TRENDING:

Kaushiki Amavasya: আসছে কৌশিকী অমাবস‍্যা! ওইদিনে মেনে চলুন এই ক'টি নিয়ম, সমস্ত অশুভ ছায়া দূর হবে, খুলবে কপাল! জানিয়ে দিলেন তারাপীঠ মন্দিরের সেবায়েত

Last Updated:
Kaushiki Amavasya 2025: কৌশিকী অমাবস্যায় করুন এই কাজ, সারাটা বছর থাকবেন সুখে
advertisement
1/5
আসছে কৌশিকী অমাবস‍্যা! ওইদিনে মেনে চলুন এই ক'টি নিয়ম, অশুভ ছায়া দূর হবে, খুলবে কপাল
চলতি বছর ২০২৫ সালের ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা পালিত হবে ৫ ভাদ্র, অর্থাৎ শুক্রবার, যা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী চলতি মাসের ২২ অগাস্ট। অমাবস্যা তিথি শুরু হবে ৫ ভাদ্র, শুক্রবার সকাল ১১টা ৫৫ মিনিটে এবং শেষ হবে ৬ ভাদ্র, শনিবার সকাল ১১টা ২৪ মিনিটে। আর এই অমাবস্যা উপলক্ষে কী নিয়ম মেনে চলা প্রয়োজন! কী করলে বাড়ির সুখ শান্তি বজায় থাকবে? এই বিষয়ে আমাদের জানিয়েছেন তারাপীঠ মন্দিরের সেবায়েত গোলক মহারাজ।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
2/5
মনের মধ্যে কোনও মনস্কামনা নিয়ে এই দিনে উপবাস রাখা এবং নিরামিষ খাবার গ্রহণ করা অনেকটাই শুভ বলে বিশ্বাস ভক্তদের। যারা উপবাস রাখতে পারবেন না, তারা আমিষ খাবার না খেয়ে নিরামিষ খাবার খেতে পারেন। যেহেতু এই অমাবস্যা তিথিতে মা কালী অথবা মা তারার পুজো হয়ে থাকে সেই কারণে সেই দিন লাল জবা ফুলের মালা দেবীকে অর্পণ করা প্রয়োজন।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
3/5
বাড়িতে দেবী তারার ছবি বা মূর্তি স্থাপন করে পুজো করুন। শুধু পুজো করলেই হবেনা গোলক মহারাজ জানান ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও এবং ভক্তিভরে দেবীর পুজো করা প্রয়োজন।সন্ধ্যার সময় বাড়ির মূল প্রবেশ পথের দু'পাশে তিলের তেলের প্রদীপ জ্বালান। পারলে সারারাত সেই প্রদীপ জ্বালিয়ে রাখুন।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
4/5
জীবনের সব সমস্যা, সব অসুবিধা দূর করতে এই টোটকা অনেকটাই কার্যকর। আসন্ন কৌশিকী অমাবস্যায় সন্ধ্যাবেলায় একটি কুয়ো যদি কুয়ো না খুঁজে পান তাহলে একটি গর্তে এক চামচ দুধ ঢালুন। তাতে আপনার জীবনের সমস্ত বাধাবিপত্তি দূর হয়ে যাবে। মনের মনস্কামনা পূর্ণ করবে স্বয়ং মা তারা।
advertisement
5/5
একটি শুকনো নারকেল, নজর রাখবেন নারকেলের ভিতরে জল যেন কোনও ভাবেই না থাকে, এমন নারকেল নিয়ে তার এক দিকে ফুটো করে সে ফুটো দিয়ে চিনি পুরে দিন ভিতরে। এ বার ওই অবস্থায় নারকেলটিকে নিয়ে গিয়ে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে কোথাও পুঁতে দিন। লক্ষ্য রাখবেন যেন ওই ফুটোটা উপরের দিকে থাকে। আর এই কাজটি করার সময় কেউ যেন আপনাকে না দেখে। তাহলে অশুভ শক্তি দূর হবে আপনার বাড়ি থেকে।ছবি ও তথ্য: সৌভিক রায়
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Kaushiki Amavasya: আসছে কৌশিকী অমাবস‍্যা! ওইদিনে মেনে চলুন এই ক'টি নিয়ম, সমস্ত অশুভ ছায়া দূর হবে, খুলবে কপাল! জানিয়ে দিলেন তারাপীঠ মন্দিরের সেবায়েত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল