Maha Shivratri 2026: মহাশিবরাত্রিতে ১৯ বছর পর দুর্লভ যোগ! ৫ রাশির গোল্ডেন টাইম শুরু, টাকা, প্রোমোশন...আকাশছোঁয়া সাফল্য আসবে
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Maha Shivratri 2026 Rashifal: মাত্র কয়েকদিনের অপেক্ষা৷ ফেব্রুয়ারি মাসেই আসছে মহাশিবরাত্রি৷ জ্যোতিষশাস্ত্রের দিক থেকে ২০২৬ সালের মহাশিবরাত্রি বিশেষভাবে গুরুত্বপূর্ণ৷ কারণ এই দিনে তৈরি হতে চলেছে বিরল মহাজাগতিক সংযোগ৷ এই সংযোগ প্রায় ১৯ বছর পর আবার দেখা যাবে৷
advertisement
1/8

মাত্র কয়েকদিনের অপেক্ষা৷ ফেব্রুয়ারি মাসেই আসছে মহাশিবরাত্রি৷ জ্যোতিষশাস্ত্রের দিক থেকে ২০২৬ সালের মহাশিবরাত্রি বিশেষভাবে গুরুত্বপূর্ণ৷ কারণ এই দিনে তৈরি হতে চলেছে বিরল মহাজাগতিক সংযোগ৷ এই সংযোগ প্রায় ১৯ বছর পর আবার দেখা যাবে৷
advertisement
2/8
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি৷ জ্যোতিষীয় দৃষ্টিকোণ থেকে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কুম্ভ রাশিতে একসঙ্গে একাধিক বড় গ্রহ সক্রিয় থাকবে। সূর্য ও রাহুর গোচর যেখানে হঠাৎ পরিবর্তনের ইঙ্গিত দেয়, সেখানে বুধ ও শুক্রের যুতি বুদ্ধি, যোগাযোগ, অর্থ ও সুখ-সুবিধা বৃদ্ধির যোগ তৈরি করে।
advertisement
3/8
ভোপালের বাসিন্দা জ্যোতিষী ও বাস্তু পরামর্শদাতা পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা জানালেন এই দিনে বুধ-শুক্র যুতির ফলে তৈরি হবে লক্ষ্মী-নারায়ণ যোগ৷ এই যোগের প্রভাব সরাসরি পড়তে চলেছে একাধিক রাশির জাতক জাতিকাদের উপর৷
advertisement
4/8
মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই যোগ তৈরি হবে বিশেষ শুভ হতে চলেছে৷ চাকরিজীবীরা নতুন সুযোগ পেতে পারেন, আর ব্যবসায়ীদের জন্য নেটওয়ার্কিং লাভজনক হবে। ভাই-বোনের সহযোগিতায় কোনও পুরনো আটকে থাকা কাজ এগোতে পারে।
advertisement
5/8
বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকাদের এই সংযোগ প্রভাব ফেলবে ১০ম ঘরে৷ সরকারি বা প্রশাসনিক ক্ষেত্রের সঙ্গে যুক্তদের বিশেষ লাভ হতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়লেও তার সঙ্গে সম্মান ও বিশ্বাসও মিলবে। এটি আপনার সার্বজনিক ভাবমূর্তি মজবুত করার সময়।
advertisement
6/8
মিথুন রাশি:মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হবে নবম ভাবে। ভাগ্য, ভ্রমণ ও উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে ইতিবাচক ইঙ্গিত মিলবে। পিতা বা ঊর্ধ্বতনদের পরামর্শ উপকারী হবে। আধ্যাত্মিক ঝোঁক বাড়তে পারে, যা মানসিক শান্তি দেবে।
advertisement
7/8
সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই যোগ গঠিত হবে সপ্তম ঘরে৷ দাম্পত্য জীবনে মধুরতা আসবে এবং অংশীদারিত্বমূলক কাজে সহযোগিতা মিলবে। নতুন পরিচয় তৈরি হতে পারে, যা ভবিষ্যতে লাভজনক প্রমাণিত হবে। কিছু মানুষের জন্য বিদেশ যাত্রা বা স্থান পরিবর্তনের যোগও রয়েছে।
advertisement
8/8
তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই যোগ সৃজনশীলতা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়াবে। ঝুঁকিপূর্ণ কাজেও ভেবেচিন্তে এগোলে লাভ হতে পারে। সন্তান সংক্রান্ত সুখবর এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের যোগ রয়েছে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Maha Shivratri 2026: মহাশিবরাত্রিতে ১৯ বছর পর দুর্লভ যোগ! ৫ রাশির গোল্ডেন টাইম শুরু, টাকা, প্রোমোশন...আকাশছোঁয়া সাফল্য আসবে