Trustworthy Zodiac Signs: মনের গোপন কথা ফাঁস হওয়ার ভয়? বিশ্বাসযোগ্য বন্ধু চাই? জ্যোতিষ বলছে এই ৬ রাশির জাতকরা সবচেয়ে ভাল কথা লুকিয়ে রাখতে পারে
- Reported by:Tanmoy Mondal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Trustworthy Zodiac Signs: গোপন কথা শেয়ার করার মতো বিশ্বাসযোগ্য বন্ধু খুঁজছেন? জ্যোতিষ মতে জেনে নিন কোন কোন রাশির জাতকরা সবচেয়ে নির্ভরযোগ্য এবং কখনও আপনার গোপন কথা ফাঁস করেন না
advertisement
1/7

আপনার কী এমন কিছু গোপন কথা আছে যা আপনি কারও সঙ্গে শেয়ার করতে চান কিন্তু ফাঁস হয়ে যাওয়ার ভয় পান?
advertisement
2/7
জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রি জানাচ্ছেন, কিছু রাশি বিশ্বাসযোগ্যতার উদাহরণ। এই রাশির জাতকরা সতর্ক থাকেন। গোপন কথা নিজের কাছেই রাখেন সাধারণত। আপনি যদি একজন ভালো এবং নির্ভরযোগ্য বন্ধুর সন্ধানে থাকেন, তবে এই ৬টি রাশির জাতকরা হতে পারে সব থেকে বেশি পছন্দের।
advertisement
3/7
বৃশ্চিক রাশিঃ বৃশ্চিক রাশির জাতকরা স্বভাবগত ভাবেই রহস্যে ঘেরা । এরা অন্যের গোপনীয়তাকে সম্মান করে। আপনি যদি তাদের কোনো গোপন কথা বলেন, তবে তারা সেটি নিজেদের কাছেই রেখে দেন। তাদের কাছে বিশ্বাস রাখা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তারা তাদের কাছের মানুষকে ঠকান না কখনও।
advertisement
4/7
কর্কট রাশিঃ কর্কট রাশির জাতকেরা অনুভূতিকে গভীরভাবে বুঝতে পারদর্শী হন। তারা তাদের সবচেয়ে কাছের মানুষদের খুব ভালোবাসেন এবং তাদের সুরক্ষার জন্য সবকিছু করতে পারেন। আপনি যদি তাদের সঙ্গে আপনার গোপন কথা শেয়ার করেন, তবে তারা সেটি কাউকেই বলেন না।
advertisement
5/7
মীন রাশিঃ মীন রাশির জাতক স্বভাবত দয়ালু এবং সংবেদনশীল প্রকৃতির হন। তারা অন্যদের সঙ্গে তেমন আচরণ করেন, যেমনটা তারা নিজেদের সঙ্গেও চান। তারা ভাল করেই জানেন যে, কারও বিশ্বাস ভাঙা কতটা খারাপ হতে পারে। তাই তারা গোপন কথাগুলো গভীর ভাবে সহানুভূতি নিয়ে লুকিয়ে রাখেন।
advertisement
6/7
মকর রাশিঃ মকর রাশির জাতক স্বভাবত অত্যন্ত অনুশাসিত ও পরিণত হন। তারা সকলের গুরুত্ব বোঝেন এবং খোলা মনে তাদের সম্মান করেন। তাদের অন্যদের সাহায্য করতে ভাল লাগে।
advertisement
7/7
বৃষ রাশিঃ বৃষ রাশির জাতক স্বভাবত খুবই স্থিতিশীল এবং নির্ভরযোগ্য হন। তাঁরা কোনোও কথা বাড়িয়ে বলতে পছন্দ করেন না। যদি তাঁরা আপনার বন্ধু হন, তবে তাঁরা আপনার গোপন কথা নিজের কাছেই গোপন রাখবেন। তাঁরা অপ্রয়োজনীয় গসিপ থেকে দূরে থাকেন, তাই আপনার ব্যক্তিগত বিষয় তাঁদের কাছে সম্পূর্ণ নিরাপদ।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Trustworthy Zodiac Signs: মনের গোপন কথা ফাঁস হওয়ার ভয়? বিশ্বাসযোগ্য বন্ধু চাই? জ্যোতিষ বলছে এই ৬ রাশির জাতকরা সবচেয়ে ভাল কথা লুকিয়ে রাখতে পারে