Tulsi Gach: তুলসি গাছের আশপাশে 'এই' ৬ জিনিস কোনওদিন ভুলেও রাখবেন না, তছনছ হবে সংসার, পথের ভিখারি হবেন কিছুদিনেই
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Tulsi Gach: বাড়ির সমস্ত সমস্যা দূর হয় যায় তুলসি গাছ লাগলে। তবে তুলসি গাছের কাছে ভুলেও এই ৬ জিনিস রাখবেন না, তাতে রুষ্ট হতে পারেন ভগবান...
advertisement
1/7

*'হিন্দুধর্ম শাস্ত্রে অনুযায়ী তুলসি গাছ অত্যন্ত শুভ। মানুষের বিশ্বাস, এই গাছেই ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বাস। বাড়ির যে কোনও সমস্যা দূর হয় তুলসি গাছের যত্ন নিলে। তাই প্রায় প্রতিটি গৃহস্থের বাড়িতেই তুলসি মঞ্চ বানানো হয়, সেখানে সকাল-বিকাল জল দেন পরিবারের মহিলা সদস্যরা। তবে তুলসি গাছের কাছে ভুলেও কিছু জিনিস রাখবেন না, তাতে রুষ্ট হতে পারেন ভগবান, সংসারে নেমে আসতে পারে কালো ছায়া। এমনকি পথের ভিখারিও হয়ে যেতে পারেন। সংগৃহীত ছবি।
advertisement
2/7
*জুতো বা চপ্পল: বাড়িতে তুলসি গাছ লাগানোর পর সেই গাছকে 'মা' বা মা লক্ষ্মী রূপে পুজো করে গৃহস্থ পরিবার। তুলসিকে দেবীর লক্ষ্মী রূপ বলা হয়। তুলসি গাছের সামনে তাই কখনও জুতো বা চপ্পল রাখা উচিত নয়। এতে তুলসি অপমানিত বোধ করেন, তাতে অমঙ্গল ঘটতে পারে সংসারে। সংগৃহীত ছবি।
advertisement
3/7
*নোংরা আবর্জনা: নোংরা বা অপরিচ্ছন্ন জায়গায় মা লক্ষ্মী বসবাসের অযোগ্য। তুলসি গাছের আশেপাশে নোংরা ও আর্বজনা রাখা উচিত নয়। এতে বাড়িতে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
4/7
*ঝাঁটা: ঝাঁটা পরিষ্কার ও পরিচ্ছন্নতার জন্য ব্যবহার করা হয়। তাই ঝাঁটা কখনও তুলসি গাছের সামনে রাখা উচিত নয়। এতে মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন। অথনৈতিক ক্ষতিও হতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
5/7
*কাঁটা গাছ: কাঁটা গাছ অনেকেই বাড়িতে লাগাতে পছন্দ করেন। মনে রাখতে হবে কাঁটা গাছ কখনও তুলসি গাছের সামনে রাখবেন না। এতে অশুভ শক্তির প্রভাব বাড়ে বাড়িতে। সংসারের সুখ ও সমৃদ্ধি আটকে যায়। সংগৃহীত ছবি।
advertisement
6/7
*গণেশ মূর্তি: তুলসি গাছের আশেপাশে কখনও গণেশের মূর্তি রাখা উচিত নয়। সংগৃহীত ছবি।
advertisement
7/7
*শিবলিঙ্গ: তুলসি গাছের সামনে কখনও শিবলিঙ্গ রাখা উচিত নয়। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Tulsi Gach: তুলসি গাছের আশপাশে 'এই' ৬ জিনিস কোনওদিন ভুলেও রাখবেন না, তছনছ হবে সংসার, পথের ভিখারি হবেন কিছুদিনেই