TRENDING:

Maha Shivratri Rituals: মহাশিবরাত্রিতে ‘এভাবে’ বেলপাতা নিবেদন করলেই পূর্ণ মনের সব সাধ! বাড়ির বিশেষ দিকে বেলগাছ থাকলেই অভাব কেটে অর্থবৃষ্টি! জানুন

Last Updated:
Maha Shivratri Rituals: বেলের ত্রিপত্রের সঙ্গে জড়িয়ে আছে কিছু বাস্তু টিপস৷ সেগুলি পালন না করলে সংসারের পক্ষে অমঙ্গলজনক৷ তাই চেষ্টা করুন বেলপাতা ব্যবহারের সঙ্গে সেই বিধি পালন করতে৷
advertisement
1/7
মহাশিবরাত্রিতে এভাবে বেলপাতা নিবেদনেই পূর্ণ মনের সব সাধ! বিশেষ দিকে বেলগাছ থাকলে অর্থবর্ষা
ফাল্গুন মাসের বড় পার্বণ মহাশিবরাত্রি। কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পূজিত হন দেবাদিদেব মহাদেব। কথিত, সামান্য উপকরণে নিষ্ঠা ভরে এই পুণ্যতিথিতে শিবকে ডাকলে পূর্ণ হয় সব মনোবাঞ্ছা। কেটে যায় বিপদ ও বিপত্তি।
advertisement
2/7
বেলের ত্রিপত্রের সঙ্গে জড়িয়ে আছে কিছু বাস্তু টিপস৷ সেগুলি পালন না করলে সংসারের পক্ষে অমঙ্গলজনক৷ তাই চেষ্টা করুন বেলপাতা ব্যবহারের সঙ্গে সেই বিধি পালন করতে৷ বলছেন বাস্তুবিদ পণ্ডিত রমেশ দ্বিবেদী।
advertisement
3/7
পুজোর ফুল এবং বেলপাতা সব সময় স্নান করে পরিষ্কার বসন ও নির্মল হাতে তুলবেন৷ যে কোনও ফুল, ফল, পাতা তোলার আগে প্রণাম করে সেই বৃক্ষদেবতার আশীর্বাদ চাওয়া প্রার্থনীয়৷
advertisement
4/7
গাছ থেকে তোলার পর বেলপাতা ভাল করে ধুয়ে পরিষ্কার করে নেবেন৷ মহাদেবকে নিবেদন করার আগে বেলপাতার গায়ে চন্দনের স্পর্শে লিখুন ‘ওম’৷
advertisement
5/7
তবে সপ্তাহের কিছু বিশেষ দিন এবং তিথিতে বিল্বপত্র তোলা নিষিদ্ধ৷ সোমবার, মকর সংক্রান্তি, পূর্ণিমা, অমাবস্যা, অষ্টমী ও নবমী তিথিতে বেলপাতা তুলবেন না৷
advertisement
6/7
বাড়িতে বেলগাছ থাকা অত্যন্ত শুভ৷ প্রচলিত বিশ্বাস, বাড়িতে বেলগাছ থাকলে সংসারে সুখ সমৃদ্ধি আসে৷ বাড়ি থেকে অশুভ শক্তি দূর হয়৷ লাভ করা যায় মা লক্ষ্মীর আশীর্বাদ৷
advertisement
7/7
বাড়ির উত্তর পশ্চিম এবং উত্তর দক্ষিণ দিকে বেলগাছ রোপণ করা সংসারের জন্য মঙ্গলজনক৷ এর প্রভাবে সংসারের অশুভ দ্বন্দ্ব দূর হয়৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Maha Shivratri Rituals: মহাশিবরাত্রিতে ‘এভাবে’ বেলপাতা নিবেদন করলেই পূর্ণ মনের সব সাধ! বাড়ির বিশেষ দিকে বেলগাছ থাকলেই অভাব কেটে অর্থবৃষ্টি! জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল