TRENDING:

Shukra Gochar 2026: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ কুম্ভে শুক্রের উত্থান, এই ৬ রাশির জীবনে আসতে চলেছে সৌভাগ্য ! জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

Last Updated:
দেখে নেওয়া যাক কুম্ভ রাশিতে শুক্রের এই উত্থানে কোন ৬ রাশি লাভবান হতে চলেছে, জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা।
advertisement
1/8
১৭ ফেব্রুয়ারি, ২০২৬ কুম্ভে শুক্রের উত্থান, এই ৬ রাশির জীবনে আসতে চলেছে সৌভাগ্য !
বৈদিক জ্যোতিষশাস্ত্রে শুধু গ্রহের এক রাশি থেকে অন্য রাশিতে গোচরই নয়, বরং একই সঙ্গে তার গতি অনুসারেও ভাগ্যফল বর্ণনা করা হয়ে থাকে। এই গতি কখনও প্রত্যক্ষ হয়, কখনও বা তা হয় বিপরীত বা প্রতিগমন। প্রেম, সৌন্দর্য এবং অর্থের প্রতিনিধি শুক্র যেমন এবার কুম্ভ রাশিতে প্রতিগমন করতে চলেছেন। এই সময়কাল অতএব ভবিষ্যৎ চিন্তাভাবনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুক্রের প্রতিগমন নিয়মিত গোচর নয়, এর দ্বারা আমাদের ব্যক্তিগত জীবনও প্রভাবিত হতে পারে। যদিও শুক্র রোম্যান্স এবং মোমবাতির নরম আলোর মতো রূপকথার জগৎ পছন্দ করেন, কিন্তু অন্য দিকে, আবার কুম্ভ বৌদ্ধিক জ্ঞান, নতুন দৃষ্টিভঙ্গি এবং সম্পূর্ণ অনন্য হওয়ার স্বাধীনতার প্রতিনিধিত্ব করে। শুক্রের উত্থানের সঙ্গে সঙ্গে এই সময়কাল সম্মিলিত আবেগসহ সম্পর্ককে স্বচ্ছতার দিকে পরিবর্তিত করবে। এটি এমন একটি সময় যখন আমরা অপ্রচলিত সৌন্দর্য এবং ভবিষ্যতে এর মূল্য খুঁজে পাই। দেখে নেওয়া যাক কুম্ভ রাশিতে শুক্রের এই উত্থানে কোন ৬ রাশি লাভবান হতে চলেছে, জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা।
advertisement
2/8
মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে ১১তম ঘরে শুক্রের প্রতিগমন হতে চলেছে। এই সময় অন্যদের সাহায্য নিতে পারেন। এই গোচর আপনার সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে শুভ লাভ নিয়ে আসবে। আপনি হয়তো আপনার বন্ধুর কাছ থেকে আর্থিক সুযোগ সম্পর্কে কোনও টিপস পেতে পারেন অথবা দেখতে পাবেন যে কোনও সম্প্রদায় হঠাৎ করেই আপনার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার দরজা খুলে দিচ্ছে। এটি সৌভাগ্যের সঙ্গে পরিচয়ের পর্যায়। সহযোগিতা এবং গোষ্ঠীগত কার্যকলাপের উপর মনোযোগ দিন; আপনি যত বেশি সামাজিকীকরণ করবেন, ততই আপনি ভাগ্যবান হবেন।
advertisement
3/8
বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকারা যেহেতু শুক্র দ্বারা শাসিত তাই সর্বদা এঁর গতিবিধি দ্বারা গভীর ভাবে প্রভাবিত হবেন। এটি আপনার কেরিয়ার এবং জনসাধারণের মাঝে খ্যাতিলাভের সময়। এটি কেবল কঠোর পরিশ্রম করার বিষয় নয়; এটি পছন্দের কেন্দ্রবিন্দুতে আসারও বিষয়। আপনি হয়তো দেখতে পাবেন যে কোনও বস বা প্রভাবশালী ব্যক্তিত্ব আপনার কাজে হঠাৎ আনন্দিত হবেন, অথবা সম্ভবত কোনও পেশাদার প্রজেক্টে আপনি সৃজনশীলতা দেখাতে পারেন। আপনি যদি বেতন বৃদ্ধির আশা করেন বা সাহসী নতুন ধারণা উপস্থাপন করার জন্য সঠিক সময় খুঁজে থাকেন তবে এটিই সেরা সময়।
