Papmochani Ekadashi Astro Tips: রবিবার ফাল্গুন সংক্রান্তিতে পাপমোচনী একাদশী! ভগবান শ্রী হরি বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজোয় দেবেন না এই ১ ফল! তছনছ সংসার! সুখ-সমৃদ্ধি-অর্থবৃষ্টি পেতে একটু হলেও খান এগুলি
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Papmochani Ekadashi Astro Tips: রবিবার ফাল্গুন সংক্রান্তিতে পাপমোচনী একাদশীর পুণ্যতিথি৷ জানুন বিষ্ণু ও লক্ষ্মীর পুজোয় কী কী নিবেদন করলে পাবেন আশীর্বাদ৷ একটু হলেও কী খাবেন৷
advertisement
1/8

রবিবার ফাল্গুন সংক্রান্তিতে পালিত হবে পাপমোচনী একাদশী৷ মনে করা হয় এই পুণ্যতিথিতে নিয়মনিষ্ঠা পালন করে লক্ষ্মী নারায়ণের পুজো করলে পাপমুক্তি ঘটে৷ লাভ করা যায় পুণ্য৷
advertisement
2/8
এদিন লক্ষ্মী নারায়ণে পুজোয় কী কী প্রসাদ অর্পণ করবেন, তার নির্দিষ্ট কিছু রীতি নীতি ও বিধি আছে৷ বলছেন জ্যোতিষ বিশার পণ্ডিত কল্কি রাম৷
advertisement
3/8
এই তিথিতে দেবী লক্ষ্মীর পুজোয় অবশ্যই নিবেদন করুন আঙুর৷ এই ফল দেবী লক্ষ্মীর পুজোয় অত্যন্ত শুভ বলে মনে করা হয়৷ এছাড়া কলা, আঙুর, পেঁপে, আম, নারকেল নিবেদন করুন শ্রী হরি বিষ্ণু এবং লক্ষ্মীর পুজোয়৷
advertisement
4/8
পাপমোচনী একাদশী তিথিতে আঙুর গ্রহণ করলে সংসারে অভাব থাকে না৷ এই তিথিতে শ্রী হরি বিষ্ণুকে নিবেদন করুন আখ৷ যদি না পান, তাহলে দিতে পারেন মিছরি ও কিশমিশ৷
advertisement
5/8
এই পবিত্র তিথিতে মা লক্ষ্মীকে ক্ষীর বা পায়েস নিবেদন করলে জন্মকুণ্ডলীর সব দোষ কেটে যায়৷ যদি পান আতাফল নিবেদন করুন বিষ্ণু ও লক্ষ্মীর পুজোয়৷ তার পর সেটা প্রসাদ রূপে গ্রহণ করুন৷
advertisement
6/8
পুণ্যতিথিতে দেবী লক্ষ্মীর পুজোয় নিবেদন করতে পারেন পদ্মবীজ বা মাখানা৷ পদ্মের সঙ্গে সম্পর্কযুক্ত বলে এই পুজোয় একে শুভ বলে মনে করা হয়৷ তবে এই তিথিতে বিষ্ণু ও লক্ষ্মীর পুজোয় কখনওই নাশপাতি ফল নিবেদন করবেন না৷
advertisement
7/8
এদিন বাড়িতে হলুদ খাবার তৈরি করা খুবই শুভ৷ তাই রাঁধতেই পারেন হালুয়া বা খিচুড়ি৷ এই হলুদ রংকে স্বর্ণ ধাতুর প্রতীক বলে মনে করা হয়৷
advertisement
8/8
এই পুণ্যতিথিতে গাভীর সেবা করুন৷ মা লক্ষ্মীর আশীর্বাদে ধনবর্ষা হবে৷ সংসারে বা পরিবারে কোনওদিন অভাব প্রবেশ করবে না৷ (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Papmochani Ekadashi Astro Tips: রবিবার ফাল্গুন সংক্রান্তিতে পাপমোচনী একাদশী! ভগবান শ্রী হরি বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজোয় দেবেন না এই ১ ফল! তছনছ সংসার! সুখ-সমৃদ্ধি-অর্থবৃষ্টি পেতে একটু হলেও খান এগুলি