TRENDING:

Kaushiki Amavasya 2024: কৌশিকী অমাবস্যার রাতে ঘটে বিশেষ বিরল ঘটনা! ভক্তের জীবন বদলায় চিরতরে, 'এই' কাজ ভুলেও নয়

Last Updated:
Kaushiki Amavasya 2024: কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে ২ সেপ্টেম্বর রবিবার, ভোর ৫.২১ মিনিটে। অর্থাৎ ১ সেপ্টেম্বর শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যর তিথি। ১৫ ভাদ্র রবিবার, ভোর ৫ টা ৭ মিনিট থেকে শুরু হবে। তিথি শেষ হবে, ১৭ ভাদ্র মঙ্গলবার ৩ সেপ্টেম্বর, সকাল ৬ টা ৩১ মিনিটে।
advertisement
1/9
কৌশিকী অমাবস্যার রাতে ঘটে বিশেষ বিরল ঘটনা! ভক্তের জীবন বদলায়, 'এই' কাজ ভুলেও নয়
*কৌশিকী অমাবস্যার রাতে ঘটে বিরল ঘটনা! ভক্তের জীবন চিরতরে বদলে যেতে পারে তাতেই। অতি মাহাত্ম্যপূর্ণ অমাবস্যা এই কৌশিকী অমাবস্যা। সংগৃহীত ছবি।
advertisement
2/9
*চলছে ভাদ্রমাস। এই বাংলা মাসের অন্যতম বড় অনুষ্ঠান কৌশিকী অমাবস্যা। ভাদ্রপদা অমাবস্যাকেই বলা হয় কৌশিকী অমাবস্যা। এই পুণ্যতিথিতে দেবী কালী পূজিত হন কৌশিকী রূপে। সংগৃহীত ছবি।
advertisement
3/9
*এ বছর কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে ২ সেপ্টেম্বর রবিবার, ভোর ৫.২১ মিনিটে। অর্থাৎ ১ সেপ্টেম্বর শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যর তিথি। ১৫ ভাদ্র রবিবার, ভোর ৫ টা ৭ মিনিট থেকে শুরু হবে। তিথি শেষ হবে, ১৭ ভাদ্র মঙ্গলবার ৩ সেপ্টেম্বর, সকাল ৬ টা ৩১ মিনিটে। সংগৃহীত ছবি।
advertisement
4/9
*ভাদ্র মাসের এই কৌশিকী অমাবস্যার তিথিতে বিশেষ তন্ত্রমন্ত্রের ক্রিয়া চলে। তারাপীঠ মহাশ্মশানে গোটা রাত ধরে এই বিশেষ আরাধনায় বসেন। কথিত রয়েছে, এই তারাপীঠে, কৌশিকী অমাবস্যার দিনে সাধক বামাক্ষ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন। তন্ত্র মতে, এই রাতকে 'তারা রাত্রি'ও বলা হয়। সংগৃহীত ছবি।
advertisement
5/9
*মা তারারই আরেক নাম কৌশিকী। এই দিনেই দশমহাবিদ্যার অন্যতমা দেবী তারা মর্ত্যধামে আবির্ভূতা হন বলেই বিশ্বাস। এদিনটিতে বীরভূমের তারাপীঠে মা তারার বিশাল পুজো ও উৎসব হয়। ভক্তেরা ছোটেন তারাপীঠে পুণ্যলাভের উদ্দেশ্যে। সংগৃহীত ছবি।
advertisement
6/9
*পুরাণমতে, এই দেবী কৌশিকীই শুম্ভ-নিশুম্ভকে বধ করেছিলেন। সেই থেকেই পালিত হয়ে আসছে কৌশিকী অমাবস্যা। সংগৃহীত ছবি।
advertisement
7/9
*কৌশিকী অমাবস্যার গুরুত্ব অন্য অমাবস্যার থেকে আলাদা। বলা হয়, তন্ত্রসাধকদের জন্য এই রাত মহানিশি, মহাতিথি। সাধারণ মানুষ এই তিথি পালন করেন তাঁদের জীবনের বাধা-বিপত্তি দূর করতে, জীবন থেকে অশুভ শক্তিকে সরিয়ে দিতে। সংগৃহীত ছবি।
advertisement
8/9
*বলা হয়, এদিন রাতে এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক উভয়ের দরজাই কিছুক্ষণের জন্য খুলে যায়। এই সময় ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি, নিয়ে সাধক তাঁর সাধনা সম্পন্ন করতে পারেন বলেও বিশ্বাস। এতে অনেকেই সিদ্ধি লাভ করেন বলে মনে করা হয়। সাধক তাঁর ইচ্ছেমতো বিশেষ শক্তিসাধনার মাধ্যমে সিদ্ধিলাভ করে বাঞ্ছিত ধামে চলে যান। সংগৃহীত ছবি।
advertisement
9/9
*অমাবস্যার দিন আপনার বাড়িঘর খুব সুন্দর ভাবে পরিষ্কার রাখুন। ওই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে, সে দিকে নজর রাখবেন। কোনও এঁটো বাসনপত্র যেন না থাকে, সে দিকে খেয়াল রাখবেন। কোনও পুরনো, ছেঁড়া জামাকাপড় থাকলে, সেগুলি কাউকে দিয়ে দেবেন বা ফেলে দেবেন। শুধু বাড়িই নয়, বাড়ির সামনের উঠোনও পরিষ্কার রাখবেন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Kaushiki Amavasya 2024: কৌশিকী অমাবস্যার রাতে ঘটে বিশেষ বিরল ঘটনা! ভক্তের জীবন বদলায় চিরতরে, 'এই' কাজ ভুলেও নয়
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল