Phalgun Sankranti Vastu Eating Tips: রাত পোহালেই ফাল্গুন সংক্রান্তিতে পাপমোচনী একাদশী! ভুলেও খাবেন না ৩ সবজি, ১ শাক! অশান্তি ও অভাবের কালো ছায়ায় ছারখার সংসার! লন্ডভন্ড জীবন!
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Phalgun Sankranti Vastu Eating Tips:রবিবার ফাল্গুন সংক্রান্তিতে পালিত হবে পাপমোচনা সংক্রান্তি৷ এই পুণ্য়তিথিতে কী কী খাবেন না একদমই, জানুন৷ নয়তো গ্রাস করবে অভাব অনটনের অশুভ ছায়া৷
advertisement
1/8

চলে এল ফাল্গুন সংক্রান্তি৷ চলতি বছর ১৫ মার্চ, রবিবার পালিত হবে ফাল্গুন মাসের শেষ দিন৷ এই দিন পাপমোচনী একাদশী তিথি পড়ায় মাহাত্ম্য ও গুরুত্ব বেড়ে গিয়েছে বহু গুণে৷ এর পরই সোমবার থেকে শুরু হবে চৈত্রমাস৷
advertisement
2/8
পাপমোচনী একাদশী তিথিতে পুজো অর্চনা, আহার ও আচরণবিধি আছে৷ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মনে করা হয় এই পবিত্র তিথিতে এই রীতিনীতি পালন করলে সংসারে সুখশান্তি ও সমৃদ্ধি বজায় থাকে৷ মূলত ঋতু পরিবর্তনের কথা মাথায় রেখে আহার ও আচরণবিধি তৈরি করা হয়৷ পরবর্তীতে ক্রমে এর সঙ্গে মিলেমিশে যায় জ্যোতিষ অনুষঙ্গ৷ বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট৷
advertisement
3/8
পাপমোচনী একাদশী তিথিতে পুণ্যনদীতে স্নান করা গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়৷ এদিন সাদা তিল, গুড়, খিচুড়ি দান করতে পারেন৷ তবে কালো তিল কখনওই দান করবেন না৷
advertisement
4/8
এই তিথিতে ভুলেও তামসিক ও রাজসিক খাবার গ্রহণ করবেন না৷ দূরে থাকুন পেঁয়াজ, রসুন-সহ সব আমিষ আহার থেকে৷ এই তিথিতে সাত্ত্বিক আহার গ্রহণ করুন৷
advertisement
5/8
মুসুর ডালকে আমিষ আহার বলে মনে করা হয়৷ তাই কোনও মতেই এই তিথিতে মুসুরডাল খাবেন না৷ স্পর্শ করবেন না নেশাজাতীয় দ্রব্য৷
advertisement
6/8
লালশাক খাওয়াও এই তিথিতে পবিত্র বলে মনে করা হয় না৷ তাই এই পুণ্যতিথিতে দূরে থাকুন এই শাক ভক্ষণ থেকে৷ তাছাড়া রবিবার লালশাক গ্রহণকেও অশুভ বলে মনে করা হয়৷
advertisement
7/8
পাপমোচনী একাদশী তিথিতে বেগুন খাওয়াও অশুভ বলে মনে করা হয়৷ তাই বেগুনের কোনও পদ এদিন খাবেন না৷
advertisement
8/8
এই তিথিতে রান্নায় সাধারণ লবণের পরিবর্তে ব্যবহার করুন সৈন্ধব লবণ৷ মনে করা হয় এই তিথিতে এই শুভ কাজ ও আচরণগুলি পালন করলে সংসারে অভাব ও অশান্তির ছায়া কোনও দিন পড়তে পারে না৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Phalgun Sankranti Vastu Eating Tips: রাত পোহালেই ফাল্গুন সংক্রান্তিতে পাপমোচনী একাদশী! ভুলেও খাবেন না ৩ সবজি, ১ শাক! অশান্তি ও অভাবের কালো ছায়ায় ছারখার সংসার! লন্ডভন্ড জীবন!