেয়ে জেলায় নেশায় রঙিন হয়েছে। দলের আগের দিন এক ধাক্কায় মদ বিক্রির পরিমাণ বাড়ে। অর্থাৎ মার্চের ২ তারিখ সোমবার জেলা জুড়ে মোট দেশি মদ বিক্রি হয়েছে, ৯৪ হাজার ৮১৩ লিটার। বিদেশি মদ বিক্রি হয়েছে ৬৫ হাজার ৫২৪ লিটার। ওইদিন বিয়ার বিক্রয় হয়েছে ৫৪ হাজার ৪৭২ লিটার। সব মিলিয়ে মোট মদ বিক্রির মূল্য প্রায় ১০ কোটি ২৪ লক্ষ ৩৬ হাজার ৪০ টাকার।
advertisement
5/7
*দোলের দিন অর্থাৎ ৩ তারিখ মঙ্গলবার সরকারি নিয়ম মেনে জেলা জুড়ে সমস্ত মদ বিক্রয় কেন্দ্র মাত্র ৮ ঘণ্টা খোলা ছিল। ওইদিন ৮ ঘণ্টায় দেশি মদ বিক্রি হয়েছে ৪৮ হাজার ৩৪৯ লিটার। বিদেশি মদ বিক্রি হয়েছে ৩৭ হাজার ৯২০ লিটার। পাশাপাশি, বিয়ার বিক্রি হয়েছে ৩৬ হাজার ২৯৮ লিটার। জেলায় মাত্র আট ঘণ্টায় মোট মদ বিক্রির মূল্য প্রায় ৫ কোটি ৮৬ লক্ষ ২৯ হাজার ২৭২ টাকা।
advertisement
6/7
*দোলের পরের দিন ছুটি থাকায় ওইদিনও রেকর্ড পরিমাণ মদ বিক্রি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। বুধবার পূর্ব মেদিনীপুর জেলায় দেশি মদ বিক্রি হয় ৬৬ হাজার ৬৭৯ লিটার। বিদেশি মদ বিক্রি হয়েছে ৪০ হাজার ২৪৫ লিটার। বিয়ার বিক্রি হয়েছে ৪৪ হাজার ২৮৩ লিটার। ওইদিন মদ বিক্রির মূল্য প্রায় ৬ কোটি ৮০ লক্ষ ১২ হাজার ৮৭০ টাকা। জেলা আবগারি দফতরের আধিকারিক মণীশ শর্মা জানান, "দোলের দিন মাত্র বেলা দু'টোর পর থেকে মদ বিক্রয়কেন্দ্র খোলা ছিল। তাই ওই দিন কিছুটা কম হয়েছে।"
advertisement
7/7
*একদিকে পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষা ক্ষেত্রে এগিয়ে। আবার অন্যদিকে প্রতিটা উৎসব ও ছুটির দিনগুলিতে পূর্ব মেদিনীপুর জেলা মদ বিক্রিতে শীর্ষে। ফলে কিছুটা হলেও অখুশি শিক্ষা মহল। এ বিষয়ে জেলার এক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতাভ নন্দ জানান, "উৎসব ও ছুটির দিনগুলিতে মদ বিক্রির পরিমাণ বাড়ে পর্যটকের কারণে। কারণ ওই সময় প্রচুর পরিমাণে পর্যটক দিঘা, মন্দারমণি, তাজপুরের মতো জায়গায় বেড়াতে আসে।" অন্যান্য উৎসবের মতো দোল উৎসবেও রঙিন পানীয়তে মজে থাকলে পূর্ব মেদিনীপুর।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Alcohol Sale: দোলে রেকর্ড মদ বিক্রি দিঘা-মন্দারমণিতে! টাকার অঙ্ক কত? জানলে চমকে যাবে যে কেউ
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল