TRENDING:

Gold Jewellery Cost: ১৪ ক্যারেট বা ১৮ ক্যারেট.... ২ ভরির সোনার ব্রেসলেট তৈরি করতে কত খরচ হবে ? মেকিং চার্জ কত লাগবে ?

Last Updated:
Gold Bracelet Cost: ১৪ ক্যারেট না ১৮ ক্যারেট—কোনটিতে ২ ভরির সোনার ব্রেসলেট বানানো সাশ্রয়ী? বর্তমান বাজারদর অনুযায়ী সোনার মূল দাম, মেকিং চার্জ ও জিএসটি সহ সম্পূর্ণ খরচের হিসাব জেনে নিন।
advertisement
1/8
১৪ ক্যারেট বা ১৮ ক্যারেট, ২ ভরির সোনার ব্রেসলেট তৈরি করতে কত খরচ হবে? মেকিং চার্জ কত লাগবে
ভারতে বর্তমানে সোনার দাম এখনও বেশ উচ্চস্তরে রয়েছে। তবে আপনি যদি দু’ভরির সোনার ব্রেসলেট বানানোর পরিকল্পনা করেন এবং ১৪ ক্যারেট বা ১৮ ক্যারেট সোনার মধ্যে তুলনা করতে চান, তাহলে পুরো হিসেবটা ভালভাবে বোঝা খুবই জরুরি।
advertisement
2/8
দু’ ভরির সোনার ব্রেসলেট মোট দাম নির্ভর করবে সোনার বিশুদ্ধতা, বর্তমান বাজারদর, মেকিং চার্জ এবং জিএসটি-র উপর।বর্তমানে ১৮ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ১২,৯৮১ টাকা চলছে। একইভাবে ১৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ৯,৮৪৩ টাকা রয়েছে।
advertisement
3/8
১৮ ক্যারেট সোনার ব্রেসলেট প্রায় ৭৫% খাঁটি সোনা থাকে এবং এটি বিশুদ্ধতা ও টেকসইয়ের মধ্যে ভাল ভারসাম্য দেয়। বর্তমান সোনার দামের ভিত্তিতে ১৮ ক্যারেট সোনায় দু’ ভরির ব্রেসলেট দাম আনুমানিক ৩,৫০,০০০ টাকা থেকে ৩,৭০,০০০ টাকার মধ্যে পড়তে পারে।
advertisement
4/8
এই দামের মধ্যে সোনার মূল মূল্য, মেকিং চার্জ এবং ৩% জিএসটি অন্তর্ভুক্ত রয়েছে। সোনার বেশি বিশুদ্ধতার কারণে এটি ১৪ ক্যারেট সোনার তুলনায় কিছুটা বেশি দামী। তবে এটি আরও ভাল উজ্জ্বলতা, বেশি রিসেল ভ্যালু এবং প্রিমিয়াম লুক প্রদান করে।
advertisement
5/8
১৪ ক্যারেট সোনায় দু ভরির ব্রেসলেট -১৪ ক্যারেট সোনার ব্রেসলেট প্রায় ৫৮.৩% খাঁটি সোনা থাকে। এটি ১৮ ক্যারেট সোনার তুলনায় বেশি সাশ্রয়ী। ১৪ ক্যারেট সোনায় দু ভরি ব্রেসলেট আনুমানিক মোট দাম ২,৬০,০০০ টাকা থেকে ₹২,৮০,০০০ টাকার মধ্যে হতে পারে। এই বিকল্পটি দৈনন্দিন ব্যবহারের জন্য একদম উপযুক্ত, কারণ ১৪ ক্যারেট সোনা তুলনামূলকভাবে বেশি মজবুত এবং বেঁকে যাওয়ার ঝুঁকি কম থাকে।
advertisement
6/8
মেকিং চার্জ কত হতে পারে?মেকিং চার্জ গয়নার চূড়ান্ত দামের একটি গুরুত্বপূর্ণ অংশ। সাধারণত জুয়েলাররা সোনার মূল দামের ৮% থেকে ২৫% পর্যন্ত মেকিং চার্জ হিসেবে নেন।প্রতি গ্রাম হিসাবে মেকিং চার্জ সাধারণত—১৮ ক্যারেট সোনার ক্ষেত্রে ৬০০ থেকে ৯০০ টাকা প্রতি গ্রাম১৪ ক্যারেট সোনার ক্ষেত্রে প্রায় ৫০০ থেকে ৮০০ টাকা প্রতি গ্রাম
advertisement
7/8
দু’ভরির ব্রেসলেটের ক্ষেত্রে ডিজাইনের জটিলতার উপর নির্ভর করে মোট খরচে প্রায় ১৪,০০০ থেকে ২১,০০০ টাকা বা তারও বেশি যোগ হতে পারে।
advertisement
8/8
জিএসটি ও অতিরিক্ত চার্জভারত সরকারের নিয়ম অনুযায়ী সোনার মূল মূল্য ও মেকিং চার্জ-সহ মোট গয়নার বিলের উপর ৩% জিএসটি আরোপ করা হয়।কিছু জুয়েলার ওয়েস্টেজ চার্জও যোগ করতে পারেন। এটি সাধারণত উৎপাদন প্রক্রিয়ার উপর নির্ভর করে ১% থেকে ৩% পর্যন্ত হতে পারে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Gold Jewellery Cost: ১৪ ক্যারেট বা ১৮ ক্যারেট.... ২ ভরির সোনার ব্রেসলেট তৈরি করতে কত খরচ হবে ? মেকিং চার্জ কত লাগবে ?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল