Morning Routine For Success: দিনভর থাকবে ভরপুর এনার্জি! সকালে ৫ মিনিটের এই অভ্যাসেই খুলবে সাফল্যের দরজা, গোপন কৌশল জানালেন তারাপীঠের সেবাইত
- Reported by:Souvik Roy
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Morning Routine For Success: সকালে ঘুম থেকে উঠে কী করা উচিত আর কী নয়? তারাপীঠের প্রবীণ সেবাইত গোলক মহারাজ জানালেন এমন কিছু ঘরোয়া অভ্যাসের কথা, যা মানলে আপনার শরীর ও মন দুই-ই থাকবে চনমনে
advertisement
1/5

আপনার প্রতিটি দিন ঠিক কেমন যাবে, কী নিয়ম মেনে চললে দিন কাটবে ভাল, কোন অভ্যাস আপনার বদলানোর প্রয়োজন রয়েছে, এই সবকিছুই আপনার নিজের উপর নির্ধারণ করছে। তবে আপনার কোন অভ্যাস পাল্টানো প্রয়োজন এবং কী নিয়ম মেনে চলা প্রয়োজন এ বিষয়ে আমাদের পরামর্শ দিয়েছেন তারাপীঠ মন্দিরের প্রবীণ সেবায়েত গোলক মহারাজ। তিনি জানান প্রত্যেক দিনের কয়েকটি অভ্যাস। যা প্রতি দিন সকালে নিয়ম করে পালন করতে পারলেই ঝরঝরিয়ে এগোবে দিন।(ছবি ও তথ্য: সৌভিক রায়)
advertisement
2/5
সকালে প্রথমে ঘুম থেকে ওঠার পরে এক গ্লাস জল পান করুন। হালকা গরম জল হলে আরও ভাল হয়। এটি সারা রাতের জলশূন্যতাকে কাটিয়ে অঙ্গ-প্রত্যঙ্গকে সচল করে এবং হজমক্রিয়া শুরু করতে সাহায্য করে। এবং ওঠার সঙ্গে সঙ্গে বাড়িতে থাকা ভগবানের দর্শন করুন আগে। সকালে উঠে ভগবানের দর্শন করলে আপনি যদি সারারাত দুশ্চিন্তা করেন তাহলে সেই দুশ্চিন্তা দূর হয়।
advertisement
3/5
ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে বিছানা ছাড়বেন না। এতে নেগেটিভ এনার্জি বাড়িতে প্রবেশ করে। সর্বপ্রথম ৫ থেকে ১০ মিনিটের জন্য চুপচাপ বসুন, গভীরভাবে শ্বাস নিন এবং শুধুমাত্র শ্বাসের দিকেই মনোযোগ দিন। একে বলে ধ্যান। মনকে শান্ত করে, মানসিক চাপ কমাতে এবং দিনের কাজ শুরু করার জন্য মনের চঞ্চল ভাব দূর করতে ও মনকে স্থির করতে সাহায্য করে।
advertisement
4/5
এর পাশাপাশি ১৫ থেকে ২০ মিনিটের জন্য হালকা শরীরচর্চা করুন, ৩০ মিনিট ধরে করতে পারলে আরও ভাল ফল পাবেন যোগাসন অথবা স্ট্রেচিং করুন। এটি রক্ত চলাচল বৃদ্ধি হবে, পেশি নমনীয় করবে এবং মন ভাল করা হরমোন নিঃসরণ করবে, যা সারাদিনের জন্য আপনাকে চনমনে থাকতে অনেকটা সাহায্য করবে।
advertisement
5/5
এই সমস্ত কাজ হয়ে গেলে স্নান সেরে ভগবানের কাছে ধুপ জ্বালিয়ে পুজো দিয়ে নিজের কাজে বেরিয়ে পড়ুন। সারাদিনে অন্ততপক্ষে তিনবার নিজের মনের মধ্যে যে কোনও ভগবানের মন্ত্র পাঠ করা উচিত। এতে আপনার মনের মধ্যে কোনও দুশ্চিন্তা থাকলে সেই দুশ্চিন্তা দূর হবে এবং কাজে এনার্জি ফিরাতে সাহায্য করবে। রাত্রে শোবার আগে আবার ভগবানের নাম করে যত তাড়াতাড়ি সম্ভব শুয়ে পরুন।(ছবি ও তথ্য: সৌভিক রায়)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Morning Routine For Success: দিনভর থাকবে ভরপুর এনার্জি! সকালে ৫ মিনিটের এই অভ্যাসেই খুলবে সাফল্যের দরজা, গোপন কৌশল জানালেন তারাপীঠের সেবাইত