TRENDING:

Lucky Colours for Each Day: রঙ দিয়ে বদলে ফেলুন ভাগ্য! সপ্তাহের কোন দিনে কোন রঙের পোশাক পরলে মজবুত হবে নবগ্রহ, বাড়বে সুখ-সমৃদ্ধি? অফিস গেলে বসের প্রশংসা পাবেন, জানুন জ্যোতিষের মতামত

Last Updated:
Lucky Colours for Each Day: বাস্তুশাস্ত্র অনুযায়ী সপ্তাহের সাত দিনের জন্য রয়েছে আলাদা আলাদা শুভ রঙ। আপনার রাশি ও ভাগ্য অনুযায়ী কোন দিন কোন পোশাক পরবেন? জেনে নিন
advertisement
1/5
ভাগ্যকে বশে রাখতে কোন দিন কোন রঙের পোশাক পরবেন? জানুন জ্যোতিষের মতামত
বর্তমান যুগ যেমন একদিকে তথ্যপ্রযুক্তির যুগ, ঠিক তেমনি এর পাশাপাশি অন্যদিকে নতুনত্ব ধরনের সাজ সজ্জা পরিধান করার যুগ। কারণ বর্তমান সময়ে কেউ কারোর থেকে এক অংশে পিছনে থাকতে পছন্দ করে না। আর সেই কারণেই বিয়ের বাড়ি হোক বা যে কোনও ধরনের অনুষ্ঠান বাড়ি নতুনত্ব পোশাক গায়ে নিয়ে যেতে পছন্দ করেন আট থেকে আশি সকলেই। তবে নতুন পোশাক পরিধান করলেই তো হবে না। আপনাকে জানতে হবে কোন বার অথবা কোন অনুষ্ঠানে কোন রংয়ের পোশাক পরিধান করা প্রয়োজন। (ছবি ও তথ্য: সৌভিক রায়)
advertisement
2/5
আর এই বিষয়ে আমাদের পরামর্শ দিয়েছেন বিশিষ্ট বাস্তশাস্ত্র বিশেষজ্ঞ এবং বীরভূমের ভদ্রেশ্বর মন্দিরের এক প্রবীণ পুরোহিত নীলকমল রায় চৌধুরী মহাশয়। তিনি আমাদের জানান সপ্তাহের সোমবার যে কোনও ধরনের শুভ কাজে গেলে সাদা অথবা হালকা নীল রং এর পোশাক পরিধান করে যাওয়া ভাল। কারণ এই দুটি রং মানসিক শান্তি এবং আবেগ নিয়ন্ত্রণের জন্য খুবই কার্যকর।
advertisement
3/5
এর পাশাপাশি আপনি যদি মঙ্গলবার যে কোন শুভ কাজের জন্য বের হতে চাইছেন তাহলে আপনাকে অবশ্যই লাল, গাঢ় গোলাপী, বা কমলা রঙের পোশাক পরা শুভ। কারণ এই কয়েকটি রং সাহস, শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক অংশে সহযোগিতা করে।
advertisement
4/5
অন্যদিকে আপনি যদি বুধবার কোন শুভ কাজে বের হতে চাইছেন তাহলে আপনাকে অবশ্যই সবুজ রঙের পোশাক পরিধান করা প্রয়োজন। আর এই দিনটি সপ্তাহের অন্যান্য দিনের থেকে একদম আলাদা। কারণ কথাতেই রয়েছে 'মঙ্গলে ঊষা বুধে পা যেখানে যাবি সেখানে যা।' ভারসাম্য এবং যোগাযোগ সম্পর্ক ভাল রাখার জন্য এই রং এর কাপড় পরিধান করুন।
advertisement
5/5
বৃহস্পতিবার জ্ঞান অর্জনের জন্য সোনালী রঙের পোশাক পরিধান করুন। শুক্রবার ভালবাসার মানুষের সঙ্গে সম্পর্ক বাড়াতে হালকা সাদা এবং সোনালী রঙের পোশাক পরিধান করুন। অন্যদিকে আপনি যদি শনিবার যে কোনও ধরনের অনুষ্ঠানে যেতে ইচ্ছে প্রকাশ করেন তাহলে গাঢ় নীল, বা ধূসর রঙের পোশাক পরিধান করতে পারেন। আর যদি সপ্তাহের ছুটির দিন অর্থাৎ রবিবার যে কোনও অনুষ্ঠানে যাচ্ছেন তাহলে শুভ কাজে গেলে কালো রঙের পোশাক এড়িয়ে গিয়ে অন্য রঙের পোশাক পরিধান করুন। (ছবি ও তথ্য: সৌভিক রায়)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Lucky Colours for Each Day: রঙ দিয়ে বদলে ফেলুন ভাগ্য! সপ্তাহের কোন দিনে কোন রঙের পোশাক পরলে মজবুত হবে নবগ্রহ, বাড়বে সুখ-সমৃদ্ধি? অফিস গেলে বসের প্রশংসা পাবেন, জানুন জ্যোতিষের মতামত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল