TRENDING:

Mongoose Vastu Shastra: সকাল সকাল বেজি দেখে ফেলেছেন বা ঘরে নেউলের বাসা? বাস্তুতে এর অর্থ জানেন? চমকে উঠবেন শুনে!

Last Updated:
Mongoose Vastu Shastra: মনে করা হয় সকালবেলা যদি এই প্রাণীটির দেখা পাওয়া যায় তাহলে সারাটা দিন ভাল যায়। আর্থিক লাভ হয়, লক্ষ্মীদেবীর আশীর্বাদ পাওয়া যায়।
advertisement
1/7
সকালে বেজি দেখেছেন বা ঘরে নেউলের বাসা? বাস্তুতে এর অর্থ জানেন? চমকে উঠবেন শুনে!
Mongoose Vastu Shastra: মানুষ সব সময়ই বিভিন্ন প্রাণীর মধ্যে দৈবশক্তির কথা কল্পনা করেছে। অনেক সময়ই এই সব মনুষ্যেতর প্রাণীকে দেব দেবীদের বাহন হিসেবে কল্পনা করা হয়।
advertisement
2/7
Mongoose Vastu Shastra: মনে করা হয়, এই সব প্রাণী কোনও না কোনও দেবতার প্রিয়। তাই তারা শুভ, তাদের সৌভাগ্যের প্রতীক বলে মনে করে থাকে মানুষ। এমনই একটি প্রাণী হল বেজি বা নেউল। আমরা অনেকেই জানি না, নেউলকে সৌভাগ্যের প্রতীক হিসেবে বর্ণনা করা হয়। সাধারণত সাপের বিরুদ্ধে লড়াই করে এই নেউল।
advertisement
3/7
Mongoose Vastu Shastra: প্রজাতিগত ভাবেই সাপ এবং নেউল হল পরস্পরের শত্রু। কিন্তু ভারতীয় লোকবিশ্বাসে এই নেউল খুবই শুভ বলে চিহ্নিত হয়। মনে করা হয় নেউল সাক্ষাৎ লক্ষ্মীদেবীর প্রিয়পাত্র। তার দর্শনে সৌভাগ্যের উদয় হয়। মনে করা হয় নেউল হল গুপ্তধনের প্রতীক। অর্থাৎ এই ছোট্ট প্রাণীটির দর্শনে অর্থনৈতিক ভাগ্য বদলে যায় মানুষের। এমনই বিশ্বাস।
advertisement
4/7
Mongoose Vastu Shastra: এই ছোট্ট প্রাণীগুলি খুবই ছটফটে আর বুদ্ধিমান হয়ে থাকে। কিন্তু এরা যে মানুষের জন্য সৌভাগ্য নিয়ে আসতে পারে, তা অনেকেই জানেন না। মনে করা হয় সকালবেলা যদি এই প্রাণীটির দেখা পাওয়া যায় তাহলে সারাটা দিন ভাল যায়। আর্থিক লাভ হয়, লক্ষ্মীদেবীর আশীর্বাদ পাওয়া যায়।
advertisement
5/7
Mongoose Vastu Shastra: এই জন্য একটি উপায়ের কথাও বলা হয়েছে। কী সেই উপায় দেখে নেওয়া যাক। সাধারণত মনে করা হয় ঘুম চোখ মেলেই যদি নেউলের দেখা পাওয়া যায় তাহলে দিনটি শুভ হয়।
advertisement
6/7
Mongoose Vastu Shastra: জীবনে আর্থিক সাচ্ছ্বন্দ্য আসে। কিন্তু তেমনটা রোজ নাও হতে পারে। এর প্রতিকার হিসেবে বলা হয় একটি ছোট্ট সুন্দর নেউলের মূর্তি বাড়িতে রাখার কথা।
advertisement
7/7
Mongoose Vastu Shastra: এটিকে এমন এক জায়গায় রাখতে হবে যাতে প্রতিদিন ঘুম থেকে উঠেই তার দিকে নজর পড়ে। তাহলেই পাওয়া যাবে দেবী লক্ষ্মীর আশীর্বাদ। সারাটা দিন ভাল যাবে। আর্থিক লাভ পাওয়া যাবে। এমনকী গুপ্তধনের সন্ধান পাওয়াও খুব দুরূহ না হতে পারে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয়৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Mongoose Vastu Shastra: সকাল সকাল বেজি দেখে ফেলেছেন বা ঘরে নেউলের বাসা? বাস্তুতে এর অর্থ জানেন? চমকে উঠবেন শুনে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল