TRENDING:

Lunar Eclipse On Zodiac: সাবধান! আজ ভুলেও করবেন না এই কাজগুলি! শতাব্দীর শেষ ও দীর্ঘতম চন্দ্রগ্রহণে সতর্ক থাকুন এই রাশিরা...

Last Updated:
Lunar Eclipse On Zodiac: ভারতীয় সময় দুপুর ১.৩০ টা নাগাদ চন্দ্রগ্রহণ দেখা যাবে। যার ফলে দিনের আলোতে চন্দ্রগ্রহণ খুব একটা ভালো ভাবে দেখা যাবে না বলেই অনুমান করা হচ্ছে।
advertisement
1/7
সাবধান! আজ ভুলেও করবেন না এই কাজগুলি! শতাব্দীর শেষ ও দীর্ঘতম চন্দ্রগ্রহণ আজ,,,
#কলকাতা: আজ অর্থাৎ শুক্রবার হতে চলেছে এই শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ (Lunar Eclipse)। এই চন্দ্রগ্রহণে চাঁদের ৯৭ শতাংশ ঢাকা পড়বে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, এই আংশিক গ্রহণের সময় সবথেকে ভালোভাবে সাক্ষী থাকতে পারবে উত্তর আমেরিকার মানুষ। তবে নিরাশ হবে না ভারতবাসীও। কোন কোন জায়গা থেকে দেখা যাবে চন্দ্রগ্রহণ? কাদের জন্য ভালো সময় আনবে এই গ্রহণ কাদের থাকতে হবে সতর্ক? জানুন।
advertisement
2/7
সূত্রের খবর, ৩ ঘণ্টা ২৮ মিনিট ২৩ সেকেন্ড ধরে চলবে এই গ্রহণ। ২০০১ থেকে ২১০০- এই একশো বছরে দৃশ্যমান ২২৮ টি চন্দ্রগ্রহণের মধ্যে এটিই হতে চলেছে সবথেকে দীর্ঘতম চন্দ্রগ্রহণ। যার ফলে মাসে কখনও দুবার কিংবা তিনবার করেও এই দৃশ্য দেখা যেতে পারে। এই সময় প্রায় রক্তের মতো লাল হয়ে যাবে চাঁদের রং, যাকে ‘ব্লাড মুন’ বা ‘বিভার মুন’ বলা হয়।
advertisement
3/7
ভারতীয় সময় দুপুর ১.৩০ টা নাগাদ চন্দ্রগ্রহণ দেখা যাবে। যার ফলে দিনের আলোতে চন্দ্রগ্রহণ খুব একটা ভালো ভাবে দেখা যাবে না বলেই অনুমান করা হচ্ছে। তবে অসম ও অরুণাচল প্রদেশ থেকে অল্প সময়ের জন্য হলেও, কিছুটা দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।
advertisement
4/7
কিছু নিয়ম মেনে চলা আবশ্যিক এই সময়। জেনে নিন- গ্রহণের সময় খাওয়া-দাওয়া করা, ঘুমানো, নখ কাটা উচিৎ নয়। গ্রহণ ছেড়ে গেলে ওই কাপড়েই গঙ্গা স্নান সেরে খাবার খাওয়া উচিৎ। এই সময় আচার, মোরব্বা, দুধ, দই জাতীয় খাবারে তুলসী পাতা দিয়ে রাখতে হয়। বিশেষত এই সময় গর্ভবতী মহিলাদের কিছু খাওয়া কিংবা সবজি কাটা উচিৎ নয়। আবার, বয়স্ক এবং বাচ্চাদেরও বাইরে বেরনো উচিৎ নয়।
advertisement
5/7
এই সময় কিছু রাশির ব্যক্তিদের সাবধানে থাকতে হয়। যেমন- কন্যা রাশিঃ এই সময় অর্থ সংক্রান্ত কোন লেনদেন করা ঠিক নয় এবং বাবা মায়ের সঙ্গে বুঝে শুনে কথা বলুন।
advertisement
6/7
বৃশ্চিক রাশিঃ কোন ঝামেলায় অজান্তেই যুক্ত হতে পারেন। সমস্যা দেখা দিতে পারে বিবাহিত জীবনেও। এই সময় অর্থ সংক্রান্ত কোন লেনদেন করা ঠিক নয়।
advertisement
7/7
তুলা রাশিঃ পুরনো অসুখ নিয়ে সমস্যা হওয়ার আগে নিজের দিকে খেয়াল দিন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Lunar Eclipse On Zodiac: সাবধান! আজ ভুলেও করবেন না এই কাজগুলি! শতাব্দীর শেষ ও দীর্ঘতম চন্দ্রগ্রহণে সতর্ক থাকুন এই রাশিরা...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল