TRENDING:

Keys | Vastu Tips: জীবন ছাড়খার হবে! ঘরের এই ৩ জায়গায় চাবির গোছা রাখলেই চরম ভুল করবেন, নিমেষে বিদায় নেবে সৌভাগ্য

Last Updated:
Keys | Vastu Tips: বাস্তু অনুসারে সঠিক স্থানে চাবি রাখলে ঘরে শুভ শক্তির সঞ্চার হয়। জেনে নিন ঘরের কোথায় চাবি রাখবেন আর কোথায় রাখবেন না।
advertisement
1/10
জীবন ছাড়খার হবে! ঘরের এই ৩ জায়গায় চাবির গোছা রাখলেই চরম ভুল করবেন
বাস্তুশাস্ত্র অনুযায়ী সঠিক ভাবে কিছু নিয়ম মেনে চললে আমাদের জীবনের অনেক সমস্যা দূর করা যায়। ঘরের কোথায় কী রাখলে উপকার সেই নিয়েও বাস্তুশাস্ত্রে রয়েছে নানান পরামর্শ। কারণ সঠিক বাস্তু আমাদের চারপাশে পজিটিভ পরিবেশ এনে দেয়। এর ফলে অশুভ শক্তি সরে গিয়ে শুভ শক্তির সঞ্চার হয়। আর তাতেই সদর্থক দিকে বদলাতে শুরু করে জীবন। এর ফলে জীবন সহজ ও সুন্দর হয়ে ওঠে। আসে সাফল্য। ঘরের বিভিন্ন বস্তুর পাশাপাশি আজ আমরা আলোচনা করব চাবি রাখার বিষয়ে বাস্তুশাস্ত্রে কী পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
2/10
সব বাড়িতেই সদর দরজা থেকে অন্যান্য দরজা ও আলমারির চাবি সাধারণত একসঙ্গে রাখার অভ্যেস রয়েছে। বাড়ির দরজা থেকে আলমারি, গাড়ি থেকে লকার - সবকিছুতেই চাবি লাগানোর ব্যবস্থা রয়েছে। আর এই চাবির গোছা রাখার জন্য সবার বাড়িতেই একটা নির্দিষ্ট জায়গা থাকে। কারণ কোনও ভাবে একটা চাবি হারিয়ে গেলেই নানা সমস্যার মধ্যে পড়তে হয়।
advertisement
3/10
কিন্তু জানেন কি, বাস্তু অনুসারে বাড়িতে চাবি রাখারও কিছু নির্দিষ্ট নিয়ম আছে। আগেকার দিনে পরিবারের গৃহিণীরা তাঁদের কোমরে অথবা শাড়ির আঁচলে চাবির গোছা ঝুলিয়ে রাখতেন। এখনকার দিন ঘরের সঙ্গে অফিসও সামলানো গৃহিণীদের পক্ষে চাবির গোছা ঝমঝম করে ঘুরে বেড়ানো সম্ভব নয়। তাহলে ঘরের কোথায় রাখবেন চাবির গোছা?
advertisement
4/10
বাস্তু অনুসারে সঠিক স্থানে চাবি রাখলে ঘরে শুভ শক্তির সঞ্চার হয়। চাবির সঙ্গে যুক্ত রয়েছে দেবী লক্ষ্মীর আশীর্বাদ। তাই ঘরে সঠিক জায়গায় চাবি না রাখলে রুষ্ট হয়ে সেই বাড়ি থেকে বিদায় নেন দেবী লক্ষ্মী। জেনে নিন ঘরের কোথায় চাবি রাখবেন আর কোথায় রাখবেন না।
advertisement
5/10
বাস্তু অনুসারে সঠিক স্থানে চাবি রাখলে ঘরে শুভ শক্তির সঞ্চার হয়। চাবির সঙ্গে যুক্ত রয়েছে দেবী লক্ষ্মীর আশীর্বাদ। তাই ঘরে সঠিক জায়গায় চাবি না রাখলে রুষ্ট হয়ে সেই বাড়ি থেকে বিদায় নেন দেবী লক্ষ্মী। জেনে নিন ঘরের কোথায় চাবি রাখবেন আর কোথায় রাখবেন না।
advertisement
6/10
বাস্তু অনুসারে কখনোই ড্রয়িং রুমে চাবি রাখবেন না। এর ফলে বাইরে থেকে আসা লোকজনেরও চাবির উপর দৃষ্টি পড়বে, যা মোটেও শুভ নয়। কারণ বাইরের লোকের মধ্যে অনেকেরই দৃষ্টি অশুভ থাকতে পারে যা চাবির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
advertisement
7/10
পুজোর ঘর বা ঠাকুরের আসন যেখানে পাতা, তার আশপাশে চাবি রাখবেন না। কারণ বাইরে থেকে এসে চাবি দিয়ে দরজা খোলা হয় বলে অনেক সময় আমরা নোংরা হাতেই চাবি ধরে থাকি। ফলে চাবির গায়ে নানা ধরনের ব্যাকটিরিয়া লেগে থাকতে পারে। পুজোর ঘর বা ঠাকুরের আসনের সামনে সেই নোংরা চাবির গোছা রাখলে তা অশুভ শক্তির সঞ্চার করে।
advertisement
8/10
* রান্নাঘরেও চাবি রাখা অশুভ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রান্নাঘর একটি শুদ্ধ জায়গা। চাবি সেখানে না রাখাই ভালো। তাতে অশুভ শক্তির প্রভাব বাড়তে পারে।
advertisement
9/10
বাস্তুশাস্ত্র বলছে, চাবি ধাতুর তৈরি হয়। তাই চাবি রাখার জন্য দিকও গুরুত্বপূর্ণ। পশ্চিম দিকের লবিতে বা কোণে চাবি রাখতে পারলে তা সবচেয়ে ভালো।
advertisement
10/10
শুধু তাই নয়, চাবি এমনি না রেখে দেওয়াল থেকে ঝুলিয়ে রাখা ভালো। চাবি ঝোলানোর জন্য় কাঠের তৈরি কি হ্যাঙ্গার ব্যবহার করতে পারেন। বাস্তু আরও বলছে, চাবি রাখার জন্য ভগবানের ছবি আছে, এমন চাবির রিং ব্যবহার করা কক্ষনই ঠিক হবে না।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Keys | Vastu Tips: জীবন ছাড়খার হবে! ঘরের এই ৩ জায়গায় চাবির গোছা রাখলেই চরম ভুল করবেন, নিমেষে বিদায় নেবে সৌভাগ্য
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল