TRENDING:

Shani Vakri 2025: শনির বক্রী দশায় করবেন উল্টো চাল, তিন রাশির জীবন থেকে দূর হবে সমস্ত কষ্ট! সূর্যপুত্রের আশীর্বাদে হাতের মুঠোয় ধরা দেবে 'গোল্ডেন টাইম'!

Last Updated:
হিন্দু জ্যোতিষে শনি গ্রহকে মূলত দুঃখ, পীড়া, বিজ্ঞান, লোহা, খনিজ তেল, কর্মচারী, সেবক, জেল প্রভৃতির কারক গ্রহ বলে মনে করা হয়।
advertisement
1/6
শনির বক্রী দশায় করবেন উল্টো চাল, তিন রাশির জীবন থেকে দূর হবে সমস্ত কষ্ট!
হিন্দু জ্যোতিষে শনি গ্রহকে মূলত দুঃখ, পীড়া, বিজ্ঞান, লোহা, খনিজ তেল, কর্মচারী, সেবক, জেল প্রভৃতির কারক গ্রহ বলে মনে করা হয়। এই জন্য শনিদেবের চালে বদল ঘটলে অনেক সময়েই পরিবর্তন লক্ষ্য করা যায়। বিশেষ করে এই সমস্ত ক্ষেত্রে শনির প্রভাব বেশি করে লক্ষ্য করা যায়। এরফলে জাতক/জাতিকাদের জীবনেও তাঁর প্রভাব দেখা যায়।
advertisement
2/6
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, জুলাই মাস থেকে কর্মফলদাতা শনি বক্রী হতে চলেছেন। ফলে এই সময় শনির উল্টো চালের প্রভাব বেশ কিছু রাশির উপর দেখা যাবে। এই সময় এই রাশি গুলির জীবনে শুভ সময় শুরু হতে চলেছে।
advertisement
3/6
মিথুন রাশিআপনাদের জন্য শনির বক্রী হওয়া অত্যন্ত শুভ ফল বয়ে আনবে। কারণ, শনিদেব আপনার জীবনে নতুন দিশা আনবে। কেরিয়ার থেকে কারবার প্রতিটি ক্ষেত্রেই আপনার জীবনে বিপুল্ল সমৃদ্ধি বয়ে আনবে শনির বক্রী দশা। এই সময় আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন। চাকরিজীবীদের প্রমোশনের সুযোগ রয়েছে এই সময়। এছাড়াও ব্যবসায় নতুন কোনও যোজনায় লাভ পেতে পারেন। এই সময় বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। এই সময় আপনি অর্থ সঞ্চয় করতেও সক্ষম হবেন।
advertisement
4/6
ধনু রাশিশনিদেবের উল্টো চালের প্রভাবে খারাপ সময় কেটে গিয়ে এই রাশির জীবনে আসবে খুশির হাওয়া। এই সময় আপনি যাবতীয় ভৌতিক সুখ লাভ করবেন। এছাড়াও এই সময় আপনি নত্ন কোনও বাহন বা সম্পত্তি কিনতে পারেন। আপনার পৈতৃক সম্পত্তি লাভ হবে এই সময়। অপূর্ণ কোনও কাজ এই সময় পূর্ণ হতে চলেছে। রিয়েল এস্টেট, প্রপার্টি, জমি-জায়গার ক্ষেত্রে লাভ করবেন।
advertisement
5/6
মীন রাশিআপনাদের জন্য শনিদেবের বক্রী হওয়া লাভজনক হতে চলেছে। এই সময় শনির প্রভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে পাবেন। এছাড়াও এই সময় আপনার ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে। পরিবারের মানুষদের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে। চাকরিজীবীদের ক্ষেত্রে প্রমোশন মিলবে। আপনার নতুন কোনও যোজনা ফলপ্রসূ হতে চলেছে। এছাড়াও, এই সময় অবিবাহিতদের বিবাহের যোগ রয়েছে। এই সময় সবদিক দিয়ে আপনি উন্নতি করবেন।
advertisement
6/6
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani Vakri 2025: শনির বক্রী দশায় করবেন উল্টো চাল, তিন রাশির জীবন থেকে দূর হবে সমস্ত কষ্ট! সূর্যপুত্রের আশীর্বাদে হাতের মুঠোয় ধরা দেবে 'গোল্ডেন টাইম'!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল