TRENDING:

Mangal Gochar 2026: ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ কুম্ভ রাশিতে মঙ্গলের গমন, কোন ৪ রাশির জাতক জাতিকারা শুভ ফল পাবেন? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

Last Updated:
Mars Transit in Aquarius on February 16, 2026: কুম্ভ রাশিতে মঙ্গল নিয়ম অনুসরণ করতে আগ্রহী নন; তিনি পুরনো নিয়ম ভেঙে আরও ভাল কিছু তৈরি করার জন্য আসতে চলেছেন। এই গমনটি বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ কারণ সূর্যগ্রহণের মাত্র ২৪ ঘণ্টা আগে এই গোচর ঘটবে। বিশেষ করে চারটি রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গলের গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা।
advertisement
1/6
১৬ ফেব্রুয়ারি, ২০২৬ কুম্ভ রাশিতে মঙ্গলের গমন, কোন ৪ রাশির জাতক জাতিকারা শুভ ফল পাবেন?
কর্ম, চালিকাশক্তি এবং উচ্চাকাঙ্ক্ষার প্রতিনিধি গ্রহজগতের অন্যতম প্রভাবশালী গ্রহ মঙ্গল ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছেন। এই সময় নানা গ্রহের সম্মিলিত শক্তি ধীর এবং স্থির থেকে দ্রুত পরিবর্তিত হতে থাকবে। কুম্ভ রাশিতে মঙ্গল নিয়ম অনুসরণ করতে আগ্রহী নন; তিনি পুরনো নিয়ম ভেঙে আরও ভাল কিছু তৈরি করার জন্য আসতে চলেছেন। এই গমনটি বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ কারণ সূর্যগ্রহণের মাত্র ২৪ ঘণ্টা আগে এই গোচর ঘটবে। বিশেষ করে চারটি রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গলের গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা।
advertisement
2/6
মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকারা মঙ্গল দ্বারা শাসিত, তাই জাতক জাতিকারা সর্বদা এর পরিবর্তনগুলি অন্যদের তুলনায় বেশি অনুভব করেন। কুম্ভ রাশিতে মঙ্গলের গমনে আপনার লাভ এবং নেটওয়ার্কিংয়ের ১১তম স্থান প্রভাবিত হবে। এটি মঙ্গলের জন্য সম্ভবত সবচেয়ে শুভ স্থান। আপনার সামাজিক পরিসর এমন ভাবে প্রসারিত হবে যা আপনার পকেট বা আপনার দীর্ঘমেয়াদী স্বপ্নের উপর সরাসরি প্রভাব ফেলবে বলে আশা করুন। আপনি হয়তো কোনও পছন্দের দলের সঙ্গে সহযোগিতা করতে পারবেন অথবা প্রজেক্টের যাত্রা শুরু হতে দেখবেন। আপনি যদি আপনার ধারণার জন্য একজন পরামর্শদাতা বা প্ল্যাটফর্ম খুঁজে থাকেন তাহলে মহাবিশ্ব আপনার জন্য এই দিন প্রস্তুত থাকবে। এটি কেবল কঠোর পরিশ্রমের বিষয় নয়; এটি আপনি কীভাবে আপনার যোগাযোগের দক্ষতা ব্যবহার করে থাকেন তার উপর নির্ভর করে সৌভাগ্য আনবে।
advertisement
3/6
মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্য, ভ্রমণ এবং জ্ঞানের প্রতিনিধিত্ব করে এমন একটি সহায়ক ত্রিকোণ তৈরি হতে চলেছে। এটিই সঠিক মুহূর্ত যার জন্য আপনি এতদিন অপেক্ষা করেছেন। আপনি আপনার দিগন্ত প্রসারিত করার জন্য হঠাৎ অপ্রতিরোধ্য তাড়না অনুভব করবেন। এই গোচর জাতক জাতিকাদের মানসিক বন্ধন দূর করবে এবং জীবনের বৃহত্তর চিত্রের উপর মনোনিবেশ করতে সাহায্য করবে। আপনি যদি আপনার কেরিয়ারে বা পড়াশোনায় স্থবিরতা বোধ করেন, তাহলে এটিই সেরা সময় পুনরায় কাজে লেগে পড়ার। আপনাকে এই সময় সাহসী হয়ে ঝুঁকি নিতে হবে।
advertisement
4/6
তুলা রাশি: তুলা রাশিতে পঞ্চম স্থানে মঙ্গলের গমন জাতক জাতিকাদের রোম্যান্টিক সম্পর্ক, সৃজনশীলতা এবং আত্মপ্রকাশের দিক প্রজ্বলিত করছে। ভারসাম্য এবং শান্তি বজায় রাখার ক্ষেত্রে এই গোচর অগোছালো এবং অনেক বেশি আবেগপ্রবণ হতে পারে। আপনার সৃজনশীলতা অত্যন্ত সক্রিয় হবে এবং আপনি নিজেকে একটি নতুন শখ বা রোম্যান্টিক আগ্রহের প্রতি অত্যন্ত আগ্রহী হবেন। এটি আপনার জীবনে একবিন্দু তাজা বাতাসের মতো মনে হবে। আপনি যদি এই ইতিবাচক সময় সৃজনশীল ক্ষেত্রে ব্যবহার করেন, তাহলে এটি আপনার সাফল্যের জন্য সোনালি সময় হয়ে উঠবে। এখানে মূল বিষয় হল অপ্রচলিত বিষয়গুলির প্রতি আগ্রহী হওয়া।
advertisement
5/6
কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রথম ঘরে মঙ্গলের গমনে নানাবিধ পরিবর্তন হতে চলেছে। এই সময় স্পটলাইট কেবল আপনাকেই অনুসরণ করবে। এই সময় যদি আপনি মনে করেন যে আপনি গবেষণা এবং প্রতিফলনের পর্যায়ে আটকে রয়েছেন, তবে সেই প্রতীক্ষা এখনই শেষ হতে চলেছে। মঙ্গলের কল্যাণে আপনি শারীরিক ভাবেও শক্তিশালী হবেন। আপনার ভাবমূর্তি পুনর্গঠনের জন্য আপনার মনোভাব বদলের প্রয়োজন রয়েছে। অনেকেই এই সময় আপনার আবেগ এবং মৌলিকত্ব লক্ষ্য করবে, যা এই সময়কে নেতৃত্ব দেওয়ার জন্য আদর্শ করে তুলবে। শুধু একটা বিষয়ে সতর্কীকরণ রয়েছে, প্রতিবেশীদের সঙ্গে অপ্রয়োজনীয় তর্কের পরিবর্তে সেই উত্তেজনাকে নিজের লক্ষ্যের দিকে চালিত করার চেষ্টা করতে হবে।
advertisement
6/6
(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Mangal Gochar 2026: ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ কুম্ভ রাশিতে মঙ্গলের গমন, কোন ৪ রাশির জাতক জাতিকারা শুভ ফল পাবেন? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল