TRENDING:

শাঁখ কেন তিনবারই বাজানো হয় জানেন? আসল কারণ জানলে চমকে যাবেন নিশ্চিত!

Last Updated:
তিনবার শঙ্খ বাজানোর পিছনে গভীর কারণ রয়েছে। সেই কারণে আস্থা ও বিশ্বাস রেখেই প্রথামাফিক সাধারণত তিনবারই বাজানো হয় শাঁখ।
advertisement
1/10
শাঁখ কেন তিনবারই বাজানো হয় জানেন? আসল কারণ জানলে চমকে যাবেন নিশ্চিত
শাস্ত্র মতে নিত্য পুজোর পরে যদি নিয়ম করে তিনবার শঙ্খ বাজানো যায়, তা হলে গৃহস্থের অন্দরে অশুভ শক্তির প্রভাব কমতে থাকে এবং শুভ শক্তির মাত্রা বাড়ে। কিন্তু কেন এমন নিয়ম। জেনে নিন এর পিছনে রয়েছে অদ্ভুত কারণ। সেই কারণে আস্থা ও বিশ্বাস রেখেই প্রথামাফিক সাধারণত তিনবারই বাজানো হয় শাঁখ।
advertisement
2/10
শাস্ত্রে বলা হয় বাড়িতে শঙ্খ তিনবার বাজানো উচিত। তিনবারের বেশি শঙ্খ বাজানো উচিত নয়। কারণ তাতে অশুভ শক্তির প্রবেশ ঘটে ঘরে। এই তিনবার শঙ্খ বাজানোর পিছনে গভীর কারণ রয়েছে।
advertisement
3/10
সনাতন ধর্মে শঙ্খ ভগবান বিষ্ণুর প্রতীক। সৃষ্টির শুরুতে সমুদ্রগর্ভ থেকে পালনকর্তা ভগবান বিষ্ণু ও দেবতাদের তৈরি ঘূর্ণাবর্তের মধ্য থেকে অস্ত্ররূপে শঙ্খকে হাতে ধরে আবির্ভাব হয় ভগবান বিষ্ণুর।
advertisement
4/10
শঙ্খ ধন ও প্রতিপত্তির দেবী মা লক্ষীর আব্রু। “ব্রহ্ম বৈবর্ত পুরাণ” মতে, শঙ্খ ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অধিষ্ঠানকারী মন্দির।
advertisement
5/10
আরতিতে দুই ধরণের শঙ্খ ব্যবহার করা হয়ে থাকে। একটি সাধারণত বাজানো হয় পুজোর শুরুতে শঙ্খনাদ ধ্বনি উচ্চারণে আর অন্যটি পূজোর সামগ্রী হিসেবে প্রনিত্য, পুজোর রীতিনীতি পালনে প্রয়োজন হয়। কিন্তু কখনই পুজোর আগে বাজানোর জন্যে ব্যবহৃত শঙ্খটি পুজোর কাজে ব্যবহার করা উচিৎ নয়।
advertisement
6/10
কিন্তু কখনই পুজোর আগে বাজানোর জন্যে ব্যবহৃত শঙ্খটি পুজোর কাজে ব্যবহার করা উচিৎ নয়।
advertisement
7/10
শাস্ত্রে বলা হয় যে, ৩ বার শঙ্খ বাজালে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই তিন দেবতার সঙ্গে সমস্ত দেবদেবীরা আমন্ত্রিত হন। কিন্তু তিনবারের বেশি শঙ্খ বাজালে দেবের সাথে দানব বা অসুরকে নিমন্ত্রণ পাঠানো হয়।
advertisement
8/10
সমুদ্র মন্থনের সময় অসুররা চারবার শঙ্খধ্বনি করে 'বলি অসুর'কে নিমন্ত্রণ পাঠিয়ে জাগ্ৰত করেছিল। তাই, তিনবারের বেশি শঙ্খ বাজালে সৃষ্টি, স্থিতি ও বিনাশের দেবতা মহাদেব, বিষ্ণু, ব্রহ্মার পাশাপাশি আসুরি শক্তিও নিমন্ত্রণ পেয়ে আপনার গৃহে প্রবেশ করে।
advertisement
9/10
অসুরকে নিমন্ত্রণের ফলস্বরূপ আপনার ও আপনার পরিবারের উপর নেমে আসতে পারে এইসব দেবতাদের অভিশাপ। তাই শাস্ত্রে তিনবার করেই শঙ্খ বাজানোর পরামর্শ দেওয়া হয়।
advertisement
10/10
বলা হয়, দেবাদিদেব মহাদেব এবং সূর্যদেবের স্নানের কাজে কখনোই শঙ্খ ব্যবহার করা যাবে না। কখনই পূজোর কাজ ছাড়া বাজানোর কাজে শঙ্খটি রাখা যাবে না।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
শাঁখ কেন তিনবারই বাজানো হয় জানেন? আসল কারণ জানলে চমকে যাবেন নিশ্চিত!
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল