Chandra Grahan 2026: কিছুক্ষণেই শেষ হবে চন্দ্রগ্রহণ! গ্রহণ শেষের পর অবশ্যই করুন এই ৪ কাজ, খুলে যাবে কপাল
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Chandra Grahan End Timing: কাশীর প্রসিদ্ধ জ্যোতিষাচার্য পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় জানালেন, কেবল গ্রহণের সময় নয়, গ্রহণের পরেও কিছু বিধিনিষেধ মেনে চলা জরুরি৷ গ্রহণের পর সঙ্গে সঙ্গে কিছু উপায় পালন করলে গ্রহণের নেতিবাচক প্রভাব সম্পূর্ণরূপে দূর করা সম্ভব৷
advertisement
1/9

হোলির দিনেই বছরের প্রথম চন্দ্রগ্রহণ৷ ফাল্গুনি পূর্ণিমা হওয়া গ্রহণ তাই জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ জ্যোতিষশাস্ত্রে চন্দ্রগ্রহণকে নেতিবাচক শক্তি হিসেবে দেখা হয়৷ তাই এই সময় বেশ কিছু বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দিয়ে থাকেন জ্যোতিষবিদরা৷ তবে কেবল গ্রহণের সময় নয়, গ্রহণের পরেও কিছু বিধিনিষেধ মেনে চলা জরুরি৷
advertisement
2/9
কাশীর প্রসিদ্ধ জ্যোতিষাচার্য পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় জানালেন, গ্রহণের পর সঙ্গে সঙ্গে কিছু নির্দিষ্ট উপায় পালন করলে গ্রহণের নেতিবাচক প্রভাব সম্পূর্ণরূপে দূর করা সম্ভব৷ এছাড়াও, গ্রহণের পর রান্নাঘরে বেঁচে থাকা খাবারের কী করা উচিত এবং বাড়ির প্রধান দরজার শুদ্ধি কেন জরুরি-সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দিলেন তিনি৷
advertisement
3/9
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, চন্দ্রগ্রহণের ভালো ও মন্দ প্রভাব ১২টি রাশির উপরই পড়ে। তাই গ্রহণের কালো ছায়া থেকে বাঁচতে শাস্ত্রে কিছু গুরুত্বপূর্ণ ও কার্যকর উপায় বলা হয়েছে। গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এই উপায়গুলি পালন করা উচিত। এতে গ্রহণের অশুভ প্রভাব অনেকটাই কমে যায়।
advertisement
4/9
পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় জানিয়েছেন, শাস্ত্রে গ্রহণ চলাকালীন মন্ত্রজপ ও সাধনার উল্লেখ থাকলেও, গ্রহণের মোক্ষের পর শরীর শুদ্ধির জন্য স্নান করা অত্যন্ত জরুরি।
advertisement
5/9
গ্রহণ শেষ হওয়ার পর গঙ্গা বা যে কোনও পবিত্র নদীতে স্নান করা শ্রেয়। যদি গঙ্গায় স্নান সম্ভব না হয়, তবে বাড়িতে এক বালতি জলে কয়েক ফোঁটা গঙ্গাজল মিশিয়ে সেই জল দিয়ে স্নান করলে গঙ্গাস্নানের সমান ফল লাভ হয়।
advertisement
6/9
গ্রহণের পর স্নানের পরামর্শ দিলেন জ্যোতিষবিদষ৷ স্নানের পর কোনও পুরোহিত বা দরিদ্র ব্যক্তিকে খাদ্যশস্য দান করা উচিত। সম্ভব হলে পোশাক বা প্রয়োজনীয় সামগ্রীও দান করা যেতে পারে। এতে গ্রহণের অশুভ প্রভাব হ্রাস পায়। শাস্ত্রে দানকে গ্রহণজনিত দোষ নিবারণের অন্যতম শক্তিশালী উপায় হিসেবে গণ্য করা হয়েছে।
advertisement
7/9
গ্রহণের পর বাড়ির ভিতরে কী করবেন?পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় জানালেন, স্নানের পর বাড়ির সর্বত্র গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করা উচিত এবং বাড়ির প্রধান দরজাও জল দিয়ে ধুয়ে নেওয়া প্রয়োজন।
advertisement
8/9
এরপর বাড়ির মন্দির খুলে গঙ্গাজল দিয়ে তা শুদ্ধ করে দেবদেবীদের স্নান করিয়ে ভোগ নিবেদন ও যথাবিধি আরতি করা উচিত। এতে গৃহের নেতিবাচক শক্তি দূর হয়ে শুভ শক্তির সঞ্চার হয়।
advertisement
9/9
গ্রহণের পর বেঁচে থাকা খাবারের কী করবেন?জ্যোতিষাচার্যের মতে, গ্রহণের পর রান্নাঘরে বেঁচে থাকা খাবার খাওয়া একেবারেই উচিত নয়। বিশ্বাস করা হয়, গ্রহণের রশ্মি খাবারকে দূষিত করে, যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে। সেই খাবার গরুকে খাওয়ানো শ্রেয়। গ্রহণের পর নতুন করে তাজা খাবার রান্না করে খাওয়াই শ্রেয় বলে জানালেন তিনি৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Chandra Grahan 2026: কিছুক্ষণেই শেষ হবে চন্দ্রগ্রহণ! গ্রহণ শেষের পর অবশ্যই করুন এই ৪ কাজ, খুলে যাবে কপাল