advertisement
4/8
মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকাদের ভ্রমণ, জ্ঞান এবং সম্প্রসারণের নবম ঘরে শুক্রের প্রতিগমন হতে চলেছে। আপনি যদি আপনার দৈনন্দিন রুটিন নিয়ে বিরক্ত বোধ করেন, তবে এই গোচর আপনার জীবনে বিস্ময়ের অনুভূতি ফিরিয়ে আনবে। আপনি হয়তো ক্লাসরুমে অথবা নতুন সংস্কৃতি অন্বেষণ করার সময় ভালবাসা খুঁজে পেতে পারেন। প্রকাশনা বা শিক্ষাদানের জগতের যে কারও জন্যও এটি একটি চমৎকার সময়- আপনার ধারণাগুলিতে এক ধরনের উজ্জ্বলতা থাকবে যা অবিশ্বাস্য ভাবে সবাইকে প্রভাবিত করবে। আপনি জীবনের বৃহৎ ক্ষেত্রে সৌন্দর্য খুঁজে পেতে পারেন।
advertisement
5/8
সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকারা পার্টনারশিপ করার সুযোগ পাবেন। আপনি বিবাহিত হো বা অববাহিত অথবা যাঁরা ব্যবসার পার্টনার খুঁজছেন তাঁদের জীবনে এই সময়টি আনন্দের সবচেয়ে বড় উৎস হতে চলেছে। যদি আপনার ঘনিষ্ঠ বন্ধনে টানাপোড়েন থাকে, তাহলে এই কুম্ভে উত্থিত শুক্র অর্থপূর্ণ কথোপকথনের মাধ্যমে ফাটলগুলি মসৃণ করতে সাহায্য করবে। অবিবাহিতরা এমন কারও প্রতি আকৃষ্ট হতে পারে যিনি খুব প্রচলিত স্বাভাবিকের সংজ্ঞায় আসেন না, কিন্তু মানসিক স্তরে যার সঙ্গে আপনার ধারণা পুরোপুরি মিলে যায়।
advertisement
6/8
বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মনোযোগ, বাড়ি এবং পরিবারের সঙ্গে সম্পর্কিত চতুর্থ শুক্রের গমন হতে চলেছে। বাইরের পৃথিবী বিশৃঙ্খল হলেও, আপনার ব্যক্তিগত জীবনে একটি বড় আপগ্রেড পেতে চলেছেন। রিয়েল এস্টেট, বাড়ি সংস্কার, অথবা পরিবারের সদস্যের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ নিরাময়ের জন্য এটি একটি শুভ সময়। আপনি এমন একটি আশ্রয়স্থল তৈরি করতে চাইবেন যা আপনার বিকশিত রুচিকে প্রতিফলিত করে। মানসিক নিরাপত্তাই আপনার নতুন বিলাসিতা হবে এবং আপনি দেখতে পাবেন যে আপনার পারিবারিক জীবন স্থিতিশীল হওয়ার সঙ্গে সঙ্গে বাইরের জগতের প্রতি আপনার আস্থা আকাশচুম্বী হয়ে উঠবে।
advertisement
7/8
কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রথম ঘরে শুক্রের গমন হবে। এই গোচর আপনার জীবনে মহাজাগতিক সৌভাগ্য বহন করবে। আপনি দেখতে পাবেন যে মানুষ স্বাভাবিক ভাবেই আপনার অনন্য ভাবের প্রতি আকৃষ্ট হবেন। কেবল আপনার ব্যক্তিগত স্টাইলেই অনেকে আকর্ষিত হবেন। আপনি যদি সম্প্রতি নিজের উপর কঠোর হন, তবে শুক্র আপনাকে আপনার নিজের প্রেমে পড়ার অবকাশ দেবেন।
advertisement
8/8
(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shukra Gochar 2026: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ কুম্ভে শুক্রের উত্থান, এই ৬ রাশির জীবনে আসতে চলেছে সৌভাগ্য ! জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল