TRENDING:

Maha Shivratri 2025: মহাশিবরাত্রি ঠিক কবে? ২৬ ফেব্রুয়ারি নাকি ২৭? চটপট জেনে নিন দিনক্ষণ...

Last Updated:
হিন্দু ধর্মে মহাশিবরাত্রির বিশেষ গুরুত্ব রয়েছে। বৈদিক মতে প্রতি বছর ফাল্গুন মাসের ফাল্গুন মাসের শুক্ল পক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রির পালন করা হয়। পুরাণে ভগবান শিবের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মান্যতা অনুসারে এই দিন ভগবান শিব এবং মাতা পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল।
advertisement
1/6
মহাশিবরাত্রি ঠিক কবে? ২৬ ফেব্রুয়ারি নাকি ২৭? চটপট জেনে নিন দিনক্ষণ...
হিন্দু ধর্মে মহাশিবরাত্রির বিশেষ গুরুত্ব রয়েছে। বৈদিক মতে প্রতি বছর ফাল্গুন মাসের ফাল্গুন মাসের শুক্ল পক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রির পালন করা হয়। পুরাণে ভগবান শিবের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মান্যতা অনুসারে এই দিন ভগবান শিব এবং মাতা পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। এই জন্যই এইদিন ভগবান শিবের বিধিবদ্ধ ভাবে পুজো করা হয়। এছাড়াও এই সময় ব্রতেরও বিধান রয়েছে। প্রতীকী ছবি
advertisement
2/6
ই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, এই বছর চতুর্দশী তিথি দু'দিন হওয়ার দরুন মহাশিবরাত্রির পুজো ঘিরে বেশ কিছু প্রশ্নের সৃষ্টি হয়েছে। আসুন জেনে নেওয়া যাক কোন দিন হতে চলেছে মহাদেবের পুজো। প্রতীকী ছবি
advertisement
3/6
ফাল্গুন মাসের শুক্ল পক্ষের চতুর্দশী তিথি শুরু হচ্ছে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ সালের সকাল ১১:০৮ টায়। ফাল্গুন মাসের শুক্ল পক্ষের চতুর্দশী তিথি সমাপ্ত হতে চলেছে ২৭ ফেব্রুয়ারি সকাল ৮টা বেজে ৫৪ মিনিটে।মহাশিবরাত্রির নিশিতা কাল পুজার সময়- ২৭ ফেব্রুয়ারি দুপুর ১২:১৫ মিনিট থেকে রাত ১টা বেজে ৪ মিনিট পর্যন্ত।মহাশিবরাত্রির পারণের সময়- ২৭ ফেব্রুয়ারি সকাল ৬টা বেজে ৫০ মিনিট থেকে সকাল ৮টা বেজে ৫৪ মিনিট পর্যন্ত। প্রতীকী ছবি
advertisement
4/6
শাস্ত্র অনুযায়ী চার প্রহরের পুজোর বিধান রয়েছে, কারণ প্রতি প্রহর কিছু না কিছু বিষয়কে ব্যক্ত করে। যেমন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ প্রভৃতি। প্রতীকী ছবি
advertisement
5/6
প্রথম প্রহরের পুজো (ধর্ম) শুরু হবে- রাত্রি প্রথম প্রহরের পুজো শুরু হবে- সন্ধ্যা ৬টা বেজে ২৯ মিনিট থেকে রাত ৯টা বেজে ৩৪ মিনিট পর্যন্ত।দ্বিতীয় প্রহর- (অর্থ)- রাত ৯টা বেজে ৩৪ মিনিটে ২৭ ফেব্রুয়ারি ১২টা বেজে ৩৯ মিনিট পর্যন্ত।তৃতীয় প্রহর- (কাম)- ২৭ ফেব্রুয়ারি রাত ১২টা বেজে ৩৯ মিনিট থেকে ভোর ৩টে ৪৫ মিনিট পর্যন্ত।চতুর্থ প্রহর- (মোক্ষ)- ২৭ ফেব্রুয়ারি ভোর ৩টে বেজে ৪৫ থেকে সকাল ৬টা বেজে ৫০ মিনিট পর্যন্ত। প্রতীকী ছবি
advertisement
6/6
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Maha Shivratri 2025: মহাশিবরাত্রি ঠিক কবে? ২৬ ফেব্রুয়ারি নাকি ২৭? চটপট জেনে নিন দিনক্ষণ...
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল