Kaushiki Amavasya 2024: কী এই কৌশিকী অমাবস্যা? কেন এই পবিত্র দিনের এত গুরুত্ব? মাহাত্ম্য জানলে শিহরণ জাগবে
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Kaushiki Amavasya 2024: কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরের পাশাপাশি শ্মশানে চলে তন্ত্রমন্ত্রের বিশেষ যোগ্য। বৌদ্ধ ও হিন্দু তন্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম্য আছে। তন্ত্রমতে, এই রাতকে 'তারা রাত্রি'ও বলা হয়।
advertisement
1/5

*হিন্দু শাস্ত্র মতে, বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয়। ভাদ্র মাসের শুরুতেই যে অমাবস্যা, সেটাই কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। এই পুজোর সঙ্গে জড়িত আছে নানা পৌরাণিক কাহিনি। কৌশিকী অমাবস্যার পবিত্র লগ্নে তারাপীঠ মন্দিরে, বিশেষ উপাচারে পুজো করা হয় মা তারার৷
advertisement
2/5
*কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরের পাশাপাশি শ্মশানে চলে তন্ত্রমন্ত্রের বিশেষ যোগ্য। বৌদ্ধ ও হিন্দু তন্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম্য আছে। তন্ত্রমতে, এই রাতকে 'তারা রাত্রি'ও বলা হয়।
advertisement
3/5
*২ সেপ্টেম্বর (১৬ ভাদ্র) সোমবার অহোরাত্র থাকবে কৌশিকী অমাবস্যা। ১ সেপ্টেম্বর শেষ রাত ৫/৫/৫১ থেকে ৩ সেপ্টেম্বর ঘ ৬/২৯/৫৮ পর্যন্ত থাকবে অমাবস্যা।
advertisement
4/5
*বিশ্বাস অনুযায়ী, কৌশিকী অমাবস্যা তিথিতে বিশেষ পুজোয় অংশগ্রহণ করে দ্বারকা নদীতে স্নান করলে জীবনের সব পাপ থেকে মুক্তি মেলে। এদিন সঠিক উপায়ে তন্ত্রক্রিয়া সম্পন্ন করলে, জীবনের সমস্ত বাঁধা বিপত্তি কেটে যায়, সহজে।
advertisement
5/5
*কথিত রয়েছে, এই তারাপীঠে, কৌশিকী অমাবস্যার দিনে সাধক বামাক্ষ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন। সেই করনে এই রাত্রিকে তারারাত্রিও বলা হয়।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Kaushiki Amavasya 2024: কী এই কৌশিকী অমাবস্যা? কেন এই পবিত্র দিনের এত গুরুত্ব? মাহাত্ম্য জানলে শিহরণ জাগবে