TRENDING:

Maha Shivratri 2025: শিবলিঙ্গে এই জিনিস অর্পণ করুন! টাকা-সুখ-সমৃদ্ধিতে ভরবে জীবন! সব বাধা কাটবে

Last Updated:
Maha Shivratri 2025: উপোস করে শিবলিঙ্গে অর্পণ করুন এই সব জিনিস! দই, ঘি, মধু, জল আর কী কী দেবেন? কোন জিনিসে কী ফল পাবেন জানুন জ্যোতিষীর মত
advertisement
1/14
শিবলিঙ্গে এই জিনিস অর্পণ করুন! টাকা-সুখ-সমৃদ্ধিতে ভরবে জীবন! সব বাধা কাটবে
২৬ফেব্রুয়ারি সারা দেশজুড়ে পালিত হচ্ছে মহাশিবরাত্রি। এদিন উপবাস রেখে মহাদিদেবের পুজো করার রীতি রয়েছে। বিশেষ করে এদিন শিবলিঙ্গের গুরুত্ব সবচেয়ে বেশি। এদিন কঠিন উপবাস রেখে শিবের মাথায় জল ঢালার সময় কাঁচা দুধ, ঘি, মধু নিবেদন করেন। এই উপাদানগুলি দিয়ে পুজো দিলে শিবঠাকুর অত্যন্ত খুশি হন।
advertisement
2/14
জ্যোতিষবীদ কৌশিক শাস্ত্রী জানাচ্ছেন, মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে আরও বিশেষ কিছু নিবেদন করলে আরও বেশি মাত্রায় ফল পেতে পারেন। যেগুলি নিবেদন করার সঙ্গে সঙ্গে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন। শিবলিঙ্গ জল বা দুধ দিয়ে অভিষেক করার সঙ্গে সঙ্গে আরও কী কী জিনিস নিবেদন করলে উপকার পেতে পারেন. তা জেনে নিন এখানে।
advertisement
3/14
জল নিবেদন: মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে জলাভিষেক করলে সমস্ত নেগেটিভ শক্তি কেটে যায়। প্রবেশ করে শুদ্ধ ও পজিটিভ শক্তি।
advertisement
4/14
কুশ জল নিবেদন: এই বিশেষ দিন শিবলিঙ্গে কুশ জল নিবেদন করলে রোগভোগ ও দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়।
advertisement
5/14
দই নিবেদন: মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গকে দই দিয়ে অভিষেক করলে গৃহ, গাড়ি ইত্যাদি সুখ পাওয়া যায়।
advertisement
6/14
আখের রস নিবেদন: এদিন শিবলিঙ্গে আখের রস নিবেদন করলে আর্থিক লাভ হয়। উন্নতি হয় কেরিয়ারেও।
advertisement
7/14
মধু নিবেদন: এদিন শিবলিঙ্গে মধু নিবেদন করলে আয় বৃদ্ধি পায়।
advertisement
8/14
সুগন্ধি মিশ্রিত জল নিবেদন: শিবলিঙ্গে সুগন্ধি মিশ্রিত জল নিবেদন করলে মোক্ষ লাভ হয়।
advertisement
9/14
দুধ নিবেদন: মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে দুধ নিবেদন করা হয়ে থাকে। দুধ অর্পণ করলে সন্তানের সুখ পাওয়া যায়। এছাড়া নিজের ইচ্ছাও পূরণ হয়।
advertisement
10/14
গঙ্গাজল নিবেদন: এদিন শিবলিঙ্গে গঙ্গাজল নিবেদন করলে সব পাপের বোঝা থেকে মুক্তি পাওয়া যায়।
advertisement
11/14
ঘি নিবেদন: এদিন শিবলিঙ্গে ঘি নিবেদন করলে বংশ বৃদ্ধি হয় ও পরিবারে সুখ আসে।
advertisement
12/14
সরষের তেল নিবেদন: মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে সরষের তেল নিবেদন করলে যে কোনও শত্রুদের হারিয়ে জয় লাভ করা সম্ভব হয়।
advertisement
13/14
তিল নিবেদন: এমন পবিত্র দিনে শিবলিঙ্গে তিল অর্পণ করলে পিতৃদোষ দূর হয়। এছাড়া পিতৃপুরুষের আশীর্বাদ পাওয়া যায়।
advertisement
14/14
ফুল অর্পণ: এদিন শিবলিঙ্গে শিবঠাকুরের উদ্দেশ্যে প্রিয় ফুল নিবেদন করলে মানসিক সুখ পাওয়া যায়।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Maha Shivratri 2025: শিবলিঙ্গে এই জিনিস অর্পণ করুন! টাকা-সুখ-সমৃদ্ধিতে ভরবে জীবন! সব বাধা কাটবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল