Maghi Purnima Astro Tips 2026: রবিবার মাঘী পূর্ণিমার সন্ধ্যায় প্রদীপ ও কালো তিল দিয়ে ছোট্ট কাজেই অভাব কর্পূরের মতো মিলিয়ে সংসারে হবে টাকার বর্ষা
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Maghi Purnima Astro Tips 2026: প্রাচীন বিশ্বাসে মাঘী পূর্ণিমা পালিত হয় সংসার ও পরিবারের মঙ্গল ও কল্যাণ কামনায়। মাঘী পূর্ণিমায় জ্যোতিষ ও বাস্তু টিপস আছে একাধিক।
advertisement
1/5

রবিবার দেশ জুড়ে পালিত হবে মাঘী পূর্ণিমা। মাঘ মাসের পূর্ণিমা খুবই পবিত্র ও গুরুত্বপূর্ণ। এই তিথিতে স্নান এবং দানধ্যান করলে পুণ্য অর্জন করা হয় বলে মনে করা হয়। প্রাচীন বিশ্বাসে মাঘী পূর্ণিমা পালিত হয় সংসার ও পরিবারের মঙ্গল ও কল্যাণ কামনায়। মাঘী পূর্ণিমায় জ্যোতিষ ও বাস্তু টিপস আছে একাধিক। বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট।
advertisement
2/5
মাঘী পূর্ণিমায় স্নানের জলে অল্প কালো তিল ও এক চিমটে হলুদ মিশিয়ে স্নান করুন। প্রচলিত বিশ্বাস এতে জীবন থেকে পাপ লাঘব হয়। সঞ্চিত হয় মহাপুণ্য। অশুভ বাধা দূর হয়। আয়বৃদ্ধির পথ সুগম হয়।
advertisement
3/5
মাঘী পূর্ণিমায় লক্ষ্মী নারায়ণের পুজো করলে সারা জীবন তাঁদের আশীর্বাদ বর্ষিত হয়। এদিন সন্ধ্যায় একটি লাল কাপড়ে বাঁধুন ৭ টি তিল, ৭ টি চাল ও একটি ১ টাকার মুদ্রা। সেই কাপড় রাখুন মা লক্ষ্মীর পুজোর আসনে। এর পর ওই লাল কাপড়ে পুঁটুলি রাখুন আপনি যেখানে টাকা রাখেন, সেখানে। এর ফলে সংসারে খরচ কমে। বাড়ে আয়।
advertisement
4/5
মাঘী পূর্ণিমার সন্ধ্যায় মাটির প্রদীপে দিন সর্ষের তেল বা তিলের তেল। ওই তেলে দিন তিনটি কালো তিল। তার পর প্রদীপটি প্রজ্বলন করে রাখুন ঘরে যেখানে ঠাকুরের আসন আছে, সেখানে। অথবা প্রদীপ রাখুন বাড়ির প্রবেশদ্বারে। মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুকে স্মরণ করে প্রজ্বলিত এই প্রদীপে অশুভ বাধা ও অভাব দূর হয়। সংসারে আর্থিক সঙ্গতি বাড়ে।
advertisement
5/5
মাঘী পূর্ণিমায় চন্দ্রদর্শন করুন। চন্দ্রপুজোয় চন্দ্রদেবকে ক্ষীর নিবেদন করতে পারে। এই দিন অভুক্তদের আহার দান করুন। তাহলে কোনওদিন সংসারে অন্নাভাব হবে না। বজায় থাকে স্থায়ী রোজগার।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Maghi Purnima Astro Tips 2026: রবিবার মাঘী পূর্ণিমার সন্ধ্যায় প্রদীপ ও কালো তিল দিয়ে ছোট্ট কাজেই অভাব কর্পূরের মতো মিলিয়ে সংসারে হবে টাকার বর্ষা