Agriculture News: ৭ ফুটের গাছ, এক গাছেই এক কেজি ফলন! সরষে চাষে বৈপ্লবিক পরিবর্তন, এই জাতেই লুকিয়ে লাভের আসল চাবিকাঠি
- Reported by:JULFIKAR MOLLA
- Published by:Madhab Das
Last Updated:
Agriculture News: সাধারণত সরষে গাছ দুই তিন ফুট হলেও খেজুরডাঙার এই প্রজাতির সরষে গাছ হয় সাত ফুট পর্যন্ত! প্রতিটি গাছ থেকে পাওয়া যাচ্ছে এক কেজি পর্যন্ত সরষে। এই বিশেষ প্রজাতির চাষে লাভ দেখে অবাক এলাকার অন্য কৃষকরাও।
advertisement
1/6

উত্তর ২৪ পরগনা জেলার নূরনগর গ্রাম পঞ্চায়েতের খেজুরডাঙা গ্রামে ভিয়েতনামি সরিষা চাষ করে লাভের দিশা দেখাচ্ছেন স্থানীয় কৃষক আসমাউল তরফদার। নতুন জাতের এই সরিষা চাষ করে স্বল্প খরচে বেশি ফলন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন তিনি।
advertisement
2/6
সোশ্যাল মিডিয়ায় একটি কৃষিভিত্তিক ভিডিও দেখে অনুপ্রাণিত হয়েই ভিয়েতনামি সরিষা চাষ শুরু করেন আসমাউল তরফদার। প্রচলিত সরিষার তুলনায় এই জাতের গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং উচ্চতায় অনেকটাই বড় হয়, যা চাষিদের কাছে বিশেষ আকর্ষণীয় হয়ে উঠেছে।
advertisement
3/6
এই ভিয়েতনামি সরিষা গাছের উচ্চতা প্রায় সাত ফুট পর্যন্ত হয়ে থাকে। চাষ পদ্ধতিতে প্রতি তিন ফুট অন্তর দু'টি করে বীজ বপন করা হয়। সঠিক দূরত্ব বজায় রাখার ফলে গাছের বৃদ্ধি ও ফলন দুটোই ভাল হচ্ছে বলে জানান চাষি।
advertisement
4/6
আসমাউল তরফদার জানান, ১২ কাটা জমিতে তিনি মোট ৯০০টি গাছ রোপণ করেছেন। প্রতিটি গাছ থেকে গড়ে ৭০০ গ্রাম থেকে এক কেজি পর্যন্ত সরিষা পাওয়া যাচ্ছে, যা এই চাষকে আরও লাভজনক করে তুলেছে।
advertisement
5/6
চাষির হিসেব অনুযায়ী, এই ভিয়েতনামি সরিষায় বিঘা প্রতি প্রায় ৩৫০-৪০০ কেজি ফলন মিলছে। কোথাও কোথাও ফলন বিঘা প্রতি পাঁচ থেকে সাড়ে ছয় কুইন্টাল পর্যন্ত হতে পারে বলেও দাবি করা হয়েছে, যা প্রচলিত সরিষার তুলনায় অনেকটাই বেশি।
advertisement
6/6
ভিয়েতনামি সরিষা চাষে এই সাফল্যের খবর ছড়িয়ে পড়তেই এলাকার অন্যান্য কৃষকরাও উৎসাহিত হচ্ছেন। অনেকেই নতুন করে এই চাষ পদ্ধতি গ্রহণের কথা ভাবছেন, যা ভবিষ্যতে স্থানীয় কৃষির অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Agriculture News: ৭ ফুটের গাছ, এক গাছেই এক কেজি ফলন! সরষে চাষে বৈপ্লবিক পরিবর্তন, এই জাতেই লুকিয়ে লাভের আসল চাবিকাঠি