TRENDING:

Tulsi Vastu Tips: উত্তর না কি পূর্ব? ফ্ল্যাট বা বাড়িতে তুলসী গাছ রাখার সেরা জায়গা কোনটি? না জানলে পড়তে পারেন বিপদে! জেনে নিন শুভ দিন ও ক্ষণ

Last Updated:
Tulsi Vastu Tips: তুলসী গাছ পবিত্র ও শক্তিশালী ভেষজ উদ্ভিদ। বাস্তুশাস্ত্র মতে সঠিক দিক ও শুভ দিনে তুলসী বসালে বাড়িতে ইতিবাচক শক্তি, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। জেনে নিন তুলসী গাছ বসানোর সঠিক নিয়ম
advertisement
1/5
উত্তর না কি পূর্ব? ফ্ল্যাট বা বাড়িতে তুলসী গাছ রাখার সেরা জায়গা কোনটি? না জানলে বিপদ
তুলসী গাছ পবিত্র গাছ হিসাবে মনে করেন সনাতনী ধর্মের মানুষেরা। তবে অনেকেই জানেন না এই গাছ কোথায় লাগানো প্রয়োজন এবং কোন নিয়ম মেনে এই গাছে হাত দেওয়া বা স্পর্শ করা প্রয়োজন। আর এই বিষয়ে আমাদের জানিয়েছেন বিশিষ্ট বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞ উৎপল বিশ্বাস। তুলসী গাছের যেমন ভেষজ গুণ রয়েছে ঠিক তেমনই শাস্ত্র মতেও এই গাছের গুরুত্বর তুলনা হয়না। (ছবি ও তথ্য: সৌভিক রায়)
advertisement
2/5
বাড়িতে তুলসি গাছ লাগানোর সবথেকে সঠিক দিক হল উত্তর। আপনার বাড়ির বা ফ্ল্যাটের উত্তর দিক যদি খোলা হয়, তা হলে সেখানেই রাখা উচিত তুলসি গাছ। তবে কেবল উত্তর দিকেই তুলসি গাছ লাগানো যায় এমন নয়। উত্তর পূর্ব বা পূর্ব দিকেও রাখা যেতে পারে তুলসি গাছ।
advertisement
3/5
বাস্তুশাস্ত্র মতে বাংলার কার্তিক মাসে তুলসি গাছ বসানো সবচেয়ে শুভ বলে মনে করা হয়। এই সময় বাড়িতে তুলসী গাছ স্থাপন করলে বাড়িতে ইতিবাচক প্রভাব পড়ে। কার্তিক মাস ছাড়াও চৈত্র মাসে নবরাত্রির সময়ে বাড়িতে স্থাপন করতে পারেন তুলসি গাছ। এর পাশাপাশি লক্ষ্মী পুজোর সময় বাড়িতে তুলসী গাছ স্থাপন করতে পারেন।
advertisement
4/5
বাড়িতে তুলসি গাছ থাকলে প্রসন্ন হন লক্ষ্মী,নারায়ণ। যেহেতু বৃহস্পতিবার লক্ষীবার বলে বিশ্বাস সেই কারণে তুলসি গাছ বসানোর জন্য এই দিনটি সবচেয়ে শুভ হবে আপনার জন্য। যারা অর্থনৈতিক বাধার মধ্যে রয়েছেন অথবা আর্থিক অনটনের মধ্যে রয়েছেন তারা শনিবারে বাড়িতে তুলসি গাছ স্থাপন করে দেখতে পারেন।
advertisement
5/5
তবে সাবধান! একাদশী, রবিবার, সূর্য গ্রহণ এবং চন্দ্র গ্রহণের দিন কিন্তু ভুলেও তুলসি গাছ স্থাপন করবেন না। এইসব দিনে তুলসি গাছ বসালে তা হতে পারে আপনার সমস্যার কারণ। পেতে পারেন অশুভ ফল। তাই এই দিনগুলি আপনি সতর্ক থাকুন। (ছবি ও তথ্য: সৌভিক রায়)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Tulsi Vastu Tips: উত্তর না কি পূর্ব? ফ্ল্যাট বা বাড়িতে তুলসী গাছ রাখার সেরা জায়গা কোনটি? না জানলে পড়তে পারেন বিপদে! জেনে নিন শুভ দিন ও ক্ষণ
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল