TRENDING:

Maha Shivratri 2026: মহা শিবরাত্রিতে ভুলেও পরবেন না এই রঙের পোশাক! তুষ্টর বদলে রুষ্ট হতে পারেন দেবাদিদেব, চার প্রহরের পুজোয় কোন নিয়ম মানলেই হবে মনস্কামনা পূরণ

Last Updated:
Maha Shivratri 2026: মহা শিবরাত্রি ২০২৬-এ চার প্রহর পুজোর সঠিক সময়, উপবাসের নিয়ম, শিবলিঙ্গে জল দেওয়ার বিধি ও কী করবেন কী করবেন না, জানুন
advertisement
1/5
মহা শিবরাত্রিতে ভুলেও পরবেন না এই রঙের পোশাক! তুষ্টর বদলে রুষ্ট হতে পারেন দেবাদিদেব
আর দিন কয়েক পরেই মহা শিবরাত্রি। সারাদিন উপোস থাকার পর শিবের মাথায় জল অর্পণ করবেন শিব ভক্তরা। চলতি বছর শিবরাত্রি পালিত হবে আগামী ১৫ ফেব্রুয়ারি, রবিবার। মোট চার প্রহর পুজোর সময় এই বছর। প্রথম প্রহর: ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ০৬:১৯ থেকে রাত ০৯:২৬ পর্যন্ত। দ্বিতীয় প্রহর: ১৫ ফেব্রুয়ারি রাত ০৯:২৬ থেকে ১৬ ফেব্রুয়ারি রাত ১২:৩৪ পর্যন্ত। (ছবি ও তথ্য: সৌভিক রায়)
advertisement
2/5
তৃতীয় প্রহর: ১৬ ফেব্রুয়ারি রাত ১২:৩৪ থেকে ভোর ০৩:৪১ পর্যন্ত, এবং চতুর্থ প্রহর: ১৬ ফেব্রুয়ারি ভোর ০৩:৪১ থেকে সকাল ০৬:৪৮ পর্যন্ত। আর এই শিবরাত্রির দিন বেশ কয়েকটি নিয়ম মানলে সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে আসে। এই বিষয়ে আমাদের জানিয়েছেন বীরভূমের সাঁইথিয়া মন্দিরের প্রবীণ সেবায়েত শুভ মুখার্জী। তিনি আমাদের জানান সর্বদা উত্তর দিকে মুখ করে শিবলিঙ্গে জল অর্পণ করা উচিত, সোজা দাঁড়িয়ে জল দেওয়া উচিত না। শিবলিঙ্গের জলাধারীর ডান দিকে (গণেশের স্থান) প্রথম জল নিবেদন করা প্রয়োজন সেই দিকে।
advertisement
3/5
শিবরাত্রির দিন শিবের আরাধনা করলে মহাদেব সন্তুষ্ট হন। এই শিবরাত্রির দিন নির্জলা বা ফল-দুধ খেয়ে উপবাস পালন করা উচিত। আমিষ ও অন্ন খাওয়া কোনও ভাবেই উচিত না। শিবলিঙ্গে জল, দুধ, মধু, ঘি, দই দিয়ে অভিষেক করা এবং বেলপাতা, ধুতরা ফুল অর্পণ করা প্রয়োজন
advertisement
4/5
এই মহা শিবরাত্রিতে চার প্রহরের পুজোর বিশেষ মাহাত্ম্য ও গুরুত্ব রয়েছে। অনেকেই উপোস রেখে চার প্রহরের পুজো করেন। শাস্ত্র মতে, মহাশিবরাত্রিতে নিয়ম মেনে চার প্রহরের পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। মনের মধ্যে কোন মনস্কামনা থাকলে সেই মনস্কামনা পূর্ণ করেন স্বয়ং দেবাদিদেব মহাদেব।
advertisement
5/5
এর পাশাপাশি মহা শিবরাত্রি তে কোন কাজ করলে অশুভ বলে মনে করা হয়! এই বিষয়ে শুভ মুখার্জি বাবু জানান শাস্ত্র মতে, মহাশিবরাত্রিতে কালো ও নীল রঙের পোশাক পরা অশুভ বলে মনে করা হয়। বদলে পরতে পারেন লাল, হলুদ, সবুজ রঙের পোশাক। স্নানের পর এই সব রঙের পোশাক পরে পুজো করলে তুষ্ট হন স্বয়ং মহাদেব।(ছবি ও তথ্য: সৌভিক রায়)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Maha Shivratri 2026: মহা শিবরাত্রিতে ভুলেও পরবেন না এই রঙের পোশাক! তুষ্টর বদলে রুষ্ট হতে পারেন দেবাদিদেব, চার প্রহরের পুজোয় কোন নিয়ম মানলেই হবে মনস্কামনা পূরণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল