Rahu Effects: রাহুর মহাদশা থাকে ১৮ বছর, অর্থ-স্বাস্থ্য-সম্মান সব শেষ... কোন সহজ উপায়ে রাহুর দশা কাটাবেন? জানালেন জ্যোতিষী
- Reported by:Piya Gupta
- Published by:Rukmini Mazumder
Last Updated:
রাহু খারাপ থাকলে জাতক জাতিকা মানসিক অশান্তিতে কষ্ট পান এবং নানা রোগ ব্যধিতে ভোগে।
advertisement
1/5

জ্যোতিষশাস্ত্রে রাহুর বিশেষ গুরুত্ব রয়েছে। রাহুর প্রভাবে তছনছ হয়ে যেতে পারে জীবন। জ্যোতিষ মতে সমস্ত গ্রহের মধ্যে কিছু শুভ-অশুভ দিক রয়েছে। রাহুর শুভ প্রভাব যেমন আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরিয়ে ফেলতে পারে, তেমনি অশুভ প্রভাব জীবন নিমেষে ছারখার করে দিতে পারে।লেখা--পিয়া গুপ্তা
advertisement
2/5
জ্যোতিষশাস্ত্র মতে, রাহুর অশুভ প্রভাবে জাতক-জাতিকা মানসিক অশান্তিতে কষ্ট পান এবং নানা-রোগ ব্যধিতে ভোগেন। রাহুর অশুভ প্রভাব একজন ব্যক্তিকে প্রতারক এবং মিথ্যাবাদী করে তোলে। নানা রোগ তাঁকে ঘিরে ফেলে। খারাপ রাহু একজন মানুষকে 'পাগল'-ও করে দিতে পারে। লেখা-- পিয়া গুপ্তা
advertisement
3/5
রাহু যদি কোনও রাশিতে অশুভ হয় তাহলে কী করবেন? বিশিষ্ট জ্যোতিষী পূবালী গুহ শাস্ত্রী জানান , রাহুর প্রভাবে জীবনে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটতে থাকে। রাহুর মহাদশা প্রায় ১৮ বছর স্থায়ী হয়। এমন পরিস্থিতিতে একজন ব্যক্তিকে ১৮ বছর ধরে তাঁর জীবনে অনেক উত্থান-পতনের মুখোমুখি হতে হয়।
advertisement
4/5
বিশিষ্ট জ্যোতিষী পূবালী গুহ শাস্ত্রী এও জানান, রাহু যদি আপনাকে কিছু দেয়, তার মানে আপনার সারা জীবনে কোন-ও চিন্তা থাকবে না। কিন্তু যদি সে আপনার কাছ থেকে কিছু নেয়, তবে আপনার জীবনে চিন্তার শেষ থাকবে না। হঠাৎ দুর্ঘটনা, হঠাৎ অর্থ নষ্ট, হঠাৎ চাকরি চলে যাওয়ার মত ঘটনা ঘটতে পারে। হঠাৎ সমস্ত কিছু শেষ হয়ে যাওয়া...এই সবকিছু খারাপ রাহুর লক্ষণ।
advertisement
5/5
রাহুর কুপ্রভাব কীভাবে এড়াবেন? জ্যোতিষী জানান, প্রথমেই বাড়িতে সব অফ-হোয়াইট রং-এর পর্দা লাগাতে হবে। সোমবার থেকে রুপোর বাসনে জল পান করতে হবে। রিং ফিঙ্গারে রুপোর একটি আংটি পড়তে পারেন।এতে ৯০% সমস্যা শেষ হবে এবং রাহুর প্রভাব থেকে মুক্তি পাবেন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Rahu Effects: রাহুর মহাদশা থাকে ১৮ বছর, অর্থ-স্বাস্থ্য-সম্মান সব শেষ... কোন সহজ উপায়ে রাহুর দশা কাটাবেন? জানালেন জ্যোতিষী