TRENDING:

Shukra Gochar: মার্চ মাসে শুক্রের গোচর, লটারি-জেতা ভাগ্য ফিরবে ৩ রাশির,টাকা-যশ-সাফল্য উপচে পড়বে, দেখে নিন আপনি সৌভাগ্যবানের তালিকায় আছেন কিনা

Last Updated:
জ্যোতিষশাস্ত্রে সুখ, সম্পদ, প্রেম এবং বিলাসিতার কারক গ্রহ হিসেবে পরিচিত শুক্র। মার্চ মাসেই রাশি পরিবর্তন করেছে শুক্র। শুক্রের এই গোচরে ৩ রাশির ভাগ্য ফিরবে! টাকার অভাব কাকে বলে ভুলে যাবেন...
advertisement
1/6
মার্চ মাসে শুক্রের গোচর, লটারি-জেতা ভাগ্য ফিরবে ৩ রাশির,টাকা-যশ-সাফল্য উপচে পড়বে
২০২৬ সালের মার্চ মাসে গ্রহমণ্ডলীর বিন্যাসে একটি বড় পরিবর্তন আসতে চলেছে। জ্যোতিষশাস্ত্রে সুখ, সম্পদ, প্রেম এবং বিলাসিতার কারক গ্রহ হিসেবে পরিচিত শুক্র রাশি স্থান পরিবর্তন করতে চলেছেন। শুক্রের এই গোচর বা রাশি পরিবর্তন প্রতিটি রাশির উপর প্রভাব ফেললেও, তিনটি রাশির জন্য এই গোচর লটারি জেতার মতো সৌভাগ্য নিয়ে আসবে।
advertisement
2/6
২০২৬ সালের মার্চে শুক্রের গোচরের প্রভাবে কোন কোন রাশির জাতক-জাতিকাদের জীবনে উন্নতির জোয়ার আসবে? জানাচ্ছেন জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রি
advertisement
3/6
বৈদিক জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে অত্যন্ত শুভ মনে করা হয়। শুক্র যখন শুভ অবস্থানে থাকে, তখন জাতক রাজকীয় জীবনযাপন করে। ২০২৬ সালের মার্চ মাসের এই গোচরটি বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে শুক্র তাঁর মিত্র বা উচ্চস্থ রাশিতে অবস্থান করে বেশ কিছু শক্তিশালী যোগ তৈরি করবেন। এর ফলে কর্মজীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন—সর্বত্রই শুভ প্রভাব লক্ষ্য করা যাবে।
advertisement
4/6
বৃষ রাশির অধিপতি স্বয়ং শুক্র। তাই শুক্রের যে-কোনও শুভ পরিবর্তন এই রাশির জাতকদের জন্য সবথেকে বেশি লাভদায়ক হয়। আর্থিক উন্নতি ঘটবে। এই সময়ে আয়ের উৎস বাড়বে। পুরনো কোনও বিনিয়োগ থেকে মোটা অঙ্কের রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন বাড়ি বা গাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে। কেরিয়ারে উন্নতি ঘটবে। যাঁরা চাকরি পরিবর্তন করতে চাইছেন, তাঁদের জন্য ভাল সুযোগ আসবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসবেন এবং পদোন্নতির পথ প্রশস্ত হবে।
advertisement
5/6
তুলা রাশি-- তুলা রাশির জাতকদের জন্যও শুক্র অধিপতি গ্রহ। ২০২৬ সালের মার্চের গোচরে ভাগ্যোদয় হবে। ব্যবসা আরও বৃদ্ধি পাবে। যাঁরা অংশীদারিত্বে ব্যবসা করছেন বা নতুন কোনও স্টার্টআপ শুরু করতে চান, তাঁদের জন্য এটি শ্রেষ্ঠ সময়। ব্যবসার পরিধি বাড়বে এবং সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ভ্রমণের সুযোগ পাবেন। কাজের সূত্রে বা ভ্রমণের উদ্দেশ্যে বিদেশ যাত্রার যোগ রয়েছে। পরিবারে শুভ অনুষ্ঠানের যোগ আছে।
advertisement
6/6
মীন রাশি-- এই রাশিতে শুক্র উচ্চস্থ হন, তাই এই রাশির জাতকদের জন্য সময়টি হবে জাদুকরী। ব্যক্তিগত জীবনে অবিবাহিতদের বিয়ের আলোচনা সফল হবে। প্রেমের সম্পর্কে যাঁরা আছেন, তাঁদের সম্পর্কের টানাপোড়েন মিটে গিয়ে এক অন্য উচ্চতায় পৌঁছাবে। সৃজনশীলতা গুরুত্ব পাবে। যাঁরা শিল্পকলা, সঙ্গীত, লেখালেখি বা মিডিয়ার সঙ্গে যুক্ত, তাঁরা এই সময়ে বিশেষ সম্মান বা পুরস্কার পেতে পারেন। আপনার সৃজনশীলতা আপনাকে খ্যাতির শিখরে নিয়ে যাবে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shukra Gochar: মার্চ মাসে শুক্রের গোচর, লটারি-জেতা ভাগ্য ফিরবে ৩ রাশির,টাকা-যশ-সাফল্য উপচে পড়বে, দেখে নিন আপনি সৌভাগ্যবানের তালিকায় আছেন কিনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল