TRENDING:

Shiv Ratri 2026 Rituals: শিবরাত্রিতে শুধু উপোস করেই ফল পাবেন না! মানতে হবে 'ছোট্ট' এই নিয়ম! জানুন জ্যোতিষ মত

Last Updated:
Shiv Ratri 2026 Rituals: শিব চতুর্দশীর বিশেষ গুরুত্ব রয়েছে। তাঁকে আরাধনা করার থেকে শ্রেষ্ঠ দিন আর কিছু হতে পারে না। এদিন নানাভাবে ভক্তরা শিবের আরাধনা করে থাকেন। শিবরাত্রির সঙ্গে প্রচলিত রয়েছে নানা কথা।
advertisement
1/6
শিবরাত্রিতে শুধু উপোস করেই ফল পাবেন না! মানতে হবে 'ছোট্ট' এই নিয়ম! জানুন জ্যোতিষ মত
*শিবরাত্রিতে কথিত রয়েছে, এই দিন যাঁরা উপোস করে থাকেন, তাঁদের গোটা বছর সুখ সমৃদ্ধিতে কাটে! কিন্তু অনেকেই জানেন না, শুধু উপোস করলেই ফল মেলে না, আরও কিছু নিয়ম মানতে হয়।
advertisement
2/6
*জ্যোতিষবীদ কৌশিক শাস্ত্রী জানাচ্ছেন, বছরের এই দিনটায় উপোস করেন অনেকেই। দীর্ঘদিন ধরে হিন্দুধর্মে এই ব্রত প্রচলিত হয়ে আসছে। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি অতি শুভ। বাঙালিরা রাত জেগে উপোস করে পুজো করেন। কিন্তু সমস্যা হল সারাদিন উপোসের ধকল সেরে প্রবল খিদে পায়। তখন কেউ বেশি খেয়ে ফেলেন, অথবা কেউ কেউ কিছু না খেয়েই শুয়ে পড়েন। আর তার থেকে শুরু হয়ে যায় নানা সমস্যা। কারও শরীর ডিহাইড্রেট হয়ে যায়, আবার কেউ হজমজনিত সমস্যায় ভোগেন।
advertisement
3/6
*প্রথমেই মনে রাখতে হবে, উপবাস তাঁরাই পালন করবেন, যাঁরা তা করতে সক্ষম। শারীরিক কোনও সমস্যা থাকলে প্রথমেই এই সংকল্প ত্যাগ করা উচিত। অন্যথায় হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা।
advertisement
4/6
*সারাদিন উপোস করে কী খাবেন? বা উপোস ভেঙে ডায়েটে কী কী যোগ করলে, প্রয়োজনীয় পুষ্টি শরীরে পৌঁছবে এই নিয়ে আর চিন্তা করতে হবে না।
advertisement
5/6
*শিব চতুর্দশীর বিশেষ গুরুত্ব রয়েছে। তাঁকে আরাধনা করার থেকে শ্রেষ্ঠ দিন আর কিছু হতে পারে না। এদিন নানাভাবে ভক্তরা শিবের আরাধনা করে থাকেন। শিবরাত্রির সঙ্গে প্রচলিত রয়েছে নানা কথা।
advertisement
6/6
*পুরাণ অনুযায়ী, দেবী পার্বতীর সঙ্গে এই দিনে মহাদেবের মিলন হয়েছিল। আবার কোথাও শোনা যায়, এই দিন বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল। এই দিন উপবাস করা ভাল মনে করে থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shiv Ratri 2026 Rituals: শিবরাত্রিতে শুধু উপোস করেই ফল পাবেন না! মানতে হবে 'ছোট্ট' এই নিয়ম! জানুন জ্যোতিষ মত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল