TRENDING:

Surya Grahan 2026 Timing: মঙ্গলবার আকাশে বিরল মহাজাগতিক ঘটনা! সূর্যগ্রহণের সময় কুম্ভ রাশিতে ৪ গ্রহের মিলন! বড় বিপদের আশঙ্কা কাদের? ভারত থেকে কি দেখা যাবে? জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি

Last Updated:
Surya Grahan 2026: ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বলয়গ্রাস সূর্যগ্রহণ। ভারত থেকে দেখা যাবে না এই গ্রহণ। অ্যান্টার্কটিকা সহ দক্ষিণ গোলার্ধের কয়েকটি দেশে দৃশ্যমান হবে। জেনে নিন গ্রহণের নির্দিষ্ট সময় ও জ্যোতিষ প্রভাব
advertisement
1/5
১৭ ফেব্রুয়ারি বছরের প্রথম সূর্যগ্রহণ! ভারত থেকে কি দেখা যাবে? জানুন সম্পূর্ণ সময়সূচি
১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার বলয়গ্রাস সূর্যগ্রহণ। যদিও ভারতবর্ষ থেকে এই গ্রহণ দেখা যাবে না। বলয়গ্রাস দেখা যাবে কেবলমাত্র অ্যান্টার্কটিকা থেকে। আংশিক গ্রহণ দেখা যাবে আর্জেন্টিনা এবং চিলির দক্ষিণ দিক থেকে। দক্ষিণ আফ্রিকা, মাদাগাজ়কার এবং মোজ়াম্বিকের আকাশেও এই গ্রহণ দৃশ্যমান হবে।
advertisement
2/5
জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রি জানাচ্ছেন, পৃথিবী, সূর্য এবং চন্দ্র মহাকাশে নিজ কক্ষপথে অবিরত পরিভ্রমণকালে সূর্য, চন্দ্র এবং পৃথিবী এক সরলরেখায় অবস্থান করলে, অর্থাৎ চন্দ্র পৃথিবী এবং সূর্যের মধ্যে অবস্থানকালে কিছু সময়ের জন্য চন্দ্রের ছায়া পৃথিবীতে পড়লে সূর্যগ্রহণ ঘটে।
advertisement
3/5
সাধারণত চন্দ্র, পৃথিবী এবং সূর্যের অবস্থানের তারতম্যের কারণে বিভিন্ন প্রকার সূর্যগ্রহণ পরিলক্ষিত হয় যা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, আংশিকগ্রাস সূর্যগ্রহণ, বলয়াকারগ্রাস সূর্যগ্রহণ।
advertisement
4/5
মঙ্গলবার গ্রহণস্পর্শ: দুপুর ৩টে ২৭ মিনিট। বলয়গ্রাস আরম্ভ: বিকেল ৫টা ১৮ মিনিট। অমান্ত সন্ধ্যা: বিকেল ৫টা ৩২ মিনিট। গ্রহণ মধ্য: বিকেল ৫টা ৪২ মিনিট। বলয়গ্রাসের সমাপ্তি: সন্ধ্যা ৬টা ৬ মিনিট।গ্রহণমোক্ষ: সন্ধ্যা ৭টা ৫৮ মিনিট।
advertisement
5/5
গ্রহণের সময় মিথুন রাশিতে অবস্থান বৃহস্পতির, সিংহ রাশিতে কেতু , মকর রাশিতে অবস্থান করবে মঙ্গল, কুম্ভ রাশিতে একত্রে অবস্থান করবে রাহু, সূর্য, চন্দ্র এবং বুধ, মীন রাশিতে অবস্থান করবে শনি।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Surya Grahan 2026 Timing: মঙ্গলবার আকাশে বিরল মহাজাগতিক ঘটনা! সূর্যগ্রহণের সময় কুম্ভ রাশিতে ৪ গ্রহের মিলন! বড় বিপদের আশঙ্কা কাদের? ভারত থেকে কি দেখা যাবে? জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল