TRENDING:

Maha Shivratri Rituals 2026: আজ মহাশিবরাত্রিতে কোন প্রহরে কী দিয়ে দেবাদিদেবের পুজো করলে জীবন ভরে থাকবে অর্থ সৌভাগ্য ও সুখে? জানুন

Last Updated:
Maha Shivratri Rituals 2026:মহাশিবরাত্রিতে সারা দিন উপবাসের পর পুজো অর্পণ করা হয় রাতে৷ অনেকে চার প্রহরে জল অর্পণ করেন৷ আবার কোনও কোনও ভক্ত এক বার পুজো অর্পণ করেন৷
advertisement
1/6
মহাশিবরাত্রির কোন প্রহরে কী দিয়ে দেবাদিদেবের পুজো করলে জীবন ভরে থাকবে অর্থ ও সুখে, জানুন
আজ, রবিবার পালিত হচ্ছে ফাল্গুন মাসের মহাপার্বণ মহাশিবরাত্রি৷ শিবভক্তদের কাছে এই পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখে নেওয়া যাক মহাশিবরাত্রি পুজোয় কী কী উপকরণ প্রয়োজন হয়। সে বিষয়ে বলেছেন জ্যোতিষ বিশারদ অরবিন্দ ত্রিপাঠী।
advertisement
2/6
মহাশিবরাত্রিতে দেবাদিদেব মহাদেবকে আরাধনার জন্য সাধারণত প্রয়োজন হবে শিবলিঙ্গ বা মহাদেবের ছবি, একটি আসন, প্রদীপ, সলতে, ঘণ্টা, কলস ও তামার পাত্র, পুজোর থালি, শিবলিঙ্গ বসানোর জন্য সাদা কাপড়,দেশলাই বাক্স, ধূপকাঠি, চন্দনবাটা, ঘি, কর্পূর, সিঁদুর, বিল্বপত্র, বিভূতি, আকন্দফুল৷ এই সামগ্রীগুলি রাখতেই হবে পুজো আরাধনায়৷
advertisement
3/6
এ ছাড়াও আরও কিছু উপকরণ আছে, যেগুলিও রাখা যায়৷ সেগুলি হল-ছোট পাত্র, গোলাপজল, জায়ফল, আবির ইত্যাদি৷
advertisement
4/6
মহাশিবরাত্রিতে সারা দিন উপবাসের পর পুজো অর্পণ করা হয় রাতে৷ অনেকে চার প্রহরে জল অর্পণ করেন৷ আবার কোনও কোনও ভক্ত এক বার পুজো অর্পণ করেন৷
advertisement
5/6
যদি এক বার পুজো অর্পিত হয়, তাহলে চন্দনবাটা, দই, ঘি, মধু, চিনি, গোলাপজল দিয়ে পুজো করা যেতে পারে৷ যদি চার বার বা চার প্রহরে পুজো করা হয়, তাহলে জলাভিষেক হবে প্রথম প্রহরে৷
advertisement
6/6
তীয় প্রহরে দেওয়া হবে দই৷ তৃতীয় প্রহরে ঘি এবং চতুর্থ প্রহরে পুজো অর্চনা হবে মধু দিয়ে৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Maha Shivratri Rituals 2026: আজ মহাশিবরাত্রিতে কোন প্রহরে কী দিয়ে দেবাদিদেবের পুজো করলে জীবন ভরে থাকবে অর্থ সৌভাগ্য ও সুখে? জানুন
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল