TRENDING:

Zodiacs: বাড়বে প্রেম-ভালোবাসা-সুখ-সমৃদ্ধি! ফেব্রুয়ারির আগেই বিরাট পরিবর্তন এই রাশির জাতকদের! তালিকায়আপনিও?

Last Updated:
Zodiacs: শুক্র আগামী ৩০ জানুয়ারি মার্গী হয়ে যাবেন। তার ফলে সুখ, অর্থ, ভালোবাসা, বিলাসিতা বাড়বে। কারণ জ্যোতিষশাস্ত্রে (Astrology) শুক্রকে এই বিষয়গুলির কারক গ্রহ বলে বিবেচনা করা হয়।
advertisement
1/6
বাড়বে প্রেম-ভালোবাসা-সুখ-সমৃদ্ধি! ফেব্রুয়ারির আগেই বিরাট পরিবর্তন এই রাশিগুলির..
আগামী ৩০ জানুয়ারি মার্গী হতে চলেছে শুক্র। আপাতত ধনু রাশিতে বক্রি অবস্থায় অবস্থান করছে এই গ্রহ। তারইমধ্যে চলতি মাসের শেষের দিকে শুক্র মার্গী হওয়ার ফলে কয়েকটি রাশির জাতকরা ভালো ফল লাভ করবেন। জেনে নিন বিষয়টি -
advertisement
2/6
শুক্র আগামী ৩০ জানুয়ারি মার্গী হয়ে যাবেন। তার ফলে সুখ, অর্থ, ভালোবাসা, বিলাসিতা বাড়বে। কারণ জ্যোতিষশাস্ত্রে শুক্রকে এই বিষয়গুলির কারক গ্রহ বলে বিবেচনা করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে শুক্রের এই গতি ও অবস্থানে বড়সড় পরিবর্তন আসতে চলেছে বেশ কয়েকটি রাশির জীবনে।
advertisement
3/6
অর্থ সমৃদ্ধির পাশাপাশি আসবে ভালোবাসায় নতুন মোড়। আসতে পারে নতুন সম্পর্কও। এমনটাই বলছে জ্যোতিষশাস্ত্র।
advertisement
4/6
মকর রাশিতে মার্গী হতে চলেছেন শুক্র। যে মকর রাশিতে শনির আধিপত্য আছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনি এবং শুক্রের মধ্যে বন্ধুত্ব আছে। শুক্র মার্গী হওয়ার ফলে মকর এবং কুম্ভ রাশির জাতকরা শুভ ফল পাবেন।
advertisement
5/6
তাছাড়া বৃষ এবং তুলা রাশির অধিপতিও শুক্র। তার ফলে বৃষ, তুলা, মকর এবং কুম্ভ রাশির জাতকরা লাভবান হবেন। ফেব্রুয়ারির আগে থেকেই তাঁদের জীবনে সুখ, অর্থ, ভালোবাসা, বিলাসিতা বাড়বে।
advertisement
6/6
২০২২ সালে কোন কোন তারিখে শুক্রের রাশি পরিবর্তন হবে? জানুয়ারি মাসের শেষে মার্গী হবেন শুক্র। তারপর আগামী ২৭ ফেব্রুয়ারি রাশি পরিবর্তন করবেন এই গ্রহদেব। পরবর্তী রাশি পরিবর্তন করবেন আগামী ২৭ এপ্রিল। সেই সময় মীন রাশিতে প্রবেশ করবেন শুক্র। তারপর আবার ২৩ মে রাশি পরিবর্তন হতে চলেছে শুক্রের। সেদিন মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করবেন শুক্র।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Zodiacs: বাড়বে প্রেম-ভালোবাসা-সুখ-সমৃদ্ধি! ফেব্রুয়ারির আগেই বিরাট পরিবর্তন এই রাশির জাতকদের! তালিকায়আপনিও?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল